পাকিস্তানে ৪০ ঘণ্টায় ১৪৫ বিচ্ছিন্নতাবাদী নিহত
তরুণ কণ্ঠ অনলাইন
প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৬
পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের রাজধানী কোয়েটাসহ বিভিন্ন জেলায় ৪০ ঘণ্টা অভিযান চালিয়ে ১৪৫ জন বিচ্ছিন্নতাবাদীকে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীর দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের। গত ২৯ জানুয়ারি বৃহস্পতিবার বেলুচিস্তানের রাজধানী কোয়েটা, গাওদার, মাসতাং এবং নোশকি জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় বন্দুক ও বোমা হামলার ঘটনা ঘটে। এতে ৪৮ জন নিহত হন। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি জানিয়েছেন, নিহত ৪৮ জনের মধ্যে ১৭ জন আইনপ্রয়োগকারী বাহিনীর কর্মকর্তা-কর্মী এবং ৩১ জন বেসামরিক ছিলেন।
পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী তালাল চৌধুরী শনিবার এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেছেন, ‘বন্দুক হামলার সময় হামলাকারীদের সবাই সাধারণ বেসামরিক পোশাক পরিহিত ছিল। এই ছদ্মবেশেই তারা জনসমাগমপূর্ণ স্থানগুলোতে মিশে গিয়েছিল।’ পাকিস্তানের কেন্দ্রীয় সরকার কর্তৃক নিষিদ্ধ বেলুচ স্বাধীনতাকামী গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মি (বিএলএ) ৩০ জানুয়ারি বন্দুক হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে। বিবৃতিতে গোষ্ঠীটির পক্ষ থেকে বলা হয়েছে, ২৯ জানুয়ারি বৃহস্পতিবার পাকিস্তানের সেনা-পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ‘অপরেশন ব্ল্যাক স্টর্ম’ পরিচালনা করেছে বিএলএ-এর যোদ্ধারা।
বিএলএ-এর ‘অপারেশন ব্ল্যাক স্টর্ম’-এর বিভিন্ন ছবি ও ভিডিও সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেসব ভিডিওতে দেখা গেছে, রাজধানী কোয়েটার একাধিক পুলিশ স্টেশন শক্তিশালী আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বোমা দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে। বিবৃতিতে বিএলএ দাবি করেছে, অপারেশন ব্ল্যাক স্টর্মের আওতায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ৮৪ জন সদস্যকে হত্যা এবং ১৮ জনকে গ্রেপ্তার করেছে গোষ্ঠীটির যোদ্ধারা। তবে রয়টার্স এই দাবির যথার্থতা যাচাই করতে পারেনি।
হামলার দায় স্বীকার বিএলএ বিবৃতি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে পুরো বেলুচিস্তান জুড়ে গোষ্ঠীটির বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু হয়। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি সাংবাদিকদের জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্র ও শনিবার মোট ৪০ ঘণ্টা ধরে বিএলএ-এর বিরুদ্ধে অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী। বেলুচিস্তান ভৌগলিক আয়তনগত দিক থেকে পাকিস্তানের বৃহত্তম প্রদেশ। এটি বিভিন্ন খনিজ সম্পদে সমৃদ্ধ হলেও পাকিস্তানের দরিদ্রতম প্রদেশ। ১৯৪৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসানের পর থেকেই স্বাধীনতার জন্য লড়াই করছেন প্রদেশটির স্বাধীনতাকামী বিভিন্ন রাজনৈতিক দল ও গোষ্ঠী।
বেলুচিস্তানের স্বাধীনতা আন্দোলন দমনে বরাবরই কঠোর ভূমিকায় আছে ইসলামাবাদ। বেলুচিস্তানে সর্বশেষ অভিযান তার প্রমাণ। বস্তুত, এর আগে কখনও এত অল্প সময়ের অভিযানে এত সংখ্যক জঙ্গিকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা হত্যা করেছে— এমন নজির নেই।
- চ্যাটজিপিটি গুগল ট্রান্সলেটকে টেক্কা দিতে চায়
- নাসার সুপারকম্পিউটারে ৫০০ বছরের কাজ একদিনে
- এআই দক্ষতা যাচাইয়ের সনদ দেখানো যাবে লিংকডইনে
- ভারতের বিপক্ষে না খেললে কী ক্ষতি হবে পাকিস্তানের
- ফেব্রুয়ারিতে খালি চোখে দেখা যাবে ছয় গ্রহ
- পাকিস্তানে ৪০ ঘণ্টায় ১৪৫ বিচ্ছিন্নতাবাদী নিহত
- ইসরাইলের বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ, কি ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্র
- উত্তরাঞ্চল সফর শেষে আজ খুলনা ও যশোরে সমাবেশে যাবেন তারেক রহমান
- শেখ হাসিনা, টিউলিপ, রাদওয়ান ও আজমিনার পূর্বাচল প্লট মামলার রায় আজ
- অনলাইন-অফলাইন টিকিট বিক্রয় চালুর প্রশ্নে হাইকোর্টের রুল
- কত মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ?
