রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
তরুণ কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৯
একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী ও পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর রাজাকার, আলবদর, আলশামস ও স্বাধীনতাবিরোধীদের নামের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেছেন, যে ভুল হয়েছে, তার দায় অস্বীকারের সুযোগ নেই। ত্রুটি-বিচ্যুতি বেশি হলে তালিকা প্রত্যাহার করা হবে।
আজ মঙ্গলবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘মুক্তিযুদ্ধ এবং আমি’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘১৯৭১ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তুতকৃত রাজাকারদের তালিকা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে হুবহু প্রকাশ করা হয়েছে। এ তালিকা আগেই তৈরি করে রেখে গেছে। সেখানে কোনো ইল মোটিভ থাকতে পারে, উদ্দেশ্যমূলক হতে পারে। যেভাবে আছে, সেভাবে তুলে ধরা হয়েছে। আমরা এটা এডিট করি নাই, দাড়ি-কমা, সেমিকোলন চেঞ্জ করি নাই।’
রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম আসায় ক্ষমা চাইবেন কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘দুঃখ প্রকাশ করার অর্থ যদি আপনি না বোঝেন। আমি কি এটা করেছি? আপনি যদি চ্যালেঞ্জ করেন, এসে দেখে যান। আমরা অত্যন্ত বিনয়ের সঙ্গে বলছি, এই তালিকা আমরা তৈরি করি নাই। জাতির দাবি ছিল, তাই প্রকাশ করেছি। আমি স্বতঃপ্রণোদিত হয়ে তৈরি করি নাই। দুঃখ প্রকাশ করা ক্ষমা চাওয়ার মধ্যে তো কোনো পার্থক্য নাই। নিঃসন্দেহে এটা ক্ষমার চোখে দেখবেন। দুঃখ প্রকাশ করার অর্থ কী? আমি এই কাজ না করেও দায়-দায়িত্ব গ্রহণ করলাম। এর পরেও যদি পছন্দ না হলে আদালতে যেতে পারেন। আমার নাম (রাজাকারের তালিকায়) এলে যেভাবে কষ্ট পেতাম, ঠিক ওইভাবে ওনারা কষ্ট পেয়েছেন। সে জন্য আমি ব্যথিত, আমিও কষ্ট পেয়েছি।’
রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম আসায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে আশ্বাস দিয়ে আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘আমি তিনবার বলেছি, সেটা, আমরা তদন্ত করে ব্যবস্থা নেব। আবারও বলছি, তদন্ত করে ব্যবস্থা নেব। কারণ, কাউকে অন্যায়ভাবে দোষের জায়গায় নেওয়াটা কারো জন্যই শোভনীয় নয়। তাদের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয়ও নেই, শত্রুতাও নেই, ইচ্ছাকৃতভাবেও করি নাই। আমরা যে তালিকা পেয়েছি, সেটা প্রকাশ করেছি। আমি চ্যালেঞ্জ করে বলছি, আপনাদের কারো সংশয় থাকলে অরিজিনাল ডকুমেন্ট দেখেন তাদের নাম আছে কিনা।’
‘কারা একাত্তর সালে (রাজাকারের তালিকা) তৈরি করেছে, এটা খুঁজে বের করতে পারলে অবশ্যই ব্যবস্থা নেব,’ বলেও আশ্বাস দেন মন্ত্রী।
তালিকা যাচাই করে দেখবেন কি না বা প্রত্যাহার করে নেবেন কি না জানতে চাইলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘অভিযোগ পাওয়ার সংখ্যা যদি ১০০ হয়, তাহলে প্রত্যাহারের প্রশ্ন আসবে। যদি ব্যাপকভাবে পাওয়া যায়, তাহলে প্রত্যাহার করে নেব। তারপর যাচাই করে আবার দেব। আমাদের দেখতে হবে অভিযোগের মাত্রা কেমন? আমরা পুনরায় ছাপালে দুঃখ প্রকাশ করে ছাপাব যে আগে ভুল হয়েছিল।’
এর আগে গত রোববার দুপুরে একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী ও পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর রাজাকার, আলবদর, আলশামস ও স্বাধীনতাবিরোধীদের নামের তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। প্রথম পর্বে ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের তালিকা প্রকাশ করা হয়। এই তালিকা পাওয়া যাচ্ছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (molwa.gov.bd)। ওই তালিকা প্রকাশের পর রাজশাহী, বরিশাল, বগুড়া ও বরগুনাসহ বিভিন্ন স্থান থেকে অভিযোগ আসে যে রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, হিন্দু মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক ও সহযোগীদের নাম উঠেছে।
