উপদেষ্টা পরিষদে বিদায়ের সুর!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৫
অন্তর্বর্তী সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টাকে সম্প্রতি একটি সংগঠনের পক্ষ থেকে আলোচনাসভায় আমন্ত্রণ জানানো হয়েছিল। এ বিষয়ে উপদেষ্টার একান্ত সচিবের (পিএস) কাছে দিনক্ষণ ও সম্মতি চাওয়া হলে নাকচ করে দেওয়া হয়। বলা হয়, ‘স্যার বলেছেন, এখন যাওয়ার সময় হয়েছে, এসব বাদ দিয়ে গুরুত্বপূর্ণ সংস্কারগুলোর দিকে মনোযোগ দাও। আমরা আছিই বা কদিন! যেকোনো দিন চলে যেতে হবে!’
প্রায় অভিন্ন ঘটনা ঘটেছে সচিবালয়ের ৭ নম্বর ভবনের এক উপদেষ্টার দপ্তরেও।
শুধু এই দুই উপদেষ্টার ক্ষেত্রে নয়, বেশ কয়েকজন উপদেষ্টার দপ্তরে অনিষ্পন্ন সংস্কার কাজ দ্রুত নিষ্পত্তি করতে ‘তাড়া’ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দায়িত্বশীল কর্মকর্তারা। এ ছাড়া উপদেষ্টা পরিষদ নতুন করে গঠন হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এই মুহূর্তে গুঞ্জন আছে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে বড় ধরনের পরিবর্তন আসছে। উপদেষ্টা পরিষদে থাকা ‘বিতর্কিত’ ও ‘দলীয়দের’ বাদ দিতে সম্প্রতি প্রধান রাজনৈতিক দল বিএনপি, জামায়াত ও এনসিপিরও চাপ রয়েছে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠকের পর এই গুঞ্জন আরো চাউর হয়েছে। এমন পরিস্থিতিতে সচিবালয়ের কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগের প্রশাসনিক কাজে এক ধরনের ‘তাড়াহুড়া’ লক্ষ করা গেছে। বিষয়টি নিয়ে কোনো উপদেষ্টা মন্তব্য করতে রাজি হননি। তবে নাম প্রকাশ না করে একাধিক উপদেষ্টার একান্ত সচিব (পিএস) প্রায় অভিন্ন ভাষায় কালের কণ্ঠকে জানান, ‘ভাই! উপদেষ্টা স্যাররা আর কদিনই বা আছেন? আমাদের এখন যাওয়ার সময় হয়েছে।
যেকোনো সময় আমাদের চাকরি নট হয়ে যাবে! একদিন হয়তো ঘুম থেকে উঠে শুনব স্যার নেই! স্যার পদত্যাগ করলে আমাদেরও দায়িত্ব নেই। হয়তো অন্য কোথাও পদায়ন করবে জনপ্রশাসন মন্ত্রণালয়। দোয়া করবেন ভাই।’
এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিলেন, উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজোঁ করে ফেলেছেন। অনেকেই ‘সেফ এক্সিট’ নিয়ে ভাবছেন ও ব্যবস্থা করছেন।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের কোনো কোনো উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ তুলেছেন। এ নিয়েও উপদেষ্টাদের মধ্যে এক ধরনের অস্বস্তি রয়েছে। আবার কেউ কেউ এসব অভিযোগ ও সেফ এক্সিটের কথাও জোরালোভাবেই অস্বীকার করেছেন।
সরকারের একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে, অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টাকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু তাঁরা আরো সময় নিতে চেয়েছেন। এই দুই উপদেষ্টা হলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এই সূত্র বলছে, উপদেষ্টা মাহফুজ আলম আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে এখন পর্যন্ত আগ্রহ দেখাচ্ছেন না। তিনি সরকারে থাকতে চান। আসিফ মাহমুদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে পদত্যাগ করতে পারেন। অবশ্য কোনো বিষয়েই চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এ বিষয়ে চেষ্টা করেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি। তবে আসিফ মাহমুদ গত ১৪ আগস্ট সাংবাদিকদের জানিয়েছিলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিনি পদত্যাগ করবেন। অন্যদিকে মাহফুজ আলম গত ২৮ সেপ্টেম্বর এক অনুষ্ঠানে বলেন, ‘দুই মাস ধরে আমি অনিশ্চয়তার মধ্যে আছি—আমি কখন নেমে যাই। মানে আমি কখন নামব, আমি জানি না।’
২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। বর্তমানে উপদেষ্টা পরিষদের সদস্য প্রধান উপদেষ্টাসহ ২৩ জন। তাঁদের মধ্যে দুজন ছাত্র প্রতিনিধি।
এদিকে জাতীয় নির্বাচনের প্রস্তুতির মধ্যে সম্প্রতি প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে তিন রাজনৈতিক দল। এ ছাড়া অন্যান্য দলের পক্ষ থেকেও এই প্রশ্ন তোলা হয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বিএনপি, জামায়াত ও এনসিপির পক্ষ থেকে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়। এর আগে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নেওয়া কয়েকটি দলও এমন প্রশ্ন তুলে সরকারকে প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিতের তাগিদ দেয়।
গত মঙ্গলবার চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধিদল। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ‘সরকারে কোনো দলীয় ব্যক্তি থাকলে তাঁদের অপসারণের দাবি জানানো হয়েছে। সেক্রেটারিয়েটে যাঁরা এখনো আছেন, যাঁদের চিহ্নিত ফ্যাসিস্টের দোসর বলা হয়, তাঁদের সরিয়ে সেখানে নিরপেক্ষ কর্মকর্তা দেওয়ার জন্য আমরা বলেছি।’
