এআই দক্ষতা যাচাইয়ের সনদ দেখানো যাবে লিংকডইনে
তরুণ কণ্ঠ অনলাইন
প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৬
পেশাদার সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে এবার ব্যবহারকারীরা নিজেদের এআই-সংক্রান্ত দক্ষতার যাচাই করা সনদ প্রোফাইলে যুক্ত করার সুযোগ পাচ্ছেন। নতুন এই উদ্যোগের মাধ্যমে বিভিন্ন এআই টুল ব্যবহারে ব্যবহারকারীর বাস্তব সক্ষমতা আনুষ্ঠানিকভাবে তুলে ধরতে চায় প্রতিষ্ঠানটি।গত বুধবার এ বিষয়ে নতুন এক কর্মসূচির ঘোষণা দিয়েছে মাইক্রোসফটের মালিকানাধীন লিংকডইন। প্রতিষ্ঠানটির তথ্যমতে, জনপ্রিয় কয়েকটি এআই অ্যাপ ব্যবহারের তথ্য বিশ্লেষণ করে ব্যবহারকারীদের দক্ষতা মূল্যায়ন করা হবে। প্রাথমিকভাবে এই কর্মসূচিতে যুক্ত হচ্ছে ভিডিও ও পডকাস্ট সম্পাদনার সফটওয়্যার ডেস্ক্রিপ্ট, কোডিং অ্যাপ লাভেবল ও রেপ্লিট এবং এআই এজেন্ট তৈরির প্ল্যাটফর্ম রিলে ডট অ্যাপ।
লিংকডইন জানিয়েছে, সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলো ব্যবহারকারীদের কাজের ধরন, টুল ব্যবহারের গভীরতা, তৈরি করা আউটপুটের মান ও সামগ্রিক দক্ষতা এআইয়ের মাধ্যমে বিশ্লেষণ করবে। সেই বিশ্লেষণের ভিত্তিতে ব্যবহারকারীদের দক্ষতার সনদ দেওয়া হবে। সনদ পাওয়া গেলে তা ব্যবহারকারীর লিংকডইন প্রোফাইলে অন্যান্য পেশাগত দক্ষতার সঙ্গে যুক্ত হয়ে দৃশ্যমান হবে। এতে নিয়োগদাতারা প্রার্থীর দক্ষতা সম্পর্কে আরও বাস্তবভিত্তিক ও যাচাই করা ধারণা পাবেন বলে মনে করছে লিংকডইন।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী কয়েক মাসে এই কর্মসূচিতে আরও অংশীদার যুক্ত হবে। সম্ভাব্য অংশীদারদের তালিকায় রয়েছে গামা, গিটহাব ও জ্যাপিয়ার। একই সঙ্গে নতুন এই ‘ভেরিফায়েড স্কিলস’ কর্মসূচিতে অংশ নিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোকেও নিবন্ধনের আহ্বান জানিয়েছে লিংকডইন।এআই–দক্ষতার গুরুত্ব তুলে ধরে লিংকডইনের পণ্য বিভাগের ভাইস প্রেসিডেন্ট হরি শ্রীনিবাসন এক বিবৃতিতে বলেন, বর্তমান চাকরির বাজারে নিয়োগদাতারা যে প্রযুক্তির ওপর নির্ভর করছেন, সেখানে দক্ষতা ও এআই ব্যবহারের সক্ষমতা এখন সবচেয়ে বেশি চাহিদাসম্পন্ন হয়ে উঠেছে। তিনি বলেন, বিশ্বাসযোগ্যতা এখন আগের যেকোনো সময়ের চেয়ে গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে ১০ কোটির বেশি পেশাজীবী লিংকডইনে নিজেদের পরিচয় যাচাই করেছেন। যাচাইকৃত দক্ষতা যুক্ত হওয়ার ফলে ব্যবহারকারীরা বাস্তবে কী করতে পারেন, তা প্রমাণের আরও একটি উপায় পাচ্ছেন।
