ফরিদপুরের একজন অদম্য রোকেয়ার গল্প
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬ জুলাই ২০১৯
চোখে দেখতে পারেন না। কিন্তু নিজের অদম্য প্রচেষ্টায় ফরিদপুর সদরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক হিসেবে ইতেমধ্যেই সাফল্যের পরিচয় দিয়েছেন তিনি। তিনি যখন ওই বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেন, তখন তাঁর সহকর্মীরা একটু প্রমাদই গুনেছিল এই ভেবে, একেতে চোখে দেখতে পায় না, কি পড়াবেন, কি ভাবে নেবেন ক্লাস। কিন্তু দুই মাস যেতে না যেতেই সহকর্মীদের ভুল যায় ভেঙ্গে।
রোকেয়া বেগম (২৭) নামের ওই শিক্ষক ফরিদপুর সদর উপজেলার তাম্বুলখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসেবে যোগ দেন ২০১৩ সালের ১ ডিসেম্বর। তিনি ওই বিদ্যালয়ে শিশু শ্রেণি , তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের পড়ান।
‘প্রথম প্রথম আমাকে একটু বেগ পেতেই হয়েছিল, শিশুরা আমাকে দেখে ভয় পেতো’-মন্তব্য করে রোকেয়া বলেন, তবে অল্পদিনের মধ্যেই আমি ওদের আপন করে নেই। পড়ার ফাঁকে ফাঁকে গান গেয়ে নানা ছড়া, কবিতা বলে আমি ওদের মন জয় করে নিয়েছি। এখন আমার বাড়িতে সময় কাটে না। সারারাত শুধু একই চিন্তা, কখন সকাল হবে, কখন স্কুলে যাব।
সম্প্রতি রোকেয়ার ক্লাস নেওয়া দেখতে তাম্বুল খানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাই। শিশু শ্রেণির ক্লাস নিচ্ছেন রোকেয়া। মেঝেতে ম্যাট বিছিয়ে সব শিশুরা গোল হয়ে রোকেয়াকে ঘিরে বসেছে। রোকেয়া পড়াচ্ছে, ‘স্ব-রে অ- অয় অজগর আসছে তেড়ে, স্ব-রে আ আমটি আমি খাব পেড়ে।’ কথা শেষ করেই রোকেয়া মাটির তৈরি আম ধরে দেখিয়ে শিশুদের শেখাচ্ছেন। পাশাপাশি শেখাচ্ছেন প্রতিশব্দও অ তে অজগর, আবার অ-তে অলংকার। অলংকার বুঝাতে রোকেয়া নিজের গলার মালা, কানের দুল দেখিয়ে শেখাচ্ছেন। রোকেয়া কোন প্রশ্ন করতেই শিক্ষার্থীরা সাথে সাথে সমস্বরে উত্তর দিচ্ছে। সব মিলিয়ে এক আনন্দঘন পরিবেশ।আসব নাকি ?
ওই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মো. আরাফাত জানায়, আপা ভালো পড়ায়। আপা বলে যায় আমরা তার সাথে সাথে বলি।
একই শ্রেণির শ্রীজিৎ শিল বলেন, আপা খেলা করতে করতে পড়ায়। পড়ানোর সময় বিভিন্ন ছবি দেখায়। চারটি প্রিয় মুখ।ভালোথেকো,তোমাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভ কামনা রইল ।
একই শ্রেণির মনখুশী সিং বলেন, আপার পড়ানো ভালো লাগে। গান ও ছড়া করে পড়ায়।
পড়া না পারলে শিশুদের মারেন কি ? প্রশ্ন করা হলে জিহ্বা বের করে দাত দিয়ে চেপে ধরে ‘না’, ‘না’ ভঙ্গিতে মাথা ঘুরিয়ে রোকেয়া বলেন, ‘কেন আমি ওদের মারবো, ওরা তো আমার সন্তানের মত’।
ফরিদপুর সদরের তাম্বুলখানা এলাকার রোকেয়া বেগমের জন্ম ১৯৯২ সালের ৫ সেপ্টেম্বর। তার বাবা মুজিবুর রহমান মারা যান ১৯৯৫ সালে। তার দুই বছর পর মারা যান মা হাসিনা বেগম।
পাঁচ বোন ও এক ভায়ের মধ্যে রোকেয়া চতুর্থ। বাবা মায়ের মৃত্যুর পর বড় বোন শাহানাজ বেগম (৪৩) রোকেয়াসহ অন্য ভাইবোনদের দায়িত্ব নেন। দ্বিতীয় বোন মর্জিনা আক্তার বিবাহিত শ্বশুড় বাড়িতে। একমাত্র ভাই রফিক শেখ (২৩) পড়াশুনা করেনি।
রোকেয়া বেগম ছাড়াও তার তৃতীয় বোনর শিখা ও ছোট বোন আছিয়া পড়াশুনা করছেন। শিখা ঢাকার ইডেন কলেজে সমাজবিদ্যা বিষয়ে মাস্টার্স করছেন এবং আছিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের থেকে মাস্টার্স করছেন ।
