উবারকে ৮.৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণের নির্দেশ
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২৬
এক যাত্রীর করা মামলায় যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল জুরি উবারকে ৮.৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে। এই রায় ভবিষ্যতে উবারের বিরুদ্ধে দায়ের হওয়া হাজারো মামলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নজির হিসেবে কাজ করতে পারে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়, জেইলিন ডিন নামের এক নারী ২০২২ সালের নভেম্বরে উবারে যাত্রাকালে ড্রাইভারের দ্বারা যৌন সহিংসতার শিকার হন। ঘটনার পর ২০২৩ সালে তিনি উবারের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
ডিনের আইনজীবীদের অভিযোগ, উবার যাত্রীদের ‘নিরাপদ ভ্রমণ’-এর আশ্বাস দিলেও বাস্তবে প্রয়োজনীয় সুরক্ষা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার দায় প্রতিষ্ঠানটির ওপরই বর্তায়। অ্যারিজোনার একটি ফেডারেল আদালতে মামলাটির শুনানি হয়। সেখানে জুরি রায় দেয়, অভিযুক্ত চালক ঘটনাকালে উবারের পক্ষ হয়ে কাজ করছিলেন। ফলে আইনগতভাবে তাকে উবারের প্রতিনিধি হিসেবে গণ্য করা হয় এবং সেই সূত্রে কোম্পানিকেই ক্ষতিপূরণ দিতে বলা হয়।
তবে জুরি উবারের বিরুদ্ধে সরাসরি অবহেলার অভিযোগ গ্রহণ করেনি। তারা নিরাপত্তা ব্যবস্থার কাঠামোগত ত্রুটির বিষয়টিও স্বীকার করেনি এবং কোনো শাস্তিমূলক ক্ষতিপূরণ আরোপ করা হয়নি। এরপরও ডিনকে ৮.৫ মিলিয়ন ডলার প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। ডিনের আইনজীবী র্যাচেল অ্যাব্রামস বলেন, এই রায় কেবল শুরু। তার মতে, এটি ভবিষ্যতের মামলাগুলোর জন্য একটি শক্ত বার্তা। মামলাটি ছিল এক ধরনের পরীক্ষামূলক পদক্ষেপ। বর্তমানে একই ধরনের প্রায় তিন হাজার মামলা ফেডারেল আদালতে বিচারাধীন রয়েছে। এই রায়ের ভিত্তিতে পরবর্তী আইনি কৌশল নির্ধারিত হবে বলে তিনি জানান।
উবারের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ নতুন নয়। ২০১৮ সালের এক অনুসন্ধানে দেখা যায়, চার বছরে অন্তত ১০৩ জন উবার চালকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল। ২০১৯ সালে উবার প্রকাশিত নিজস্ব নিরাপত্তা প্রতিবেদনে জানানো হয়, ২০১৭ ও ২০১৮ সালে মোট ৫,৯৮১টি যৌন সহিংসতার অভিযোগ পাওয়া যায়। সর্বশেষ প্রতিবেদনে ২০২১ ও ২০২২ সালের তথ্য অনুযায়ী, ওই সময়ে ২,৭১৭টি যৌন নিপীড়ন বা অসদাচরণের ঘটনা রিপোর্ট করা হয়েছে। তবে উবারের দাবি, তাদের ৯৯.৯ শতাংশের বেশি যাত্রা কোনো ধরনের নিরাপত্তা সমস্যাবিহীনভাবে সম্পন্ন হয়।
কোম্পানিটি জানায়, যাত্রী নিরাপত্তা জোরদারে তারা একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে—লাইভ লোকেশন শেয়ার, নিয়মিত চালকদের ব্যাকগ্রাউন্ড যাচাই, যাত্রাকালে অডিও রেকর্ডিং এবং নারী যাত্রীদের জন্য নারী চালক বেছে নেওয়ার সুযোগ এর মধ্যে রয়েছে। এরপরও সমালোচকরা বলছেন, প্ল্যাটফর্মভিত্তিক পরিবহন ব্যবস্থায় ঝুঁকি পুরোপুরি এড়ানো সম্ভব নয়। উবার জানিয়েছে, তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবে। কোম্পানির এক মুখপাত্র বলেন, জুরি যেহেতু অবহেলার অভিযোগ গ্রহণ করেনি, সেটিকে তারা নিজেদের পক্ষে ইতিবাচক দিক হিসেবে দেখছে।
ফেডারেল মামলাগুলোর পাশাপাশি ক্যালিফোর্নিয়া রাজ্যের আদালতেও প্রায় ৫০০টি আলাদা মামলা চলমান রয়েছে। সব মিলিয়ে ভবিষ্যতে উবারকে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ গুনতে হতে পারে। ডিনের আরেক আইনজীবী বলেন, এই আইনি লড়াই এখনো শেষ হয়নি। তার ভাষায়, অসংখ্য ভুক্তভোগী এখনো ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন।
- ৭ দিনে এল ৯ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স
- তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে ৭৫ আসনে: প্রাক নির্বাচনী জনমত জরিপ
- দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিবকে বিদায় সংবর্ধনা
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশত পাবেন না’-মির্জা ফখরুল
- শাকিব খানের নতুন সিনেমায় মিথিলা, প্রধান নায়িকা পাকিস্তানের!
