ভারত–পাকিস্তান ম্যাচ না হলে লোকসান ৬ হাজার কোটি টাকা
তরুণ কণ্ঠ অনলাইন
প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৬
পাকিস্তান সরকার ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দেওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) পারস্পরিকভাবে গ্রহণযোগ্য সমাধান খুঁজতে আহ্বান জানিয়েছে। আইসিসি বলেছে, এমন সিদ্ধান্ত বৈশ্বিক ক্রিকেট ও টুর্নামেন্টের স্বার্থের পরিপন্থী।
আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, তারা এখনো পিসিবির কাছ থেকে আনুষ্ঠানিক কোনো যোগাযোগ পায়নি। তবে ইচ্ছামতো ম্যাচে খেলা, অন্য ম্যাচে না খেলাটা বৈশ্বিক ক্রীড়া ইভেন্টের মৌলিক ধারণার সঙ্গে সাংঘর্ষিক। সব যোগ্য দলকে নির্ধারিত সূচি অনুযায়ী সমান শর্তে খেলতে হয়।
ভারত–পাকিস্তান ম্যাচ না হলে আর্থিক ক্ষতির পরিমাণ বিশাল। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির দাবি, শুধু এই একটি ম্যাচ ঘিরেই জড়িয়ে আছে প্রায় ৫০ কোটি মার্কিন ডলারের বাজার। বাংলাদেশি মুদ্রায় যা ৬ হাজার ১২০ কোটি টাকারও বেশি। পুরো টি-টুয়েন্টি বিশ্বকাপের বাকি সব ম্যাচের মিলিত বাজারের চেয়েও এই এক ম্যাচের ওজন বেশি।
কার কত ক্ষতি হতে পারে
- সম্প্রচার প্রতিষ্ঠান: ভারত–পাকিস্তান ম্যাচ না হলে সরাসরি আঘাত পড়বে সম্প্রচার স্বত্ব কেনা প্রতিষ্ঠানের আয়ে। একটি ভারত–পাকিস্তান ম্যাচ থেকেই বিজ্ঞাপনের মাধ্যমে ৩০০ কোটি রুপি আয়ের লক্ষ্য থাকে। ম্যাচ না হওয়া মানে এই লাভটা তারা করতে পারবে না। জিওস্টার আগেই লোকসানের কারণে আইসিসির কাছে অর্থ ফেরত চেয়েছে। এবার এই ম্যাচ না হলে চাপ আরও বাড়বে।
- আইসিসি ও সদস্য দেশ: সম্প্রচারকারীরা অর্থ ফেরত চাইলে চাপ পড়বে আইসিসির ওপর। আইসিসির আয় কমলে ধাক্কা যাবে সদস্যদেশগুলোর ওপর। বিশেষ করে সহযোগী দেশ ও ছোট পূর্ণ সদস্যরা আইসিসির অনুদানের ওপর নির্ভরশীল।
- ভারত ও পাকিস্তানের ক্রিকেট বোর্ড: ম্যাচ না হলে দুই দেশের বোর্ডই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ২০০ কোটি রুপি করে ক্ষতির মুখে পড়বে। বিসিসিআই আইসিসির আয়ের প্রায় ৩৮.৫ শতাংশ পায়। পাকিস্তান পায় ৫.৭৫ শতাংশ, যা বছরে প্রায় ৩.৪৫ কোটি ডলার। ম্যাচ বয়কট করলে পাকিস্তানের পাওনা অর্থ আটকে যাওয়া বা জরিমানার ঝুঁকি রয়েছে।
- দীর্ঘমেয়াদি প্রভাব: সবচেয়ে বড় ক্ষতি অর্থের নয়, সুনামের। সম্প্রচার সংস্থা ও বিনিয়োগকারীরা অনিশ্চয়তা পছন্দ করে না। সূচিতে থাকা ম্যাচ একবার না হওয়ার অর্থ পরবর্তী সময়ে ম্যাচগুলো ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত হবে। এতে স্পনসরদের আগ্রহ কমতে পারে, সম্প্রচারমূল্যও কমতে পারে।
