সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৭ ১৪৩২   ২১ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৩

এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২৬  

জাতীয় প্রেসক্লাবে জরিপের তথ্য প্রকাশ অনুষ্ঠানে অতিথিরা। ছবি: সংগৃহীত

জাতীয় প্রেসক্লাবে জরিপের তথ্য প্রকাশ অনুষ্ঠানে অতিথিরা। ছবি: সংগৃহীত

 

আসন্ন জাতীয় নির্বাচনের আগেই নির্বাচনী মাঠের সমীকরণ নিয়ে চমকপ্রদ তথ্য সামনে এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘ন্যাশনালিস্ট রিসার্চ সেল’ (এনআরসি) তাদের সাম্প্রতিক জরিপের ফল প্রকাশ করেছে।

 

সোমবার (৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে জরিপের তথ্য প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ।

 

জরিপে দেখা গেছে, বিএনপি সবচেয়ে বড় পার্টি হিসেবে এগিয়ে থাকবে। সম্ভাব্য ফলাফলের ভিত্তিতে দলভিত্তিক অবস্থানগুলো এমন:

 

  • বিএনপি: ৭৭ শতাংশ সমর্থন, ২২০ আসন

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী: ১৬ শতাংশ সমর্থন, ৫৭ আসন

  • জাতীয় পার্টি: ২ শতাংশ সমর্থন, ৫ আসন

  • এনসিপি: ৩ শতাংশ সমর্থন, ২ আসন

  • স্বতন্ত্র ও অন্যান্য: ৩ শতাংশ সমর্থন, ১৬ আসন

সংগঠনটি জানিয়েছে, জরিপটি পরিচালনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ জন সাবেক ছাত্র এবং ৫ জন পিএইচডি ডিগ্রিধারী গবেষক। ৩০০ জন উত্তরদাতার মধ্যে চারটি নির্দিষ্ট প্রশ্নের মাধ্যমে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ করা হয়েছে।

 

জরিপে গণভোট ও সংস্কার বিষয়ে ভোটারদের প্রতিক্রিয়া মিশ্র: ৪৯ শতাংশ এখনও সিদ্ধান্ত নেননি, ৩০ শতাংশ ‘হ্যাঁ’, এবং ২১ শতাংশ ‘না’ ভোটে মত দিয়েছেন। তবে ৯৯ শতাংশ উত্তরদাতাই নিজেদের আসনের নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি আব্দুর রহিম তুহিন। এছাড়া উপস্থিত ছিলেন ড. গাজী মিজানুর রহমানসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা।

সংগঠনের সহসভাপতি আব্দুর রহিম তুহিন বলেন,

“জরিপের তথ্য প্রকাশ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি নির্বাচনী মাঠের বাস্তব চিত্র তুলে ধরে,”

এই বিভাগের আরো খবর