ছয় ভাই বোনের মধ্যে পড়াশুনা করেছেন রোকেয়া, শিখা ও আছিয়া। এই তিন বোনই দৃষ্টি প্রতিবন্ধী। তবে তাদের প্রতিবন্ধীকতা জন্মগত নয়। রোকেয়ার চার বছর, শিখার নয় বছর ও আছিয়ার সাত বছর বয়সে তারা একে একে দৃষ্টি প্রতিবন্ধী হয়ে পড়েন। ২০০০ সালে ঢাকার ইসলামিয়া হাসপাতালে এই তিন বোন চিকিৎসার জন্য যান। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে জানায়, তাদের মা ও বাবা খালাতো ভাইবোন হওয়ায় রক্তের কারনে এ সমস্যার সৃষ্টি হয়েছে। তাদের এ রোগ নিরাময় যোগ্য নয়।
ফরিদপুর মুসলিম মিশনের সাধারণ সম্পাদক অধ্যাপক এম এ সামাদ এর সহযোগিতায় এই তিন বোন ঢাকার মীরপুরে ব্যাপ্টিস্ট মিশন ইন্টিগ্রেটেড স্কুলে ভর্তি হন। সেখান থেকে তারা অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ে। ওই মিশনের হোস্টেলে থেকে মীরপুর আইডিয়াল স্কুল ও কলেজ থেকে মাধ্যমিক পাশ করে। এরপর ঢাকার বদরুননেসা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন।
উচ্চ মাধ্যমিক পাশ করার পর রোকেয়া ইডেন কলেজে বিএ ক্লাসে ভর্তি হন। কিন্তু এর মধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় সে শ্রুতি লেখকের মাধ্যমে অংশ নিয়ে সহকারি শিক্ষক হিসেবে নির্বাচিত হন।
তাম্বুলখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শিউলী দাস বলেন, রোকেয়া যখন এ বিদ্যালয়ে এসে যোগ দেন আমরা তখন বেশ চিন্তিত হয়ে পড়েছিলাম। তিনি কিভাবে ক্লাস নেবেন, এলাকার লোকই বা বিষয়টি বিভাবে দেখবে। তবে রোকেয়া বিদ্যালয়ে যোগ দেওয়ার পর তার দক্ষতা দেখে আমি অবাক হয়ে যাই। অনেক মেধাবী রোকেয়া। সহজেই সব কিছু রপ্ত করে নিতে জানেন। আমরা বোঝার আগেই বুঝে যান। এস্কুলে যোগ দেওয়ার দুই মাসের মধ্যেই রোকেয়া আমাদের আপনজন হয়ে ওঠেন।
আরেক সহকারি শিক্ষক রুমা বর্মন বলেন, আমি আমার ক্লাস নেওয়ার পাশাপাশি রোকেয়াকে সাহায্য করি। শিক্ষার্থীদের হাজিরা দিয়ে দেই। বোর্ডে কিছু লেখার প্রয়োজন হলে লিখে দেই। রোকেয়ার পড়ানোর স্টাইল ও একাগ্রতা দেখলে মনেই হয়না ও দুই চোখে দেখতে পারে না।
প্রধান শিক্ষক কাকলী রানী সাহা বলেন, রোকেয়া মিশুক ও অসাধারন ভাল মানুষ। জানার স্পৃহা বেশি। স্কুলের সময় দারুণ ভাবে মেনে চলে। তিনি বলেন, রোকেয়া ব্রেইল পদ্ধতির বই দিয়ে শিশুদের পাঠ দেন। পাঠদানের প্রতিটি বই রোকেয়াকে এক থেকে দেড় হাজার টাকা বারতি খরচ করে সংগ্রহ করতে হয়। এ বিষয়টি সরকারি ভাবে দেখা গেলে ভাল হয়। এছাড়া প্রাইমারি শিক্ষকদের যে টেনিং হয় পিটিআইতে সেখানেও দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য আলাদা বই এর ব্যাবস্থা করার দরকার। কেননা ট্রেনিং এর সব বিষয় একবারে মনে থাকার কথা নয়।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম জানান, আমি জেলায় নতুন যোগদান করেছি রোকেয়ার স্কুলটি এখনও আমার ভিজিট করা হয়নি বিধায় রোকেয়া সর্ম্পকে আমার কোন ধারনা নেই। তবে সদ্য বিদায়ী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকতা শিব পদ দে জানান, ‘রোকেয়ার পারফমেন্স ভাল। গান গাইয়া হাত তালি দিয়ে পড়িয়ে ক্লাস মাতিয়ে রাখে।’ তিনি বলেন, ওর জন্য যাতে ব্রেইল পদ্ধতির বই সরকারি ভাবে সরবরাহ করা যায় সে চেষ্টা করা হয়েছে। এছাড়া পিটিআই এর প্রশিক্ষণের জন্য ব্রেইল পদ্ধতির বই সংযুক্ত করার জন্য জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমিতে যোগাযোগ করা হয়েছে। এদিকে শিক্ষায় বিশেষ অবদান রাখার জন্য ইতিমধ্যেই রোকেয়া বেগমকে প্রথমে ফরিদপুর জেলায় পরে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জয়ীতার সম্মাননা প্রদান করা হয়েছে ।