তালিকা প্রকাশ করার কথা জানিয়ে রোববার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘যাঁরা রাজাকার হিসেবে সরকারি গেজেটভুক্ত হয়ে পাকিস্তানি আর্মির সহযোগী হিসেবে কাজ করেছেন, তাঁদের তালিকা এটি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই তালিকা সংরক্ষিত ছিল, সেখান থেকে আমরা সংগ্রহ করেছি। আজ থেকে এটি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।’ এ তালিকার রাজাকাররা কে কোন দলে আছেন, এ ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান তিনি।
এর বাইরেও রাজাকারদের নাম প্রকাশ করা হবে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘ওই সময় যে পুরোনো ১৯ জেলা ছিল, সেসব জেলা সদরে আমরা চিঠি দিয়েছি। সেখানে কোনো রেকর্ড অথবা গেজেট যদি থাকে, সেগুলোও পাঠাতে বলা হয়েছে। সেগুলো যাচাই করে আগামী ২৬ মার্চের মধ্যে আমরা প্রকাশ করব।’
একসঙ্গে কেন রাজাকারের তালিকা প্রকাশ করা হলো না—জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমরা এর আগেই ওই জেলাগুলোকে তাগাদা দিয়েছিলাম। কিন্তু সাড়া পাইনি।’
এই তালিকা অনুযায়ী রাজাকারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে মোজাম্মেল হক বলেন, ‘এটা সামাজিক সচেতনতা ও জনগণকে অবহিত করার জন্য। আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ এখন নেই। যদি গেজেট প্রকাশ করা হয়, তাহলে মন্ত্রিসভার অনুমোদন লাগবে এবং পার্লামেন্টে পাস করাতে হবে।’
এর আগে গত ৮ নভেম্বর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছিলেন, ‘নতুন প্রজন্মকে জানাতেই স্বাধীনতার বিরোধিতাকারী রাজাকারদের নাম প্রকাশের এমন উদ্যোগ সরকার নিয়েছে। বিসিএস ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠ্যবইয়ে মুক্তিযোদ্ধা ও রাজাকারদের ভূমিকা নিয়ে লেখা সংযুক্ত করা হবে।’
এরপর গত ৮ ডিসেম্বর আওয়ামী লীগের পক্ষ থেকেও সংবাদ সম্মেলন করে যথাযথভাবে রাজাকারদের তালিকা প্রকাশ করার জন্য দাবি জানানো হয়।
- ব্যালট পেপার পৌঁছে যাচ্ছে প্রতিটি কেন্দ্রে
- নির্বাচন ও গণভোট নিয়ে সব প্রস্তুতি সম্পন্ন বললেন সিইসি
- ভোট উৎসবে শামিল হতে বাড়ি ফিরছেন ভোটাররা
- ক্ষমতায় গেলে এককভাবে সরকার গঠন করবে বিএনপি
- কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, স্কুলে ৭ জন নিহত, বাড়িতে ২ জন
- গণ–অভ্যুত্থানে বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন
- ভোটের দিন ও তার আগে-পরে যান চলাচলের বিধিনিষেধ-ইসির নির্দেশনা
- আ.লীগ–অধ্যুষিত ৩০ আসন, ভোট টানতে নানামুখী প্রচেষ্টা
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- পদত্যাগ করবেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী
- সারজিস আলমকে সমর্থন জানালো ইসলামী আন্দোলন
- বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী হাসপাতালে ভর্তি
- সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা
- চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার
- অনলাইনে প্রচারণা চালানো যাবে: ইসি সানাউল্লাহ
- জনতার ঢেউয়ে ভাসল শিবগঞ্জ, ধানের শীষে ভোটের জোয়ার
- রমজানে ব্যাংকের অফিস ও লেনদেন সময়সূচিতে পরিবর্তন
- প্রচারণার শেষ প্রহরে বগুড়ায় দাঁড়িপাল্লার জনউচ্ছ্বাস
- ধানের শীষের মিছিলে জনস্রোত-তারেক রহমান বগুড়াবাসীর হৃদয়ে : মমি
- ভোটের দিন যেসব যানবাহন চলতে পারবে
- প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ
- ইরানের জলসীমা থেকে দূরে থাকার পরামর্শ পেল মার্কিন জাহাজগুলো
- ১৭ বছর নির্বাসনের পর ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক রহমান
- বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি নাসির উদ্দিন
- সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- ফোন হারালেও দূর থেকে ছবি-ভিডিও ডিলিট করতে পারবেন যেভাবে
- পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি
- ফ্ল্যাট পেল ওসমান হাদির পরিবার, চাবি-দলিল হস্তান্তর
- প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে ‘ধানের শীষে’ ভোট চাইলেন ওমর সানী
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