আইসিসির প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, কোনো ম্যাচ ফরফিট হলে ডিফল্ট করা দলের নেট রান রেটও ক্ষতিগ্রস্ত হবে। নিয়ম ১৬.১০.৭ অনুযায়ী, ফরফিট হওয়া ম্যাচে ডিফল্ট করা দলের পূর্ণ ২০ ওভার হিসাবের মধ্যে ধরা হবে। ফলে তাদের গড় রান রেটে নেতিবাচক প্রভাব পড়বে—তবে প্রতিপক্ষ দলের নেট রান রেট এতে প্রভাবিত হবে না।
এই সিদ্ধান্ত পাকিস্তানের বিশ্বকাপে সুপার এইট বা সেমিফাইনালে ওঠার সম্ভাবনাকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে।
- চালু রাফাহ ক্রসিং: গাজা-মিসর সীমান্তে স্বাভাবিক কার্যক্রম শুরু
- জনসভায় তারেক রহমান
নারীর অবদান ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় - মাঘ মাসে মাথা যদি এতো গরম হয়, তবে চৈত্র মাসে কী হবে?
- নির্বাচিত হলে সেবক হিসেবে পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপির প্রার্থী
- স্টারলিংক নিজস্ব স্মার্টফোন আনতে পারে: ইলন মাস্কের ইঙ্গিত
- ইরানের মানুষ যুদ্ধের জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছে
- শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলায় বিএনপি প্রার্থীসহ ৪০ জনের জামিন
- নিয়মিত অভিযানে কালীগঞ্জে শৃঙ্খলা এক মাসে ৩২ মোবাইল কোর্ট
- ১৯৭১ সালেই প্রমাণ হয়েছে মা-বোনদের জন্য এদের দরদ নেই
- জামায়াত দেশকে আফগানিস্তানে পরিণত করতে চায়: মির্জা ফখরুল
- ভারত–পাকিস্তান ম্যাচ না হলে লোকসান ৬ হাজার কোটি টাকা
- মব সহিংসতা নিয়ন্ত্রণ না হলে নির্বাচনে প্রভাব পড়বে: টিআইবি
- মুখ লুকিয়ে যাঁরা ছিলেন, তাঁরা ‘হ্যাঁ’–এর পক্ষে বাধ্য:জামায়াত আমির
- কর্মজীবী নারীদের অপমান কলঙ্কজনক :তারেক রহমান
- কর্মজীবী নারীদের অপমান কলঙ্কজনক :তারেক রহমান
- চ্যাটজিপিটি গুগল ট্রান্সলেটকে টেক্কা দিতে চায়
- নাসার সুপারকম্পিউটারে ৫০০ বছরের কাজ একদিনে
- এআই দক্ষতা যাচাইয়ের সনদ দেখানো যাবে লিংকডইনে
- ভারতের বিপক্ষে না খেললে কী ক্ষতি হবে পাকিস্তানের
- ফেব্রুয়ারিতে খালি চোখে দেখা যাবে ছয় গ্রহ
- পাকিস্তানে ৪০ ঘণ্টায় ১৪৫ বিচ্ছিন্নতাবাদী নিহত
- ইসরাইলের বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ, কি ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্র
- উত্তরাঞ্চল সফর শেষে আজ খুলনা ও যশোরে সমাবেশে যাবেন তারেক রহমান
- শেখ হাসিনা, টিউলিপ, রাদওয়ান ও আজমিনার পূর্বাচল প্লট মামলার রায় আজ
- অনলাইন-অফলাইন টিকিট বিক্রয় চালুর প্রশ্নে হাইকোর্টের রুল
- কত মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ?
