নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
তরুণ কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৯
ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর হামলা দুর্ভাগ্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও ডাকসুর সাবেক ভিপি তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘আজ দুর্ভাগ্য এ ধরনের ঘটনা ঘটে। আমি দুঃখিত, বিব্রত এবং লজ্জিত। আমার এ প্রসঙ্গে বলার কিছুই নেই।’
সোমবার রাজধানীর বনানী কবরস্থানে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় তোফায়েল বলেন, ‘ছাত্র রাজনীতির বিষয়ে কোনো বক্তব্য দিতে গেলে আমি বিব্রত বোধ করি। আমাদের দিনে মতের ভিন্নতা ছিল, যেমন ১৯৬৯ সালে আমরা সর্বদলীয় ছাত্রসমাজ গঠন করেছিলাম। আমাকে ডাকসুর ভিপি হিসেবে আহ্বায়ক করা হয়েছিল। ছাত্র ইউনিয়ন (মতিয়া), ছাত্র ইউনিয়ন (মেনন), জাতীয় ছাত্র ফেডারেশনের একটা অংশ- আমাদের তো আদর্শের ভিন্নতা ছিল। এক আদর্শ ছিল না, কিন্তু আমরা ১১ দফা কর্মসূচী প্রণয়ন করে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি বঙ্গবন্ধুকে মুক্ত করে এনেছিলাম।’
তিনি আরও বলেন, ‘সমস্ত বাংলাদেশের ছাত্রসমাজ ঐক্যবদ্ধ ছিল। আজ দুর্ভাগ্য এ ধরনের ঘটনা ঘটে, আমি খুবই দুঃখিত, বিব্রত এবং লজ্জিত। এ সমন্ধে বলার আমার কিছু নেই। কিন্তু আমি আমার অতীতের স্মৃতির পাতায় প্রবেশ করে সেই দিনগুলোর কথা যখন আমি মনে করি, জীবনের সেই সোনালী দিন; আমি ব্যথিত-লজ্জিত, এর বেশি আমার কিছু বলার নেই।’
ডাকসু ভিপি প্রসঙ্গে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর এ সদস্য বলেন, ‘যারা ডাকসুর ভিপি হয় তাদেরও সতর্কতার সঙ্গে চলা উচিত, কথা বলা উচিত। এমন কিছু করা উচিত নয়, যেটাতে প্রতিপক্ষের মনে আঘাত লাগতে পারে৷ ডাকসুর মানে সকলের। আমাকে কেন সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক করা হয়েছিল? কারণ ডাকসু মানে সকলের।’
উদাহরণ তুলে ধরে ক্ষমতাসীন দলের প্রভাবশালী এ নেতা আরও বলেন, ‘‘আমি যেমন এখন ভোলার নির্বাচিত এমপি, ভোলার সকল লোক আমার লোক, দল যার যার তার তার; কিন্তু সামাজিকভাবে ‘আমরা’। ডাকসুর ভিপি যিনি আছেন এবং কমিটিতে যারা আছেন তাদের সকলের ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত। অতিমাত্রায় পলিটিক্স নিয়ে আসলে এ ধরনের হানা হানি হবেই। সেজন্য সকলকে সতর্ক থাকা উচিত বলে আমি মনে করি।’’
রোববার দুপুর পৌনে ১টায় ডাকসু ভবনে ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর হামলা হয়। প্রায় আধঘণ্টা চলে মারপিট। এতে ভিপি নুরসহ আহত হন অন্তত ১৫ জন।
হামলার প্রায় এক ঘণ্টা পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানী ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীদের ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করেন। পরে চিকিৎসার জন্য তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।
ঢাকার আসন্ন সিটি করপোরেশনে মেয়র পদে কাকে নৌকায় মনোনয়ন দেওয়া হবে জানার জন্য অপেক্ষার পরামর্শ দিয়ে এ সময় দলটির স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের প্রভাবশালী এ সদস্য বলেন: এখনো সময় আছে৷ এখনই বলতে পারবো না৷ আগে আমাদের দলের সভাপতি শেখ হাসিনার নেতৃত্ব আমাদের মনোনয়ন বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হবে, সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে কাকে মনোনয়ন দেওয়া হবে।
আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। রোববার এই নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
- সাফিকুর রহমানের স্থলে বিমানের নতুন এমডি ড. হুমায়রা সুলতানা
- নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিন্টুর
