শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১ ১৪৩২   ২৬ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩

মেঘনা এক্সপ্রেসের ব্লেক ফেইলে কোচে ধাক্কা ক্ষতিগ্রস্ত ট্রেন

শাহরিয়ার শ্রাবণ

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৬  

চাঁদপুর অভিমুখী মেঘনা এক্সপ্রেসের লোকো লাকসাম জংশনে রিভার্স করার সময় ইঞ্জিনের ব্রেক ফেইল হওয়ায় কোচের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে এবং একটি কোচ দুমড়ে-মুচড়ে গেছে।

 

আজ শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রিভার্সিংয়ের সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ইঞ্জিন কোচে ধাক্কা দেয়। সংঘর্ষের পরপরই স্টেশন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করেছে। দুর্ঘটনায় হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

বিস্তারিত আসছে…

এই বিভাগের আরো খবর