এআই–সংক্রান্ত দক্ষতার চাহিদা যে দ্রুত বাড়ছে, তা বিভিন্ন গবেষণায়ও উঠে এসেছে। শেখার প্ল্যাটফর্ম এডএক্সের গত আগস্টে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, আগের ১২ মাসে এআই–দক্ষতা উল্লেখ থাকা চাকরির বিজ্ঞাপনের সংখ্যা দ্বিগুণ হয়েছে। একই ধরনের তথ্য দিয়েছে ইনডিডের হায়ারিং ল্যাব। তাদের প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের শেষ দিকে যুক্তরাষ্ট্রে প্রকাশিত চাকরির বিজ্ঞাপনের প্রায় ৪ দশমিক ২ শতাংশে এআই–সম্পর্কিত শব্দের উল্লেখ ছিল। প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রযুক্তি খাতে এআই–সংক্রান্ত দক্ষতার চাহিদা এখনো সবচেয়ে বেশি হলেও ব্যাংকিং ও বিপণনের মতো অন্যান্য খাতেও এই প্রবণতা বাড়ছে। লিংকডইনের এই নতুন উদ্যোগ চাকরির বাজারে এআই দক্ষতার গুরুত্ব আরও বাড়িয়ে তুলবে বলে মনে করা হচ্ছে।
- চ্যাটজিপিটি গুগল ট্রান্সলেটকে টেক্কা দিতে চায়
- নাসার সুপারকম্পিউটারে ৫০০ বছরের কাজ একদিনে
- এআই দক্ষতা যাচাইয়ের সনদ দেখানো যাবে লিংকডইনে
- ভারতের বিপক্ষে না খেললে কী ক্ষতি হবে পাকিস্তানের
- ফেব্রুয়ারিতে খালি চোখে দেখা যাবে ছয় গ্রহ
- পাকিস্তানে ৪০ ঘণ্টায় ১৪৫ বিচ্ছিন্নতাবাদী নিহত
- ইসরাইলের বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ, কি ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্র
- উত্তরাঞ্চল সফর শেষে আজ খুলনা ও যশোরে সমাবেশে যাবেন তারেক রহমান
- শেখ হাসিনা, টিউলিপ, রাদওয়ান ও আজমিনার পূর্বাচল প্লট মামলার রায় আজ
- অনলাইন-অফলাইন টিকিট বিক্রয় চালুর প্রশ্নে হাইকোর্টের রুল
- কত মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ?
- হোয়াইটওয়াশ এড়াতে সিরিজের শেষ ম্যাচে ব্যাটিংয়ে নামল পাকিস্তান
- এক্স অ্যাকাউন্ট হ্যাক হলে বুঝবেন যেভাবে
- ঢাবি ‘ঘ’ ইউনিটে প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর লাশ উদ্ধার
- আসন্ন নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে: পররাষ্ট্র উপদেষ্টা
- আন্দোলনের সময় হোয়াটসঅ্যাপে বার্তা দেওয়ায় কর কমিশনারের বেতন কমানো
- ভারত ভেনেজুয়েলা থেকে তেল কিনবে, ইরান থেকে নয়: ট্রাম্প
- বিশেষ এলাকায় নতুন ভোটার অস্বাভাবিক: বিএনপি
- ডিজিটাল লেনদেনে রেড অ্যালার্ট: ৮ ফেব্রুয়ারি থেকে কড়াকড়ি
- কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে আজ থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩: সম্মান নাকি বিতর্কের উৎসব?
