সোমবার   ০২ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২০ ১৪৩২   ১৪ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৫

নিয়মিত অভিযানে কালীগঞ্জে শৃঙ্খলা ফেরালেন এসিল্যান্ড

মোঃ বোরহান উদ্দিন কালিগঞ্জ (লালমনিরহাট)প্রতিনিধি

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৬  

  

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীদ ইশরাক এর নেতৃত্বে নিয়মিতভাবে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হচ্ছে। গত জানুয়ারী মাসে উপজেলার বিভিন্ন এলাকায় ১৮ টি অভিযানে মোট ৩২টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

 

 এসব অভিযানে অবৈধ স্থাপনা, ভোক্তা অধিকার লঙ্ঘন, খাদ্য নিরাপত্তা আইন ভঙ্গ, পরিবেশ দূষণসহ নানা অনিয়মের দায়ে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালত আইন, ২০০৯, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯, নিরাপদ খাদ্য আইন, ২০১৩, পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এবং দণ্ডবিধি, ১৮৬০ অনুযায়ী জরিমানা করা হয়। এক মাসে মোট প্রায় দুই লাখ টাকা জরিমানা আদায় করেন তিনি।

 

 উপজেলা প্রশাসন সূত্র জানায়, সহকারী কমিশনার (ভূমি) শাহীদ ইশরাক যোগদানের পর থেকে মোবাইল কোর্ট কার্যক্রমে গতিশীলতা বেড়েছে এবং ভূমিসেবার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। পূর্বে অতিরিক্ত দায়িত্ব পালনের কারণে সেবা কিছুটা স্তব্ধ থাকলেও বর্তমানে দৈনিক কর্মকাণ্ডে ফের গতি ও কার্যকারিতা বৃদ্ধি পেয়েছে।

 

 স্থানীয়দের মতে, “মোবাইল কোর্ট অভিযানের ফলে সাধারণ মানুষ এবং স্থানীয় ব্যবসায়ীরা আইন মেনে চলার বিষয়ে সচেতন হয়েছে। প্রশাসনের এই পদক্ষেপ অত্যন্ত সময়োপযোগী।” স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, “সেবার মান বৃদ্ধি এবং অনিয়ম রোধে এই পদক্ষেপ প্রশংসনীয়। জনগণ এখন আরও নিরাপদ ও সচেতন।”  এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীদ ইশরাক বলেন, “ভূমিসেবার মান ও আইনশৃঙ্খলা বজায় রাখতে এ অভিযান অব্যাহত থাকবে

এই বিভাগের আরো খবর