উত্তরাঞ্চল সফর শেষে আজ খুলনা ও যশোরে সমাবেশে যাবেন তারেক রহমান
তরুণ কণ্ঠ অনলাইন
প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৬
উত্তরাঞ্চলে তিন দিনের নির্বাচনি সফর শেষে আজ সোমবার খুলনা ও যশোরে দুটি সমাবেশে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে খুলনায় পৌঁছাবেন তিনি। দুপুর ১২টার দিকে খালিশপুর প্রভাতি হাই স্কুল মাঠে আয়োজিত নির্বাচনি সমাবেশে বক্তব্য দেবেন। এরপর দুপুর দেড়টার দিকে হেলিকপ্টারে যশোরে যাবেন।
গতকাল রোববার খুলনার একটি অভিজাত হোটেলে প্রেস ব্রিফিংয়ে বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের প্রার্থী রকিবুল ইসলাম বকুল জানান, সমাবেশে খুলনা ছাড়াও বাগেরহাট, সাতক্ষীরা জেলার বিএনপি প্রার্থীরা উপস্থিত থাকবেন। তারেক রহমান খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরবেন।
উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্যবিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের প্রার্থী আজিজুল বারী হেলাল, খুলনা-২ আসনের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, সাবেক মেয়র মনিরুজ্জামান মনি প্রমুখ।
নেতারা জানান, তারেক রহমান খুলনার অবহেলিত শিল্পাঞ্চলের শ্রমিকদের কথা শুনতে চান। তাই শিল্পাঞ্চলে সমাবেশের আয়োজন। তিনি বন্ধ মিল-কারখানা চালু, যুবসমাজের কর্মসংস্থান, উপকূলীয় অঞ্চলের টেকসই বেড়িবাঁধ, গ্যাস সংযোগ, মোংলা বন্দর নিয়ে পরিকল্পনা তুলে ধরবেন।
সমাবেশকে দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ নির্বাচনি সমাবেশে রূপ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সমন্বয়, আবাসন, শৃঙ্খলা, মিডিয়াসহ ছয়টি উপকমিটি গঠন করা হয়েছে। মঞ্চ তৈরি ও আধুনিক সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করা হয়েছে। সমাবেশ থেকে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার ১৪টি আসনের বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান। পরে তিনি যশোরের উদ্দেশে খুলনা ত্যাগ করবেন।
যশোরে সমাবেশ হবে উপশহর কলেজ মাঠে। জনসমাগম ও যানজটের বিষয় বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সমাবেশে যশোরের ছয়টি সংসদীয় আসনসহ মোট সাত জেলার বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হবে। প্রেস ক্লাব যশোরে সংবাদ সম্মেলনে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও যশোর-৩ (সদর) আসনের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, মাত্র দুই দিনের নোটিশে এত বড় সমাবেশ আয়োজন করতে নেতাকর্মীরা দিনরাত পরিশ্রম করছেন। আশা করা হচ্ছে, এটি যশোরে বিএনপির সর্ববৃহৎ জনসমাবেশে পরিণত হবে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। শান্তিপূর্ণ পরিবেশে সমাবেশ সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। দলীয় সূত্র জানায়, যশোরের সমাবেশ শেষে বিকেলেই হেলিকপ্টারে ঢাকায় ফিরে যাবেন বিএনপি চেয়ারম্যান।
- চ্যাটজিপিটি গুগল ট্রান্সলেটকে টেক্কা দিতে চায়
- নাসার সুপারকম্পিউটারে ৫০০ বছরের কাজ একদিনে
- এআই দক্ষতা যাচাইয়ের সনদ দেখানো যাবে লিংকডইনে
- ভারতের বিপক্ষে না খেললে কী ক্ষতি হবে পাকিস্তানের
- ফেব্রুয়ারিতে খালি চোখে দেখা যাবে ছয় গ্রহ
- পাকিস্তানে ৪০ ঘণ্টায় ১৪৫ বিচ্ছিন্নতাবাদী নিহত
- ইসরাইলের বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ, কি ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্র
- উত্তরাঞ্চল সফর শেষে আজ খুলনা ও যশোরে সমাবেশে যাবেন তারেক রহমান
- শেখ হাসিনা, টিউলিপ, রাদওয়ান ও আজমিনার পূর্বাচল প্লট মামলার রায় আজ
- অনলাইন-অফলাইন টিকিট বিক্রয় চালুর প্রশ্নে হাইকোর্টের রুল
- কত মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ?
