মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৮ ১৪৩২   ২২ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩২

ধানের শীষের মিছিলে জনস্রোত-তারেক রহমান বগুড়াবাসীর হৃদয়ে : মমি

ওয়াফিক শিপলু

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৬  

ছবি তরুণ কণ্ঠ

ছবি তরুণ কণ্ঠ

বগুড়া পৌরসভার ৭ ও ১০ নম্বর ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের পক্ষে আয়োজিত প্রচারণা মিছিলে নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসবমুখর পরিবেশই প্রমাণ করে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের জায়গা বগুড়াবাসীর অন্তরে— এমন মন্তব্য করেছেন শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি। সোমবার (০৯ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে বগুড়া শহরের বিভিন্ন এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ ও মিছিলকালে তিনি এসব কথা বলেন।

 

মিছিলে স্থানীয় নারী-পুরুষ ব্যাপকভাবে অংশ নেন। পুরো এলাকা পরিণত হয় উৎসবমুখর পরিবেশে। এ সময় আহসান হাবিব মমি ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং উন্নয়ন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, “আজকের মিছিলে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিই প্রমাণ করে তারেক রহমান বগুড়াবাসীর হৃদয়ের নেতা। জনগণ পরিবর্তন চায়, জনগণ ধানের শীষে আস্থা রাখে। 

 

গণসংযোগকালে শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমির সঙ্গে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি তারিক মজিদ সোহাগ, সহ-সভাপতি মোনারুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহেদ হোসেন, সহ সাধারণ সম্পাদক ওমাইদুল হাবীব মিম, প্রচার সম্পাদক ওয়াসিম রেজা, সহ প্রচার সম্পাদক শাহেদ আলী, তথ্য ও গবেষণা সম্পাদক প্রভাষক মিজানুর রহমানসহ শহর যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

 

এছাড়াও ৭ ও ১০ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যরা উপস্থিত থেকে ধানের শীষের পক্ষে প্রচারণা জোরদার করেন। প্রচারণা শেষে নেতাকর্মীরা বলেন, বগুড়ার প্রতিটি ওয়ার্ডে ধানের শীষের পক্ষে জনসমর্থন দিন দিন বাড়ছে এবং ভোটের মাঠে এর প্রতিফলন ঘটবে। 

এই বিভাগের আরো খবর