- হোয়াইটওয়াশ এড়াতে সিরিজের শেষ ম্যাচে ব্যাটিংয়ে নামল পাকিস্তান
- এক্স অ্যাকাউন্ট হ্যাক হলে বুঝবেন যেভাবে
- ঢাবি ‘ঘ’ ইউনিটে প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর লাশ উদ্ধার
- আসন্ন নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে: পররাষ্ট্র উপদেষ্টা
- ৫০তম বিসিএস প্রিলিমিনারি: দুই দিন পর, কঠোর নিরাপত্তা
- সাংবাদিকতা ও অভিনয়ে অবদানের স্বীকৃতি পেলেন রিমন সূর্য
- মুখের কথা ও তীরের ফলা: রাজনৈতিক নেতাদের কেন অধিক সচেতন হওয়া জরুরি
- জমে উঠেছে কুমিল্লা -২ এ নির্বাচনী প্রচারণা
- বিশ্ববাজারে স্বর্ণের উল্লম্ফন: দাম বাড়ার পেছনের কারণ কী?
- আগামীকাল লাকসাম স্টেডিয়ামে জামায়াতে ইসলামীর বিশাল জনসভা
- ভোট উপলক্ষে সারাদেশে ৩ দিনের ছুটি ঘোষণা
- বিশ্ববাজারে স্বর্ণের দাম ১২ শতাংশ কমল, ডলারের শক্তিতে ধস
- অন্যের ভোটে হাত না দিতে সতর্ক করেছেন জামায়াত আমির
- দেশে দিনে ৪১ আত্মহত্যা, ১১ মাসে ঝরল ১৩৫০০ প্রাণ
- স্বতন্ত্র প্রার্থীদের ওপর সংঘটিত ভয়ভীতি ও হয়রানির তীব্র প্রতিবাদ
- লাকসাম গাজীমুড়া এলাকায় দাঁড়িপাল্লার ব্যানার ভাঙচুর
- ধানের শীষে সমর্থন জানিয়ে নির্বাচনী মাঠ ছাড়লেন সামিরা আজিম দোলা
- বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর সভাপতি হলেন নূরে আলম
- অসহায়ত্বের শেষ কথা
- ২২ বছর পর ময়মনসিংহে যাচ্ছেন তারেক রহমান
- মাদুরো অপহরণে বিশেষ গোপন অস্ত্র ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র!
- মধ্যপ্রাচ্যে তৎপরতা বাড়ালো ওয়াশিংটন, ইরানের পথে দ্বিতীয় নৌবহর
- গোবিপ্রবিতে নির্মাণাধীন মসজিদ বিতর্কে যা জানালেন উপাচার্য
- জামায়াতের বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ চরমোনাই পীরের
- পিঠের ব্যথায় অনিশ্চিত সাইফউদ্দিন
- জেনে নিন বঙ্গবন্ধু বিপিএলের পূর্ণাঙ্গ সময়সূচি
- এত সংকটে কখনও পড়েননি সাকিব
- বাংলাদেশ বনাম ইন্ডিয়া ম্যাচ টি সরাসরি সম্প্রচার
- স্ত্রীর পাশে থাকতে ভারত সফরে নেই তামিম
- ছেলেদের ক্রিকেটেও স্বর্ণ, রেকর্ড গড়ল বাংলাদেশ
- বিপিএলে ৪ দলের নতুন নাম ঘোষণা
- বুড়ো বয়সেও ব্যাটে ঝড় তুললেন রফিক : ৩৯ বলে ৮১ রান
- রাতেই মাঠে নামছে বার্সেলোনা-বায়ার্ন
- বিপিএল প্লেয়ার্স ড্রাফট: কে কোন দলে
- আজ জরুরি বোর্ড সভা বিসিবির
- কন্যা সন্তানের বাবা হলেন তামিম
- ভুলে গিয়েছিলাম মুশফিকের উচ্চতা কম : রিভিউ প্রসঙ্গে রোহিত
- টাইগারদের ভারত সফর অনিশ্চিত
- বাংলাদেশ-ভারত প্রথম টেস্ট আজ: ভারত-বাংলাদেশ স্কোয়ার্ড
