মুখ লুকিয়ে যাঁরা ছিলেন, তাঁরা ‘হ্যাঁ’–এর পক্ষে বাধ্য:জামায়াত আমির
তরুণ কণ্ঠ অনলাইন
প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, “একসময় মুখ লুকিয়ে যাঁরা ছিলেন, কোনো কথা বলতেন না, এখন তাঁরা বাধ্য হয়েছেন ‘হ্যাঁ’–এর পক্ষে কথা বলতে। কিন্তু আমরা চাই, মুখের কথাই যেন তাঁদের বুকের কথা হয়। ‘হ্যাঁ’–এর বিপক্ষে যাঁরা অবস্থান নেবেন, বাংলাদেশের ১৮ কোটি মানুষ ধরে নেবে; তাঁরা আবার ফ্যাসিবাদ কায়েম করতে চান। আবার পরিবারকেন্দ্রিক স্বৈরতান্ত্রিক শাসন বাংলাদেশে চালু করতে চান।”
আজ সোমবার কক্সবাজারের মহেশখালী পৌরসভার গোরকঘাটা আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিভিত্তির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। এর আগে দুপুর পৌনে ১২টায় তাঁকে বহনকারী হেলিকপ্টার মহেশখালীতে অবতরণ করে। জনসভায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে দলের প্রার্থী হামিদুর রহমান আযাদ এবং ১১–দলীয় নির্বাচনী ঐক্যের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
দুপুর সোয়া ১২টার দিকে বক্তব্য শুরু করেন জামায়াতের আমির। তিনি বলেন, “আমরা জামায়াতে ইসলামীর বিজয় চাই না।...আমি ১৮ কোটি মানুষের বিজয় চাই। ১৮ কোটি মানুষের বিজয় হলে সবার বিজয় হবে। আমিও তার থেকে বাদ পড়ব না। আর দল, পরিবার, গোষ্ঠীর বিজয় হলে—তারপর জাতির ওপর তাণ্ডব চালানো হবে। ধিক্কার জানাই ওই বিজয়কে। ওই বিজয় আমাদের প্রয়োজন নেই।”
যুবসমাজ বেকার ভাতা চায় না উল্লেখ করে শফিকুর রহমান বলেন, “যুবকেরা তো দাবি করে নাই—আমাদের বেকার ভাতা দাও। তারা বলেছে, আমাদের হাতে কাজ দাও। আমরা আমাদের দেশ, জাতিকে গড়তে চাই। এই জন্য যুব সমাজের হাতে আমরা অপমানজনক বেকার ভাতা তুলে দেব না। আমরা সম্মানের কাজ তুলে দেব। সেই কাজ তুলে দেওয়ার একটা পটেনশিয়াল জায়গা হচ্ছে মহেশখালী-কুতুবদিয়া। এখানে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর কেন্দ্র করে, আমরা সিঙ্গাপুর কিংবা হংকংয়ের চেয়েও ভালো জায়গায় যেতে পারব।”
শফিকুর রহমান বলেন, “দুর্নীতিবাজ, চাঁদাবাজ, ঋণখেলাপি, ব্যাংক ডাকাত—এই নেতৃত্ব দিয়ে আগামীর বাংলাদেশ হবে না। যুবকদের প্রত্যাশার বাংলাদেশ গড়া যাবে না। যাদের চরিত্রবল আছে, যাদের মধ্যে সততা আছে, দেশপ্রেম আছে, যারা মানুষের সঙ্গে লেগে থাকে সুখে-দুঃখে, যারা বসন্তের কোকিল নয়—বাংলাদেশ গড়া হবে তাদের দিয়ে। এই বাংলাদেশ আর হামাগুড়ি দিয়ে, খুঁড়িয়ে খুঁড়িয়ে সামনে যাবে—ওটা আমরা চাই না।”
জামায়াতের আমির বলেন, “বাংলাদেশের যে পরিমাণ টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের হিসাবে সেটা ২৮ লাখ কোটি টাকা। বাংলাদেশের বার্ষিক বাজেটের চার গুণ। এটা জনগণের টাকা। এই টাকা চোররা, ডাকাতেরা, লুণ্ঠনকারীরা চুরি করে বিদেশে পাঠিয়ে দিয়েছে। আমরা আপনাদের কথা দিচ্ছি—ওদের পেটের ভেতরে হাত ঢুকিয়ে বের করে আনব এবং সেই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। তারপর ইনসাফের ভিত্তিতে বাংলাদেশের উন্নয়ন হবে। আর কোনো বেইনসাফি এখানে হবে না, হতে দেওয়া হবে না।”