- হোয়াইটওয়াশ এড়াতে সিরিজের শেষ ম্যাচে ব্যাটিংয়ে নামল পাকিস্তান
- এক্স অ্যাকাউন্ট হ্যাক হলে বুঝবেন যেভাবে
- ঢাবি ‘ঘ’ ইউনিটে প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর লাশ উদ্ধার
- আসন্ন নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে: পররাষ্ট্র উপদেষ্টা
- আন্দোলনের সময় হোয়াটসঅ্যাপে বার্তা দেওয়ায় কর কমিশনারের বেতন কমানো
- ভারত ভেনেজুয়েলা থেকে তেল কিনবে, ইরান থেকে নয়: ট্রাম্প
- বিশেষ এলাকায় নতুন ভোটার অস্বাভাবিক: বিএনপি
- ডিজিটাল লেনদেনে রেড অ্যালার্ট: ৮ ফেব্রুয়ারি থেকে কড়াকড়ি
- কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে আজ থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩: সম্মান নাকি বিতর্কের উৎসব?
- সেরা অভিনেতার জাতীয় পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত আফরান নিশো
- টিকিটবিহীন যাত্রী বহনে তিন রেলকর্মী বরখাস্ত
- দুই বছর বয়সে স্নুকারে দুটি গিনেস রেকর্ড গড়ল জুড ওউনস
- নিগারের অপরাজিত ফিফটিতে নেদারল্যান্ডসকে ৭ উইকেটে হারাল বাংলাদেশ
- রাজনীতি নিয়ে কথা বলতে চান না সিডনি
- এইচডি ১৩৭০১০ বি নামে পৃথিবীর মতো গ্রহের সন্ধান পেল নাসা
- হাঁটা-সাইকেল চালানোর সময় মুখের কথায় গুগল ম্যাপসের তথ্য জানা যাবে
- গুগলের উইলো কোয়ান্টাম চিপে অসম্ভব গণনা ২ ঘণ্টায় সম্পন্ন
- দুপুর ১২টায় সিইসির সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক হবে
- ৫০তম বিসিএস প্রিলিমিনারি: দুই দিন পর, কঠোর নিরাপত্তা
- সাংবাদিকতা ও অভিনয়ে অবদানের স্বীকৃতি পেলেন রিমন সূর্য
- মুখের কথা ও তীরের ফলা: রাজনৈতিক নেতাদের কেন অধিক সচেতন হওয়া জরুরি
- বিশ্ববাজারে স্বর্ণের উল্লম্ফন: দাম বাড়ার পেছনের কারণ কী?
- জমে উঠেছে কুমিল্লা -২ এ নির্বাচনী প্রচারণা
- চরবিশ্বাস জনতা বিদ্যালয়ে জমজমাট ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব
- আগামীকাল লাকসাম স্টেডিয়ামে জামায়াতে ইসলামীর বিশাল জনসভা
- ভোট উপলক্ষে সারাদেশে ৩ দিনের ছুটি ঘোষণা
- বিশ্ববাজারে স্বর্ণের দাম ১২ শতাংশ কমল, ডলারের শক্তিতে ধস
- সুখবর দিলেন অপু বিশ্বাস
- দেশে দিনে ৪১ আত্মহত্যা, ১১ মাসে ঝরল ১৩৫০০ প্রাণ
- অন্যের ভোটে হাত না দিতে সতর্ক করেছেন জামায়াত আমির
- স্বতন্ত্র প্রার্থীদের ওপর সংঘটিত ভয়ভীতি ও হয়রানির তীব্র প্রতিবাদ
- লাকসাম গাজীমুড়া এলাকায় দাঁড়িপাল্লার ব্যানার ভাঙচুর
- ধানের শীষে সমর্থন জানিয়ে নির্বাচনী মাঠ ছাড়লেন সামিরা আজিম দোলা
- বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর সভাপতি হলেন নূরে আলম
- অসহায়ত্বের শেষ কথা
- ২২ বছর পর ময়মনসিংহে যাচ্ছেন তারেক রহমান
- মাদুরো অপহরণে বিশেষ গোপন অস্ত্র ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র!
- গোবিপ্রবিতে নির্মাণাধীন মসজিদ বিতর্কে যা জানালেন উপাচার্য
- বাংলাদেশীরা সৌদি নারীদের বিয়ে করতে পারবেন!
- মিয়ানমারকে ৩১ বছরের ‘পুরনো’ সাবমেরিন দিচ্ছে ভারত
- পাকিস্তানে ৩০০ রুপি ছাড়ালো টমেটোর দাম
- মোশাররফের দেহ রাস্তায় ঝুলিয়ে রাখার নির্দেশ
- জিম্বাবুয়েতে পানির অভাবে দুই শতাধিক হাতির মৃত্যু
- ১০ হাজার সেনা-পুলিশ মোতায়েন
কী ঘটবে আসামে ? - থাইল্যান্ডে বিদ্রোহীদের হামলায় নিহত ১৫
- ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ভিসা দিল না যুক্তরাষ্ট্র
- শ্রীলংকায় এবার মসজিদে বোমা হামলা
- শ্রীলঙ্কায় রক্তবন্যা: নিহত বেড়ে ২০৭
- সৌদি প্রবাসীদের জন্য সুখবর
- ছাত্রের সঙ্গে যৌনমিলন, কারাগারে শিক্ষিকা
- সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড
- কানাডায় জাস্টিন ট্রুডোর দল আবারও ক্ষমতায়
- মসজিদ নাকি মন্দির! মামলার রায় আজ