- সেরা অভিনেতার জাতীয় পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত আফরান নিশো
- টিকিটবিহীন যাত্রী বহনে তিন রেলকর্মী বরখাস্ত
- দুই বছর বয়সে স্নুকারে দুটি গিনেস রেকর্ড গড়ল জুড ওউনস
- নিগারের অপরাজিত ফিফটিতে নেদারল্যান্ডসকে ৭ উইকেটে হারাল বাংলাদেশ
- রাজনীতি নিয়ে কথা বলতে চান না সিডনি
- এইচডি ১৩৭০১০ বি নামে পৃথিবীর মতো গ্রহের সন্ধান পেল নাসা
- হাঁটা-সাইকেল চালানোর সময় মুখের কথায় গুগল ম্যাপসের তথ্য জানা যাবে
- গুগলের উইলো কোয়ান্টাম চিপে অসম্ভব গণনা ২ ঘণ্টায় সম্পন্ন
- দুপুর ১২টায় সিইসির সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক হবে
- ৫০তম বিসিএস প্রিলিমিনারি: দুই দিন পর, কঠোর নিরাপত্তা
- সাংবাদিকতা ও অভিনয়ে অবদানের স্বীকৃতি পেলেন রিমন সূর্য
- মুখের কথা ও তীরের ফলা: রাজনৈতিক নেতাদের কেন অধিক সচেতন হওয়া জরুরি
- বিশ্ববাজারে স্বর্ণের উল্লম্ফন: দাম বাড়ার পেছনের কারণ কী?
- জমে উঠেছে কুমিল্লা -২ এ নির্বাচনী প্রচারণা
- চরবিশ্বাস জনতা বিদ্যালয়ে জমজমাট ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব
- আগামীকাল লাকসাম স্টেডিয়ামে জামায়াতে ইসলামীর বিশাল জনসভা
- ভোট উপলক্ষে সারাদেশে ৩ দিনের ছুটি ঘোষণা
- বিশ্ববাজারে স্বর্ণের দাম ১২ শতাংশ কমল, ডলারের শক্তিতে ধস
- সুখবর দিলেন অপু বিশ্বাস
- দেশে দিনে ৪১ আত্মহত্যা, ১১ মাসে ঝরল ১৩৫০০ প্রাণ
- অন্যের ভোটে হাত না দিতে সতর্ক করেছেন জামায়াত আমির
- স্বতন্ত্র প্রার্থীদের ওপর সংঘটিত ভয়ভীতি ও হয়রানির তীব্র প্রতিবাদ
- লাকসাম গাজীমুড়া এলাকায় দাঁড়িপাল্লার ব্যানার ভাঙচুর
- ধানের শীষে সমর্থন জানিয়ে নির্বাচনী মাঠ ছাড়লেন সামিরা আজিম দোলা
- বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর সভাপতি হলেন নূরে আলম
- অসহায়ত্বের শেষ কথা
- ২২ বছর পর ময়মনসিংহে যাচ্ছেন তারেক রহমান
- মাদুরো অপহরণে বিশেষ গোপন অস্ত্র ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র!
- গোবিপ্রবিতে নির্মাণাধীন মসজিদ বিতর্কে যা জানালেন উপাচার্য
- নারীকে দ্রুত উত্তেজিত করার সহজ কিছু টিপস
- পৃথিবীর কয়েকটি আজব স্থান
- সব ধরনের রেনিটিডিন ওষুধ বিক্রি স্থগিত
- ট্রাক-কাভার্ডভ্যান চালকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা
- গাঁজা থেকে তৈরি দুটি ওষুধ ব্যবহারের অনুমোদন দিল যুক্তরাজ্য
- কম্বলের যত্ন নিলে বেশি দিন আরামদায়ক থাকে
- বাদাম বিক্রি করা মেয়েটি যাচ্ছে নাসায়
- নাসার সহায়তায় এবার জনসংখ্যা গণনা হবে
- আজ আন্তর্জাতিক ক্যাপস লক ডে
- তাহলে কি ভাঙছে মেননের ওয়াকার্স পার্টি ?
- বাহরাইনে নানা আয়োজনে তরুণ কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- জমানো টাকা ফেরতের দাবিতে আজও থানার সামনে ভুক্তভোগীরা
- দেশে এখন কোটিপতি সংখ্যা এক লাখ ৭৬ হাজার ৭৫৬ জন
- মুখের কথা শুনে অপরাধীর ছবি আঁকবেন ৪০ আর্টিস্ট
- ভিভোর দুই স্মার্টফোন
