মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২১ ১৪৩২   ১৫ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪

আওয়ামী লীগের মতো বড় প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচনী উত্তাপ কম:

ওয়াফিক শিপলু

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২৬  

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া–শিবগঞ্জ–২ আসনে প্রতিদ্বন্দ্বিতার মাঠ তুলনামূলক শান্ত বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যর সভাপতি   মান্না। আওয়ামী লীগের মতো বড় প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচনী প্রতিযোগিতার উত্তাপ কম অনুভূত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

মঙ্গলবার  শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশ নিয়ে এসব কথা বলেন মান্না। এ সময় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নিজের নির্বাচনী প্রতীক ‘কেটলি’ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

মান্না বলেন, একটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী থাকলে নির্বাচনের পরিবেশ আরও প্রাণবন্ত হয়। কিন্তু এবার বড় দলের অংশগ্রহণ না থাকায় মাঠে সেই প্রতিযোগিতার আবহ নেই। তারপরও আমি চাই ভোটাররা উৎসাহ নিয়ে কেন্দ্রে আসুক এবং তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিক।

তিনি আরও বলেন, শিবগঞ্জের মানুষের উন্নয়নই আমার মূল লক্ষ্য। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের দিকে বিশেষ নজর দেওয়া হবে। নির্বাচিত হলে এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে কাজ করব।

গণসংযোগকালে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। ভোটাররাও প্রার্থীর বক্তব্য শোনেন এবং বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

মান্না শেষ পর্যন্ত ভোটারদের উদ্দেশে বলেন, আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি। আগামী নির্বাচনে কেটলি মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করার আহ্বান জানাচ্ছি।

এই বিভাগের আরো খবর