তিনি বলেন, “বাংলাদেশের যে এলাকা যতটা বঞ্চিত, পিছিয়ে পড়া—সেই এলাকাকে টেনে তোলা হবে সবার আগে। এই মহেশখালীকে একটি স্মার্ট ইকোনমিক জোন হিসেবে গড়ে তোলা হবে। তখনই যুবকদের কর্মসংস্থান হবে। বেকার ভাতার চিন্তা করা লাগবে না। কাজ করবে যুবক-যুবতীরা। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কাজ করবে। দল-ধর্ম কিছুই দেখা হবে না। দেখা হবে তার যোগ্যতা আর তার দেশপ্রেম।”
জনসভায় বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), আমার বাংলাদেশ (এবি) পার্টি ও বাংলাদেশ লেবার পার্টির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামে নির্বাচনী সফর উপলক্ষে আজ পাঁচটি জনসভায় অংশ নেওয়ার কথা জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের। মহেশখালীর পর তিনি কক্সবাজার শহরে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন। এরপর লোহাগাড়ার পদুয়া, সীতাকুণ্ড হাইস্কুল মাঠ এবং সবশেষ চট্টগ্রাম নগরের বন্দর স্কুল ও কলেজ মাঠে জনসভায় অংশ নেবেন। জনসভাতে ১১–দলীয় জোটের সব শরিক দলের নেতা-কর্মীরাও উপস্থিত থাকবেন।
- মাঘ মাসে মাথা যদি এতো গরম হয়, তবে চৈত্র মাসে কী হবে?
- নির্বাচিত হলে সেবক হিসেবে পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপির প্রার্থী
- স্টারলিংক নিজস্ব স্মার্টফোন আনতে পারে: ইলন মাস্কের ইঙ্গিত
- ইরানের মানুষ যুদ্ধের জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছে
- শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলায় বিএনপি প্রার্থীসহ ৪০ জনের জামিন
- নিয়মিত অভিযানে কালীগঞ্জে শৃঙ্খলা এক মাসে ৩২ মোবাইল কোর্ট
- ১৯৭১ সালেই প্রমাণ হয়েছে মা-বোনদের জন্য এদের দরদ নেই
- জামায়াত দেশকে আফগানিস্তানে পরিণত করতে চায়: মির্জা ফখরুল
- ভারত–পাকিস্তান ম্যাচ না হলে লোকসান ৬ হাজার কোটি টাকা
- মব সহিংসতা নিয়ন্ত্রণ না হলে নির্বাচনে প্রভাব পড়বে: টিআইবি
- মুখ লুকিয়ে যাঁরা ছিলেন, তাঁরা ‘হ্যাঁ’–এর পক্ষে বাধ্য:জামায়াত আমির
- কর্মজীবী নারীদের অপমান কলঙ্কজনক :তারেক রহমান
- কর্মজীবী নারীদের অপমান কলঙ্কজনক :তারেক রহমান
- চ্যাটজিপিটি গুগল ট্রান্সলেটকে টেক্কা দিতে চায়
- নাসার সুপারকম্পিউটারে ৫০০ বছরের কাজ একদিনে
- এআই দক্ষতা যাচাইয়ের সনদ দেখানো যাবে লিংকডইনে
- ভারতের বিপক্ষে না খেললে কী ক্ষতি হবে পাকিস্তানের
- ফেব্রুয়ারিতে খালি চোখে দেখা যাবে ছয় গ্রহ
- পাকিস্তানে ৪০ ঘণ্টায় ১৪৫ বিচ্ছিন্নতাবাদী নিহত
- ইসরাইলের বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ, কি ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্র
- উত্তরাঞ্চল সফর শেষে আজ খুলনা ও যশোরে সমাবেশে যাবেন তারেক রহমান
- শেখ হাসিনা, টিউলিপ, রাদওয়ান ও আজমিনার পূর্বাচল প্লট মামলার রায় আজ
- অনলাইন-অফলাইন টিকিট বিক্রয় চালুর প্রশ্নে হাইকোর্টের রুল
- কত মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ?