ওই বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে বলা হয়, বিতর্কিত কোনো কর্মকর্তা, বিশেষ করে স্বৈরাচার আওয়ামী লীগ শাসনামলে নির্বাচনী দায়িত্ব পালন করেছেন—এমন কর্মকর্তাদের নির্বাচনে দায়িত্ব পালন থেকে নিবৃত রাখতে প্রধান উপদেষ্টার প্রতি আহবান জানিয়েছেন বিএনপি নেতারা। নির্বাচনের আগে প্রশাসনে রদবদলে নিরপেক্ষ অবস্থান বজায় রাখতেও প্রধান উপদেষ্টার প্রতি আহবান জানিয়েছেন তাঁরা।
সর্বশেষ বুধবার জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে। এই বৈঠকে তারা প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে। বৈঠকের পর জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের বলেন, ‘নির্বাচন কমিশন, সচিবালয়, পুলিশ প্রশাসনে ৭০ থেকে ৮০ শতাংশ অফিসারই একটি দলের আনুগত্য করছে। আমরা গেলে তারা বলে প্রচণ্ড চাপ। এই যে চাপ, এই চাপ একটি দলের পক্ষ থেকে দেওয়া হয়। আমরা সরকারকে বলেছি নির্বাচনের আগে যেখানে যেখানে রদবদল করা প্রয়োজন, সেটি করুন।’
একই দিন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রশাসন ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। প্রশাসন ও উপদেষ্টা পরিষদ নিয়ে অভিযোগ করে নাহিদ বলেন, ‘জনপ্রশাসনে দলীয়করণ হয়েছে। এ ছাড়া প্রশাসনে বিভিন্ন ভাগ-বাটোয়ারা হচ্ছে। এমনকি উপদেষ্টা পরিষদের ভেতর থেকেও এ ব্যাপারে সহায়তা করা হচ্ছে। উপদেষ্টা পরিষদে যাঁদের বিরুদ্ধে দুর্নীতি, দলীয়করণের অভিযোগ আছে, প্রধান উপদেষ্টাকে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি।’
ওদিকে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। গত মঙ্গলবার এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘স্বজনপ্রীতিবাজ এসব উপদেষ্টা কতটুকু নিরপেক্ষ নির্বাচন দিতে পারবেন, সেটি নিয়ে এখন দেশজুড়ে সংশয় ও সন্দেহ দেখা দিয়েছে। নির্বাচনের আগে শুধু সরকারি কর্মকর্তাদের রদবদল নয়, উপদেষ্টা পরিষদের মধ্যেও শুদ্ধি অভিযান চালানো জরুরি। যেসব উপদেষ্টা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত, তাঁদের সরিয়ে দিয়ে নতুন করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা উচিত। জনগণের আস্থা ফেরাতে হলে উপদেষ্টা পরিষদে অবিলম্বে পরিবর্তন আনা ছাড়া বিকল্প নেই।’
এমন পরিস্থিতিতে উপদেষ্টাদের কেউ কেউ সসম্মানে পদত্যাগের কথাও ভাবছেন। এ জন্য তাঁদের মন্ত্রণালয়ে এক ধরনের প্রস্তুতি চলছে বলে একটি সূত্র আভাস দিয়েছে।
- নির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে: খেলাফত মজলিস
- খেলাফত মজলিসনির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে
- নির্বাচনের পর খুলেছে ঢাবি ভর্তি অফিস, অগ্রিম ফি জমার শেষ তারিখ ১৬
- বিএনপির হামলা-হুমকি সহ্যের সীমা অতিক্রম করলে ছাড় দেব না: সারজিস
- অন্তর্বর্তী সরকার দ্রুত ক্ষমতা হস্তান্তর চায়, সিইসি দিয়ে শপথ
- নির্বাচনের ফলাফল ভোটারদের আগ্রহ-উদ্দীপনার সঙ্গে মিলছে: ফয়জুল করিম
- নির্বাচনের ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ: শফিকুর রহমান
- চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ নিহত, ৩ গুরুতর আহত
- প্রধান উপদেষ্টা ইউনূস তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা দিলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- মেঘনা এক্সপ্রেসের ব্লেক ফেইলে কোচে ধাক্কা ক্ষতিগ্রস্ত ট্রেন
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- বহিষ্কৃত কর্মীদের ফিরিয়ে নিলে বিএনপিতে ফিরব, শর্ত দিলেন: রুমিন
- জুমার নামাজে উৎসুক জনতার ভিড়, কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
- জামায়াতের নির্বাহী বৈঠক চলছে, রাতে নির্দেশনা
- ঢাকার ২০ আসনে বিজয়ী কারা, ব্যবধান কত
- টাইম: তারেক রহমান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা হতে পারেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- বান্দরবান-৩০০ আসনে বিএনপির সাচিং প্রু জেরী বিজয়ী, না ভোট সর্বোচ্চ
- আনোয়ার ইব্রাহিম: তারেক রহমানকে অভিনন্দন, গণতন্ত্রের বিজয়
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- গাজীপুরের ৫টি আসনেই ধানের শীষের বিশাল জয়
- নরসিংদীর পাঁচটি আসনেই ধানের শীষের বিজয়
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- সুনামগঞ্জ-২ আসনে বিজয়ী নাছির চৌধুরীকে অভিনন্দন জানালেন শিশির মনির
- কারচুপি-ভয়ভীতি সত্ত্বেও নিরঙ্কুশ বিজয় আসছেঃ মাহদী আমিন
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন,কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিবি প্রধান
- বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে নির্বাচন ও গণভোট, গণনা চলছে
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
