শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলায় বিএনপি প্রার্থীসহ ৪০ জনের জামিন
তরুণ কণ্ঠ অনলাইন
প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৬
শেরপুরে সংঘর্ষে জামায়াত নেতা রেজাউল করিমের মৃত্যুতে দায়ের করা হত্যা মামলায় শেরপুর-৩ আসনের বিএনপির প্রার্থী মাহমুদুল হকসহ দলটির ৪০ নেতা-কর্মীকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। আগাম জামিন চেয়ে বিএনপির এই নেতা–কর্মীদের করা আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এই আদেশ দেন।
আদালতে উপস্থিত হয়ে মাহমুদুল হকসহ বিএনপির নেতা-কর্মীরা আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন জানান। তাঁদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মো. রুহুল কুদ্দুস, সঙ্গে ছিলেন আইনজীবী শাহদাত হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলী খানম। পরে জ্যেষ্ঠ আইনজীবী মো. রুহুল কুদ্দুস বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে মামলাটি করা হয়েছে। মামলায় ২৩১ জনের নাম উল্লেখ করা হয়েছে। রেজাউল করিমকে কে হত্যা করেছেন, তা সুনির্দিষ্ট করে উল্লেখ নেই। মূলত এসব যুক্তিতে জামিন চাওয়া হয়। শুনানি নিয়ে হাইকোর্ট মাহমুদুল হকসহ ৪০ নেতা-কর্মীকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন।
গত ২৮ জানুয়ারি শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সংঘর্ষের ঘটনাটি ঘটে। সেদিন বিকেলে ঝিনাইগাতী মিনি স্টেডিয়ামে শেরপুর-৩ আসনের (শ্রীবরদী–ঝিনাইগাতী) প্রার্থীদের ইশতেহার পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সামনের সারিতে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। সন্ধ্যার আগে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল তাঁর নেতা-কর্মীদের নিয়ে শহরের দিকে এগোতে চাইলে প্রশাসনের বাধার মুখে পড়েন। এ সময় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে দ্বিতীয় দফায় সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন রেজাউল করিম। পরে ময়মনসিংহে নেওয়ার পথে রাতেই তাঁর মৃত্যু হয়।
রেজাউল করিম শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি ছিলেন। গত ৩০ জানুয়ারি রাতে তাঁর স্ত্রী মার্জিয়া বেগম ঝিনাইগাতী থানায় হত্যা মামলা করেন। এতে ২৩১ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়। মামলায় শেরপুর-৩ আসনে বিএনপির প্রার্থী মাহমুদুল হককে প্রধান আসামি করা হয়।
আদালত সূত্র জানায়, আগাম জামিনের এই আদেশের পর আসামিরা আইনি প্রক্রিয়া অনুসরণ করে মুক্তি পাবেন। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।
- গাজা–মিসর সীমান্তের রাফাহ ক্রসিং দীর্ঘদিন পর পুনরায় কার্যকর
- জনসভায় তারেক রহমান
নারীর অবদান ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় - মাঘ মাসে মাথা যদি এতো গরম হয়, তবে চৈত্র মাসে কী হবে?
- নির্বাচিত হলে সেবক হিসেবে পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপির প্রার্থী
- স্টারলিংক নিজস্ব স্মার্টফোন আনতে পারে: ইলন মাস্কের ইঙ্গিত
- ইরানের মানুষ যুদ্ধের জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছে
- শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলায় বিএনপি প্রার্থীসহ ৪০ জনের জামিন
- নিয়মিত অভিযানে কালীগঞ্জে শৃঙ্খলা এক মাসে ৩২ মোবাইল কোর্ট
- ১৯৭১ সালেই প্রমাণ হয়েছে মা-বোনদের জন্য এদের দরদ নেই
- জামায়াত দেশকে আফগানিস্তানে পরিণত করতে চায়: মির্জা ফখরুল
- ভারত–পাকিস্তান ম্যাচ না হলে লোকসান ৬ হাজার কোটি টাকা
- মব সহিংসতা নিয়ন্ত্রণ না হলে নির্বাচনে প্রভাব পড়বে: টিআইবি
- মুখ লুকিয়ে যাঁরা ছিলেন, তাঁরা ‘হ্যাঁ’–এর পক্ষে বাধ্য:জামায়াত আমির
- কর্মজীবী নারীদের অপমান কলঙ্কজনক :তারেক রহমান
- কর্মজীবী নারীদের অপমান কলঙ্কজনক :তারেক রহমান
- চ্যাটজিপিটি গুগল ট্রান্সলেটকে টেক্কা দিতে চায়
- নাসার সুপারকম্পিউটারে ৫০০ বছরের কাজ একদিনে
- এআই দক্ষতা যাচাইয়ের সনদ দেখানো যাবে লিংকডইনে
- ভারতের বিপক্ষে না খেললে কী ক্ষতি হবে পাকিস্তানের
- ফেব্রুয়ারিতে খালি চোখে দেখা যাবে ছয় গ্রহ
- পাকিস্তানে ৪০ ঘণ্টায় ১৪৫ বিচ্ছিন্নতাবাদী নিহত
- ইসরাইলের বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ, কি ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্র
- উত্তরাঞ্চল সফর শেষে আজ খুলনা ও যশোরে সমাবেশে যাবেন তারেক রহমান
- শেখ হাসিনা, টিউলিপ, রাদওয়ান ও আজমিনার পূর্বাচল প্লট মামলার রায় আজ
- অনলাইন-অফলাইন টিকিট বিক্রয় চালুর প্রশ্নে হাইকোর্টের রুল
- কত মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ?
