যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সই, শুল্ক নামল ১৯ শতাংশে
তরুণ কণ্ঠ প্রতিবেদন
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৬
এ আই ছবি
যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক শুল্ক নিয়ে চুক্তি করেছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে বিশ্বের বড় অর্থনৈতিক অংশীদারের সঙ্গে ৯ মাসের দীর্ঘ আলোচনার অচলাবস্থার অবসান হলো। নতুন চুক্তিতে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে এখন পারস্পরিক শুল্ক দিতে হবে ১৯ শতাংশ। এছাড়া স্বাভাবিক নিয়মে ১৫ শতাংশ শুল্ক আগেই ছিল। এতে করে মোট শুল্কহার হবে ৩৪ শতাংশ।
স্থানীয় সময় সোমবার রাতে এ বিষয়ে চুক্তি সই হওয়ার খবর দিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর। তবে চুক্তি প্রসঙ্গে একই দিন বিকালে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন সংবাদমাধ্যমকে বলেছেন, রাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি স্বাক্ষর হবে। বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। যুক্তরাষ্ট্রের পক্ষে স্বাক্ষর করেন দেশটির বাণিজ্য প্রতিনিধি (ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ) রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ার। এর আগে সোমবার উপদেষ্টা পরিষদের সভায় এই চুক্তির অনুমোদন দেওয়া হয়। উভয় পক্ষের আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারির পর চুক্তিটি কার্যকর হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ। এই চুক্তি স্বাক্ষরের পর রাষ্ট্রদূত গ্রিয়ার আলোচনার সার্বিক প্রক্রিয়ায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন এবং বাংলাদেশের আলোচক দলকে তাদের ‘অসাধারণ প্রচেষ্টার’ জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, “এই চুক্তি যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতির কাঠামোর সঙ্গে বাংলাদেশের অবস্থানকে আরও উপযোগী করে তুলবে।”
এছাড়া যুক্তরাষ্ট্র অঙ্গীকার করেছে, বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত কিছু নির্দিষ্ট বস্ত্র ও পোশাকপণ্য, যেগুলোতে যুক্তরাষ্ট্রে উৎপাদিত তুলা ও কৃত্রিম তন্তু (ম্যান-মেড ফাইবার) ব্যবহার করা হবে, সেগুলোর ক্ষেত্রে শূন্য পারস্পরিক শুল্ক সুবিধা দেওয়ার জন্য একটি পৃথক প্রক্রিয়া চালু করা হবে। চুক্তি স্বাক্ষরের পর বাংলাদেশের পক্ষে আলোচনার নেতৃত্বদানকারী বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, “এই চুক্তির মাধ্যমে দুই দেশের দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক একটি ঐতিহাসিক নতুন স্তরে পৌঁছাল।” তিনি বলেন, “এই চুক্তি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র উভয় দেশের জন্যই একে অপরের বাজারে উল্লেখযোগ্যভাবে বাড়তি প্রবেশাধিকার নিশ্চিত করবে।”
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে ৩৭ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ শুল্কের নতুন হার ঘোষণা করেছিলেন, যা কার্যকর হয় ৭ আগস্ট থেকে। সর্বশেষ সোমবার রাতে আরও ১ শতাংশ কমিয়ে ১৯ শতাংশ নির্ধারণ করা হয়। এ বিষয়ে বাংলাদেশের প্রধান আলোচক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেন, “পারস্পরিক শুল্ক হ্রাস আমাদের রপ্তানিকারকদের জন্য আরও প্রতিযোগিতামূলক সুবিধা তৈরি করবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের কাঁচামাল ব্যবহার করে তৈরি নির্দিষ্ট বস্ত্র ও পোশাকপণ্যে শূন্য শুল্ক সুবিধা আমাদের পোশাক খাতে উল্লেখযোগ্য অতিরিক্ত গতি সঞ্চার করবে।”