- এআই চ্যাটবট গ্রকের বিরুদ্ধে নারী-শিশুর অশ্লীল ছবি তৈরির তদন্ত শুর
- প্রতিবন্ধীদের অংশগ্রহণ ছাড়া টেকসই দেশ গড়া সম্ভব নয়: জাইমা রহমান
- মোবাইল কেনাবেচায় ডি-রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, সতর্ক করল বিটিআরসি
- বেসরকারি ইপিজেডগুলো এখন থেকে বেজার অধীনে পরিচালিত হবে
- ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
- সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে আবার বিপদে পড়ব: মির্জা ফখরুল
- চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি
- ৬ ঘণ্টারও কম সময়ে সোনার দাম ভরিতে বাড়ল ১০,৯০৬ টাকা
- জীবন্ত কাগজে তারেক রহমানের প্রচার
- আওয়ামী লীগের মতো বড় প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচনী উত্তাপ কম:
- নারীবিদ্বেষ ইস্যু ঢাকতে ইতিহাস বিকৃত করছে জামায়াত: রিজভি
- রাশিয়ায় ইউরেনিয়াম পাঠাতে আগ্রহী ইরান, আলোচনার ইঙ্গিত
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- জামায়াতের বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগ সালাহউদ্দিনের
- পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন আলোচনায় রাজি ইরান
- এপস্টেইন সংযোগ নিয়ে তদন্ত: সাক্ষ্য দিতে সম্মতি ক্লিনটন দম্পতির
- র্যাবের নাম পরিবর্তন, নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
- নাহিদের রিট খারিজ, নির্বাচনে বাধা নেই বিএনপির কাইয়ুমের
- আজ থেকে বাজারে নতুন ডিজাইনের ১০ টাকার নোট
- আজ পবিত্র শবে বরাত
- ফ্যাসিস্টগুলাকে সামনে বসিয়ে গণভোটের আলোচনা করা হচ্ছে: আম্মার
- নৌপরিবহন মন্ত্রণালয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ
- নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে প্রচারণ
- দেশে সচিত্র স্বাস্থ্য সতর্কবার্তায় তামাক কোম্পানির ব্যাপক অনিয়ম
- গোবিপ্রবিতে ফার্মেসি বিভাগের হাতে-কলমে রিসার্চ ট্রেনিং অনুষ্ঠিত
- নিয়মিত অভিযানে কালীগঞ্জে শৃঙ্খলা ফেরালেন এসিল্যান্ড
- কুমিল্লা-৯ নির্বাচিত হলে সেবক হিসেবে পাশে থাকার প্রতিশ্রুতি
- প্রতিদিন ৮–১০ কেজি কুঁচিয়া ধরে জীবিকা চালান জেলে সিং সং
- ৫০তম বিসিএস প্রিলিমিনারি: দুই দিন পর, কঠোর নিরাপত্তা
- জমে উঠেছে কুমিল্লা -২ এ নির্বাচনী প্রচারণা
- আগামীকাল লাকসাম স্টেডিয়ামে জামায়াতে ইসলামীর বিশাল জনসভা
- বিশ্ববাজারে স্বর্ণের দাম ১২ শতাংশ কমল, ডলারের শক্তিতে ধস
- অন্যের ভোটে হাত না দিতে সতর্ক করেছেন জামায়াত আমির
- দেশে দিনে ৪১ আত্মহত্যা, ১১ মাসে ঝরল ১৩৫০০ প্রাণ
- নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে প্রচারণ
- লাকসাম গাজীমুড়া এলাকায় দাঁড়িপাল্লার ব্যানার ভাঙচুর
- ধানের শীষে সমর্থন জানিয়ে নির্বাচনী মাঠ ছাড়লেন সামিরা আজিম দোলা
- বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর সভাপতি হলেন নূরে আলম
- জবি ইউট্যাবের নতুন ৩৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
- মাদুরো অপহরণে বিশেষ গোপন অস্ত্র ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র!
- অসহায়ত্বের শেষ কথা
- মধ্যপ্রাচ্যে তৎপরতা বাড়ালো ওয়াশিংটন, ইরানের পথে দ্বিতীয় নৌবহর
- গোবিপ্রবিতে নির্মাণাধীন মসজিদ বিতর্কে যা জানালেন উপাচার্য
- সহকারী শিক্ষক-শিক্ষিকাদের জন্য অগ্রিম বর্ধিত বেতন সুবিধা চালু
- দুবাইয়ে প্রবাসীদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক সেমিনার
- নবনির্বাচিত সরকারের প্রথম পদক্ষেপ হোক তামাক নিয়ন্ত্রণ
- ভোটারের বয়স ১৬, এক কোটি কর্মসংস্থান ও চাঁদাবাজি বন্ধের প্রতিশ্রুত
- নির্বাচনে সাংবাদিক কার্ড ও স্টিকার ইস্যুতে ইসির নতুন সিদ্ধান্ত
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