- হোয়াইটওয়াশ এড়াতে সিরিজের শেষ ম্যাচে ব্যাটিংয়ে নামল পাকিস্তান
- এক্স অ্যাকাউন্ট হ্যাক হলে বুঝবেন যেভাবে
- ঢাবি ‘ঘ’ ইউনিটে প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর লাশ উদ্ধার
- আসন্ন নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে: পররাষ্ট্র উপদেষ্টা
- আন্দোলনের সময় হোয়াটসঅ্যাপে বার্তা দেওয়ায় কর কমিশনারের বেতন কমানো
- ভারত ভেনেজুয়েলা থেকে তেল কিনবে, ইরান থেকে নয়: ট্রাম্প
- ৫০তম বিসিএস প্রিলিমিনারি: দুই দিন পর, কঠোর নিরাপত্তা
- সাংবাদিকতা ও অভিনয়ে অবদানের স্বীকৃতি পেলেন রিমন সূর্য
- মুখের কথা ও তীরের ফলা: রাজনৈতিক নেতাদের কেন অধিক সচেতন হওয়া জরুরি
- জমে উঠেছে কুমিল্লা -২ এ নির্বাচনী প্রচারণা
- বিশ্ববাজারে স্বর্ণের উল্লম্ফন: দাম বাড়ার পেছনের কারণ কী?
- আগামীকাল লাকসাম স্টেডিয়ামে জামায়াতে ইসলামীর বিশাল জনসভা
- ভোট উপলক্ষে সারাদেশে ৩ দিনের ছুটি ঘোষণা
- বিশ্ববাজারে স্বর্ণের দাম ১২ শতাংশ কমল, ডলারের শক্তিতে ধস
- অন্যের ভোটে হাত না দিতে সতর্ক করেছেন জামায়াত আমির
- দেশে দিনে ৪১ আত্মহত্যা, ১১ মাসে ঝরল ১৩৫০০ প্রাণ
- স্বতন্ত্র প্রার্থীদের ওপর সংঘটিত ভয়ভীতি ও হয়রানির তীব্র প্রতিবাদ
- লাকসাম গাজীমুড়া এলাকায় দাঁড়িপাল্লার ব্যানার ভাঙচুর
- ধানের শীষে সমর্থন জানিয়ে নির্বাচনী মাঠ ছাড়লেন সামিরা আজিম দোলা
- বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর সভাপতি হলেন নূরে আলম
- অসহায়ত্বের শেষ কথা
- ২২ বছর পর ময়মনসিংহে যাচ্ছেন তারেক রহমান
- মাদুরো অপহরণে বিশেষ গোপন অস্ত্র ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র!
- গোবিপ্রবিতে নির্মাণাধীন মসজিদ বিতর্কে যা জানালেন উপাচার্য
- জামায়াতের বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ চরমোনাই পীরের
- মধ্যপ্রাচ্যে তৎপরতা বাড়ালো ওয়াশিংটন, ইরানের পথে দ্বিতীয় নৌবহর
- আওয়ামী লীগের নেতৃত্বে আসলেন যারা
- পল্টন থানা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি মোঃ আল-আমিন
- সংরক্ষিত মহিলা আসনে
লাকসামের রিনা আলম আ’লীগের মনোনয়ন প্রত্যাশী - বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
- স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন আজ
- সরকারের কূটকৌশলে নেত্রী জেলে, নেতা বিদেশে: মির্জা আব্বাস
- সাংসদ মঈন উদ্দীন খান বাদল আর নেই
- যেভাবে উত্থান সাদেক হোসেন খোকার
- বিএনপির ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে কাজ করছে আওয়ামী লীগ : শেখ হাসিনা
- ঢাকা মহানগর আ.লীগের নেতৃত্বে আসছেন যাঁরা
- আবরার হত্যা ছাত্রলীগেরও কাউকে ছাড় দেয়া হয়নি: ওবায়দুল কাদের
- উত্তরে আশাবাদী আতিক, দক্ষিণে আসতে পারে পরিবর্তন
- ৬০ নাম্বারের পরীক্ষা দিয়ে পাস করলেই হওয়া যাবে ছাত্রলীগ নেতা
- তারেক আতঙ্কে ব্যবসায়ীরা