- হোয়াইটওয়াশ এড়াতে সিরিজের শেষ ম্যাচে ব্যাটিংয়ে নামল পাকিস্তান
- এক্স অ্যাকাউন্ট হ্যাক হলে বুঝবেন যেভাবে
- ঢাবি ‘ঘ’ ইউনিটে প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর লাশ উদ্ধার
- আসন্ন নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে: পররাষ্ট্র উপদেষ্টা
- আন্দোলনের সময় হোয়াটসঅ্যাপে বার্তা দেওয়ায় কর কমিশনারের বেতন কমানো
- ভারত ভেনেজুয়েলা থেকে তেল কিনবে, ইরান থেকে নয়: ট্রাম্প
- বিশেষ এলাকায় নতুন ভোটার অস্বাভাবিক: বিএনপি
- ডিজিটাল লেনদেনে রেড অ্যালার্ট: ৮ ফেব্রুয়ারি থেকে কড়াকড়ি
- কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে আজ থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩: সম্মান নাকি বিতর্কের উৎসব?
- সেরা অভিনেতার জাতীয় পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত আফরান নিশো
- টিকিটবিহীন যাত্রী বহনে তিন রেলকর্মী বরখাস্ত
- দুই বছর বয়সে স্নুকারে দুটি গিনেস রেকর্ড গড়ল জুড ওউনস
- নিগারের অপরাজিত ফিফটিতে নেদারল্যান্ডসকে ৭ উইকেটে হারাল বাংলাদেশ
- রাজনীতি নিয়ে কথা বলতে চান না সিডনি
- এইচডি ১৩৭০১০ বি নামে পৃথিবীর মতো গ্রহের সন্ধান পেল নাসা
- হাঁটা-সাইকেল চালানোর সময় মুখের কথায় গুগল ম্যাপসের তথ্য জানা যাবে
- গুগলের উইলো কোয়ান্টাম চিপে অসম্ভব গণনা ২ ঘণ্টায় সম্পন্ন
- দুপুর ১২টায় সিইসির সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক হবে
- ৫০তম বিসিএস প্রিলিমিনারি: দুই দিন পর, কঠোর নিরাপত্তা
- সাংবাদিকতা ও অভিনয়ে অবদানের স্বীকৃতি পেলেন রিমন সূর্য
- মুখের কথা ও তীরের ফলা: রাজনৈতিক নেতাদের কেন অধিক সচেতন হওয়া জরুরি
- বিশ্ববাজারে স্বর্ণের উল্লম্ফন: দাম বাড়ার পেছনের কারণ কী?
- জমে উঠেছে কুমিল্লা -২ এ নির্বাচনী প্রচারণা
- চরবিশ্বাস জনতা বিদ্যালয়ে জমজমাট ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব
- আগামীকাল লাকসাম স্টেডিয়ামে জামায়াতে ইসলামীর বিশাল জনসভা
- ভোট উপলক্ষে সারাদেশে ৩ দিনের ছুটি ঘোষণা
- বিশ্ববাজারে স্বর্ণের দাম ১২ শতাংশ কমল, ডলারের শক্তিতে ধস
- সুখবর দিলেন অপু বিশ্বাস
- দেশে দিনে ৪১ আত্মহত্যা, ১১ মাসে ঝরল ১৩৫০০ প্রাণ
- অন্যের ভোটে হাত না দিতে সতর্ক করেছেন জামায়াত আমির
- স্বতন্ত্র প্রার্থীদের ওপর সংঘটিত ভয়ভীতি ও হয়রানির তীব্র প্রতিবাদ
- লাকসাম গাজীমুড়া এলাকায় দাঁড়িপাল্লার ব্যানার ভাঙচুর
- ধানের শীষে সমর্থন জানিয়ে নির্বাচনী মাঠ ছাড়লেন সামিরা আজিম দোলা
- বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর সভাপতি হলেন নূরে আলম
- অসহায়ত্বের শেষ কথা
- ২২ বছর পর ময়মনসিংহে যাচ্ছেন তারেক রহমান
- মাদুরো অপহরণে বিশেষ গোপন অস্ত্র ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র!
- গোবিপ্রবিতে নির্মাণাধীন মসজিদ বিতর্কে যা জানালেন উপাচার্য
- আওয়ামী লীগের নেতৃত্বে আসলেন যারা
- পল্টন থানা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি মোঃ আল-আমিন
- সংরক্ষিত মহিলা আসনে
লাকসামের রিনা আলম আ’লীগের মনোনয়ন প্রত্যাশী - বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
- স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন আজ
- সরকারের কূটকৌশলে নেত্রী জেলে, নেতা বিদেশে: মির্জা আব্বাস
- সাংসদ মঈন উদ্দীন খান বাদল আর নেই
- যেভাবে উত্থান সাদেক হোসেন খোকার
- বিএনপির ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে কাজ করছে আওয়ামী লীগ : শেখ হাসিনা
- ঢাকা মহানগর আ.লীগের নেতৃত্বে আসছেন যাঁরা
- আবরার হত্যা ছাত্রলীগেরও কাউকে ছাড় দেয়া হয়নি: ওবায়দুল কাদের
- উত্তরে আশাবাদী আতিক, দক্ষিণে আসতে পারে পরিবর্তন
- ৬০ নাম্বারের পরীক্ষা দিয়ে পাস করলেই হওয়া যাবে ছাত্রলীগ নেতা
- তারেক আতঙ্কে ব্যবসায়ীরা
