সোমবার   ০২ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২০ ১৪৩২   ১৪ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৭

বিমান বাংলাদেশের এমডি ড. সাফিকুর রহমান গ্রেফতার

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৬  

ড. মো. সাফিকুর রহমান। ছবি : সংগৃহীত

 

শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. সাফিকুর রহমান, তার স্ত্রী বীথি এবং দুই গৃহকর্মীকে গ্রেফতার করেছে ঢাকার উত্তরা পশ্চিম থানা পুলিশ।

 

ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. শাহরিয়ার আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, “ড. মো. সাফিকুর রহমান গ্রেফতার আছেন।”

 

উত্তরা পশ্চিম থানার ওসি রফিক আহমেদ জানান, “১১ বছরের এক শিশু গৃহকর্মীকে বীভৎসভাবে নির্যাতন করা হয়েছে। এ ঘটনায় একটা মামলা হয়েছে। সেই মামলায় গত রাত সাড়ে ৩টার দিকে সাফিকুর রহমান, তার স্ত্রী বীথি এবং বাসার অন্য দুই গৃহকর্মীকে গ্রেফতার করা হয়েছে।”

 

রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থার শীর্ষ পর্যায়ের কর্মকর্তার হঠাৎ গ্রেপ্তারের ঘটনায় প্রশাসনিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

 

ড. সাফিকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তিনি ১৯৮৬ সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ট্রেইনি কমার্শিয়াল অফিসার হিসেবে ক্যারিয়ার শুরু করেন।

এই বিভাগের আরো খবর