প্রসঙ্গত বাংলাদেশের মতো ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, জাপান, ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং ভিয়েতনামসহ অনেক দেশের সঙ্গে শুল্ক চুক্তি করেছেন ট্রাম্প। অন্য দেশগুলোর মধ্যে পাকিস্তানের ওপর ১৯ শতাংশ, আফগানিস্তান ১৫, ভারত ২৫, ব্রাজিল ১০, ইন্দোনেশিয়া ১৯, মালয়েশিয়া ১৯, আলজেরিয়া ৩০, মিয়ানমার ৪০, ফিলিপাইন ১৯, শ্রীলংকা ২০, ক্যামেরুন ১৫ এবং ভিয়েতনামের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন। মূলত এ শুল্ক আরোপ হয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি বেশি থাকার কারণে। যদিও ঘাটতি কমে আসছে বলে দাবি করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা।
এ ঘাটতি কমার জন্য দেশটি থেকে গম কেনা হচ্ছে। সয়াবিন তেলও আমদানি হচ্ছে। বাংলাদেশ আমেরিকান বোয়িং কোম্পানি থেকে ২৫টি উড়োজাহাজ কেনা, বছরে ৭ লাখ টন গম আমদানিসহ তেলবীজ, ডাল, চিনি, বার্লি, এলএনজি ও সামরিক সরঞ্জাম আমদানির মাধ্যমে বছরে বাণিজ্য ঘাটতি দেড় বিলিয়ন বা ১৫০ কোটি ডলার কমিয়ে আনার পরিকল্পনা রয়েছে। এর আগে চলতি বাজেটে যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত ৬২৬টি পণ্যে শুল্ক ছাড়ের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে ১১০টি পণ্যের আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। বর্তমান ১৫ শতাংশ শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য রপ্তানি
- সিনেমা মুক্তির তারিখে সমঝোতায় সালমান-অক্ষয়
- নির্বাচনি পরিবেশ খুবই ইতিবাচক: ইইউর প্রধান পর্যবেক্ষক
- ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত থেকে পিছু হটল পাকিস্তান
- যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সই, শুল্ক নামল ১৯ শতাংশে
- শেষ হলো নির্বাচনি প্রচারণা, ভোটের অপেক্ষায় দেশ
- রমজান ও গরমে ব্যাপক লোডশেডিংয়ের আশঙ্কা
- বাস-ট্রেন-লঞ্চে ভোগান্তি, বাড়তি ভাড়া ও যানজট—গ্রামমুখী মানুষের ঢল
- আইসিসির বিবৃতি: বিশ্বকাপ না খেলায় শাস্তি হবে না বিসিবির
- এপস্টিনের শুক্রাণু ব্যবহারে শিশু প্রজনন খামার পরিকল্পনা
- দুই দেশের অংশীদারত্ব বাড়াতে নির্বাচনের পর পল কাপুরকে ঢাকায় আসছে
- লাকসামে জামায়াতে ইসলামীর শেষ দিনের বিশাল গণসংযোগ
- গাজীপুর-২ আসনে রনির নেতৃত্বে টঙ্গীজুড়ে ধানের শীষের গণজোয়ার
- দেশের রিজার্ভে বড় সুখবর: ৩৪.০৬ বিলিয়ন ডলারে পৌঁছাল গ্রস রিজার্ভ
- টঙ্গীতে নির্বাচনী প্রচারণায় বিস্ফোরণ, দগ্ধ হয়ে হাসপাতালে শতাধিক
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- ৭ দিনে এল ৯ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স
- তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে ৭৫ আসনে: প্রাক নির্বাচনী জনমত জরিপ
- দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিবকে বিদায় সংবর্ধনা
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশত পাবেন না’-মির্জা ফখরুল
- শাকিব খানের নতুন সিনেমায় মিথিলা, প্রধান নায়িকা পাকিস্তানের!
- আমিও রাজনীতির শিকার হয়েছি: ইশা
- ডাউনিং স্ট্রিটে কেলেঙ্কারি: স্টারমারের পদত্যাগের গুঞ্জন
- আজকেরটাই সম্ভবত শেষ ব্রিফিং: প্রেস সচিব
- ৮২ ঘণ্টা নিজ এলাকার বাইরে অবস্থান নিষিদ্ধ
- মোহাম্মদ এজাজের মেয়াদ শেষ, অতিরিক্ত দায়িত্বে নিয়োগ পেলেন সুরাইয়া
- সাংবাদিক ও পর্যবেক্ষকরা ভোটকেন্দ্রে মোবাইল সঙ্গে রাখতে পারবেন
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- উবারকে ৮.৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণের নির্দেশ
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- প্রতিবন্ধীদের অংশগ্রহণ ছাড়া টেকসই দেশ গড়া সম্ভব নয়: জাইমা রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