- হোয়াইটওয়াশ এড়াতে সিরিজের শেষ ম্যাচে ব্যাটিংয়ে নামল পাকিস্তান
- এক্স অ্যাকাউন্ট হ্যাক হলে বুঝবেন যেভাবে
- ঢাবি ‘ঘ’ ইউনিটে প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর লাশ উদ্ধার
- আসন্ন নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে: পররাষ্ট্র উপদেষ্টা
- ৫০তম বিসিএস প্রিলিমিনারি: দুই দিন পর, কঠোর নিরাপত্তা
- সাংবাদিকতা ও অভিনয়ে অবদানের স্বীকৃতি পেলেন রিমন সূর্য
- মুখের কথা ও তীরের ফলা: রাজনৈতিক নেতাদের কেন অধিক সচেতন হওয়া জরুরি
- জমে উঠেছে কুমিল্লা -২ এ নির্বাচনী প্রচারণা
- বিশ্ববাজারে স্বর্ণের উল্লম্ফন: দাম বাড়ার পেছনের কারণ কী?
- আগামীকাল লাকসাম স্টেডিয়ামে জামায়াতে ইসলামীর বিশাল জনসভা
- ভোট উপলক্ষে সারাদেশে ৩ দিনের ছুটি ঘোষণা
- বিশ্ববাজারে স্বর্ণের দাম ১২ শতাংশ কমল, ডলারের শক্তিতে ধস
- অন্যের ভোটে হাত না দিতে সতর্ক করেছেন জামায়াত আমির
- দেশে দিনে ৪১ আত্মহত্যা, ১১ মাসে ঝরল ১৩৫০০ প্রাণ
- স্বতন্ত্র প্রার্থীদের ওপর সংঘটিত ভয়ভীতি ও হয়রানির তীব্র প্রতিবাদ
- লাকসাম গাজীমুড়া এলাকায় দাঁড়িপাল্লার ব্যানার ভাঙচুর
- ধানের শীষে সমর্থন জানিয়ে নির্বাচনী মাঠ ছাড়লেন সামিরা আজিম দোলা
- বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর সভাপতি হলেন নূরে আলম
- অসহায়ত্বের শেষ কথা
- ২২ বছর পর ময়মনসিংহে যাচ্ছেন তারেক রহমান
- মাদুরো অপহরণে বিশেষ গোপন অস্ত্র ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র!
- মধ্যপ্রাচ্যে তৎপরতা বাড়ালো ওয়াশিংটন, ইরানের পথে দ্বিতীয় নৌবহর
- গোবিপ্রবিতে নির্মাণাধীন মসজিদ বিতর্কে যা জানালেন উপাচার্য
- জামায়াতের বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ চরমোনাই পীরের
- গণমাধ্যমের সঙ্গে কথা না বলে পালিয়ে বাড়ি গেলেন সুমি
- সড়ক পরিবহন আইন বাস্তবসম্মত হওয়া প্রয়োজন: ফখরুল
- শিশির ভেজা পায়ে এলো হেমন্ত
- সামাজিক ব্যক্তিত্বে এগিয়ে আমেরিকা প্রবাসি আলহাজ্ব মনির আহমেদ
- শিল্পের কারিগর বাবুই পাখি
- ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় লোকোমোটিভ মাস্টার দায়ী: রেলমন্ত্রী
- দেশ টিভির ডিএমডি আরিফ হাসানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা
- ট্যাটু আঁকার নামে মেয়েদের সঙ্গে যা করতে বাদশাহ (ভিডিও)
- মোংলা ও পায়রায় ১০ নম্বর মহাবিপদ সংকেত, চট্টগ্রামে ৯
- মিয়ানমারের সীমান্তরক্ষীর গুলিতে বাংলাদেশি নিহত
- আমার নামে অভিযোগ গুলো মিথ্যা ছিলো: আহসান হাবিব পেয়ার
- উল্লাপাড়ায় ট্রেন লাইনচ্যুত, ইঞ্জিন ও বগিতে আগুন (ভিডিও)
- শহীদ আহসান উল্লাহ মাস্টার সততা, সাহস ও আদর্শের মূর্ত প্রতীক
- বাংলাদেশে পিঁয়াজের কেজি ১৪০ টাকা, ভারতে ৬ রুপি বা ৮ টাকা
- কোরআন অবমাননা : সেফুদার সম্পত্তি ক্রোকের নির্দেশ