- DP World এর প্রধান সুলাইয়েমের পদত্যাগ
- জনগণকে কনভিন্স করাই বিএনপির সফলতার মূল ইঞ্জিনিয়ারিংঃ তারেক রহমান
- ঢাকা-১৬ আসনে জালিয়াতির অভিযোগ আমিনুল হকের: পুনর্নির্বাচনের দাবি
- ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোটে জয় ইঞ্জিনিয়ার শ্যামলের
- তারেক রহমানের হাতকে শক্তিশালী করে গণতন্ত্র গড়ে তুলুনঃ ফখরুল
- অন্যায়-বেআইনি কর্মকাণ্ড বরদাশত করব না: তারেক রহমান
- ইউনূসের অভিনন্দন তারেক, শফিকুর ও নাহিদকে ধন্যবাদ, ঐক্যের আহ্বান
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নির্বাচন-পরবর্তী দেশ গড়তে জাতীয় ঐক্যের ডাক দিলেন: তারেক রহমান
- নির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে: খেলাফত মজলিস
- খেলাফত মজলিসনির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে
- নির্বাচনের পর খুলেছে ঢাবি ভর্তি অফিস, অগ্রিম ফি জমার শেষ তারিখ ১৬
- বিএনপির হামলা-হুমকি সহ্যের সীমা অতিক্রম করলে ছাড় দেব না: সারজিস
- অন্তর্বর্তী সরকার দ্রুত ক্ষমতা হস্তান্তর চায়, সিইসি দিয়ে শপথ
- নির্বাচনের ফলাফল ভোটারদের আগ্রহ-উদ্দীপনার সঙ্গে মিলছে: ফয়জুল করিম
- নির্বাচনের ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ: শফিকুর রহমান
- চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ নিহত, ৩ গুরুতর আহত
- প্রধান উপদেষ্টা ইউনূস তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা দিলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- মেঘনা এক্সপ্রেসের ব্লেক ফেইলে কোচে ধাক্কা ক্ষতিগ্রস্ত ট্রেন
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- বহিষ্কৃত কর্মীদের ফিরিয়ে নিলে বিএনপিতে ফিরব, শর্ত দিলেন: রুমিন
- জুমার নামাজে উৎসুক জনতার ভিড়, কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
- জামায়াতের নির্বাহী বৈঠক চলছে, রাতে নির্দেশনা
- ঢাকার ২০ আসনে বিজয়ী কারা, ব্যবধান কত
- টাইম: তারেক রহমান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা হতে পারেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- বান্দরবান-৩০০ আসনে বিএনপির সাচিং প্রু জেরী বিজয়ী, না ভোট সর্বোচ্চ
- আনোয়ার ইব্রাহিম: তারেক রহমানকে অভিনন্দন, গণতন্ত্রের বিজয়
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- বিশ্ব বাবা দিবস আজ
বাবা নামের বটবৃক্ষের প্রতি শর্তহীন শ্রদ্ধা - যে নারীর নামে হলো আম্রপালী
- হোস্টেলে মেয়েরা যে নিষিদ্ধ কাজ করে!
- গাড়ির টায়ার কালো হয় কেন?
- হোস্টেলে মেয়েরা যে নিষিদ্ধ কাজ করে!
- উত্তেজক ট্যাবলেটে ঝুঁকছে যুবক-যুবতীরা
- রাত গভীর হলেই শ্বশুরের অন্য মতলব!
- ভবন নির্মাণে কী কী ছাড়পত্র লাগে?
- চারদিকে ‘ছেলেধরা’ ‘গলাকাটা’ আতঙ্ক!
- এসি কেনার সময় যে বিষয়গুলো খেয়াল রাখবেন
- ১৫ আগষ্ট বাঙ্গালী জাতির একটি কলংকিত অধ্যায়
- উড়ন্ত বিমানের ভেতর নোয়াখালীর তরুণের অনৈতিক কাজ!
- হালিম ব্যবসায়ীর আয় মাসে লাখ টাকা!
- বিভিন্ন পদে নিয়োগ দিচ্ছে নতুন টেলিভিশন প্রভাতী টিভি
- কপালে টিপ থাকায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে বহিষ্কার!