- আমিও রাজনীতির শিকার হয়েছি: ইশা
- ডাউনিং স্ট্রিটে কেলেঙ্কারি: স্টারমারের পদত্যাগের গুঞ্জন
- আজকেরটাই সম্ভবত শেষ ব্রিফিং: প্রেস সচিব
- ৮২ ঘণ্টা নিজ এলাকার বাইরে অবস্থান নিষিদ্ধ
- মোহাম্মদ এজাজের মেয়াদ শেষ, অতিরিক্ত দায়িত্বে নিয়োগ পেলেন সুরাইয়া
- সাংবাদিক ও পর্যবেক্ষকরা ভোটকেন্দ্রে মোবাইল সঙ্গে রাখতে পারবেন
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- উবারকে ৮.৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণের নির্দেশ
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- টি-শার্ট পরে লাঠি হাতে তেড়ে যাওয়ার ভিডিও নিয়ে যা বললেন কমিশনার
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- ফিলিস্তিন দখলে ইসরায়েলের নতুন নীলনকশার অনুমোদন
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- র্যাব এবং ডিজিএফআইয়ের বিলুপ্তি চাইলেন ইকবাল করিম ভূঁইয়া
- ডিএনসিসি প্রশাসক এজাজকে দায়িত্ব থেকে অব্যাহতি
- যেসব কারণে বাতিল অথবা স্থগিত হতে পারে ভোট
- নির্বাচন ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি কমিশনার
- পদত্যাগ করলেন বিচারপতি নাইমা হায়দার
- ভোটকেন্দ্রে ফোন নেওয়ার নিষেধাজ্ঞা না উঠলে ইসি ঘেরাও: নাহিদ ইসলাম
- ভোটের দিন মেট্রোরেল চলাচল নিয়ে নতুন নির্দেশনা
- লেবাননে ভবন ধসে নিহত ৯
- নাটোরে আগুনে পুড়ে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু
- নির্বাচনে ফলাফল নির্ধারণে বড় ভূমিকা রাখবে জেন-জি ভোট
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে প্রচারণ
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- তিতুমীর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- নৌপরিবহন মন্ত্রণালয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ
- প্রতিবন্ধীদের অংশগ্রহণ ছাড়া টেকসই দেশ গড়া সম্ভব নয়: জাইমা রহমান
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- নারীকে দ্রুত উত্তেজিত করার সহজ কিছু টিপস
- পৃথিবীর কয়েকটি আজব স্থান
- সব ধরনের রেনিটিডিন ওষুধ বিক্রি স্থগিত
- ট্রাক-কাভার্ডভ্যান চালকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা
- গাঁজা থেকে তৈরি দুটি ওষুধ ব্যবহারের অনুমোদন দিল যুক্তরাজ্য
- কম্বলের যত্ন নিলে বেশি দিন আরামদায়ক থাকে
- বাদাম বিক্রি করা মেয়েটি যাচ্ছে নাসায়
- নাসার সহায়তায় এবার জনসংখ্যা গণনা হবে
- আজ আন্তর্জাতিক ক্যাপস লক ডে
- তাহলে কি ভাঙছে মেননের ওয়াকার্স পার্টি ?
- বাহরাইনে নানা আয়োজনে তরুণ কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- জমানো টাকা ফেরতের দাবিতে আজও থানার সামনে ভুক্তভোগীরা
- দেশে এখন কোটিপতি সংখ্যা এক লাখ ৭৬ হাজার ৭৫৬ জন
- মুখের কথা শুনে অপরাধীর ছবি আঁকবেন ৪০ আর্টিস্ট
- ভিভোর দুই স্মার্টফোন
