বাস-ট্রেন-লঞ্চে ভোগান্তি, বাড়তি ভাড়া ও যানজট—গ্রামমুখী মানুষের ঢল
তরুণ কণ্ঠ প্রতিবেদন
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৬
ছবি: সংগৃহীত
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে রাজধানীসহ বড় শহরগুলো ছাড়তে শুরু করেছে সাধারণ মানুষ। ভোট দেওয়ার তাগিদে মানুষের এই বাড়ি ফেরার দৃশ্য চোখে পড়ার মতো। বাসস্ট্যান্ডে দূরপাল্লার বাস ধরতে ঘরমুখো ভোটারদের ব্যতিব্যস্ত। কারো হাতে ব্যাগ, কারো মাথায় বস্তা। অনেকেই পরিবার নিয়ে অপেক্ষা করছেন বাসের জন্য। আবার দল বেঁধে পিকআপে, ট্রাকে বাড়ির পথে চলেছে মানুষ। এর সঙ্গে অভিযোগ উঠেছে যাত্রীদের কাছ থেকে ভাড়া বেশি নেওয়ার।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকেই গাবতলী, সায়েদাবাদ, মহাখালী বাস টার্মিনাল ও কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা গেছে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। আগামীকাল বুধবার শেষ কর্মদিবস হওয়ার কথা থাকলেও অনেকেই আগেভাগেই পরিবার নিয়ে রওনা দিয়েছেন। বাস টার্মিনালগুলোতে ঈদের সেই চিরচেনা দৃশ্য। পরিবহণ সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামীকাল বুধবার থেকে ভিড় আরও বাড়বে। বাসের আগাম টিকিটও প্রায় শেষ।
রাজধানীর কমলাপুর স্টেশনেও ট্রেনের টিকিটের জন্য দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। কয়েক বছর পর একটি উৎসবমুখর পরিবেশে ভোট দেয়ার সুযোগ পেয়ে সবাই এভাবে নিজ এলাকায় ছুটছেন বলে জানিয়েছেন যাত্রীরা। চাকরি ও কর্মসূত্রে ঢাকা ও গাজীপুরে দেশের বিভিন্ন প্রান্তের লাখ লাখ মানুষ বসবাস করেন। কর্মজীবী এই বিপুল সংখ্যক মানুষের স্থায়ী ঠিকানা গ্রামে, মফস্বল শহরে। তারা নিজ নিজ এলাকার ভোটার। গত ১৭ বছর ধরে ভোট দিতে না পারা বহু মানুষ এবার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চান, যা নির্বাচনি প্রচারের সময় স্পষ্ট হয়ে ওঠে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটগ্রহণ ঘিরে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হলেও পোশাক শ্রমিকরা পেয়েছেন চার দিনের ছুটি। এই সুযোগে ঢাকা ও গাজীপুরের অস্থায়ী ঠিকানার ভোটাররা তাদের স্থায়ী ঠিকানার পথে ছুটেছেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে।
ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়, বাস সংকট, বাড়তি ভাড়া ও যানজটে ভোগান্তি সরেজমিনে ঢাকা-আরিচা মহাসড়কের কালামপুর, ঢুলিভিটা, নবীনগর, সাভার বাসস্ট্যান্ড, আমিনবাজার ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের পল্লী বিদ্যুৎ, বাইপাইল, আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের আশুলিয়া, জামগড়াসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দেখা যায় ঘরমুখো যাত্রীর চাপ। যাত্রীরা অভিযোগ করছেন, বাসের ভাড়া বেড়েছে ২০-৫০ শতাংশ। অনেক ক্ষেত্রে টিকিট না পেয়ে দাঁড়িয়ে যাত্রা করতে হচ্ছে। যানজটের কারণে সময়ও বেশি লাগছে।
এদিকে রেলওয়ে ও লঞ্চ ঘাটেও একই চিত্র। ট্রেন ও লঞ্চের টিকিট প্রায় শেষ। অনেকে অগ্রিম টিকিট কেটে রেখেছেন। ঢাকা শহর ক্রমশ ফাঁকা হয়ে আসছে। অফিস-আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিতি কমে গেছে। রাস্তায় যানবাহনের চাপও কম। ভোটের ছুটিতে এই ঘরমুখো মানুষের ঢলকে অনেকে ‘ভোট উৎসব’-এর প্রতিচ্ছবি বলে মন্তব্য করছেন। গত কয়েক নির্বাচনে যারা ভোট দিতে পারেননি, তারা এবার উৎসাহ নিয়ে নিজ এলাকায় যাচ্ছেন।
- নির্বাচনি পরিবেশ খুবই ইতিবাচক: ইইউর প্রধান পর্যবেক্ষক
- ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত থেকে পিছু হটল পাকিস্তান
- যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সই, শুল্ক নামল ১৯ শতাংশে
- শেষ হলো নির্বাচনি প্রচারণা, ভোটের অপেক্ষায় দেশ
- রমজান ও গরমে ব্যাপক লোডশেডিংয়ের আশঙ্কা
- বাস-ট্রেন-লঞ্চে ভোগান্তি, বাড়তি ভাড়া ও যানজট—গ্রামমুখী মানুষের ঢল
- আইসিসির বিবৃতি: বিশ্বকাপ না খেলায় শাস্তি হবে না বিসিবির
- এপস্টিনের শুক্রাণু ব্যবহারে শিশু প্রজনন খামার পরিকল্পনা
- দুই দেশের অংশীদারত্ব বাড়াতে নির্বাচনের পর পল কাপুরকে ঢাকায় আসছে
- লাকসামে জামায়াতে ইসলামীর শেষ দিনের বিশাল গণসংযোগ
- গাজীপুর-২ আসনে রনির নেতৃত্বে টঙ্গীজুড়ে ধানের শীষের গণজোয়ার
- দেশের রিজার্ভে বড় সুখবর: ৩৪.০৬ বিলিয়ন ডলারে পৌঁছাল গ্রস রিজার্ভ
- টঙ্গীতে নির্বাচনী প্রচারণায় বিস্ফোরণ, দগ্ধ হয়ে হাসপাতালে শতাধিক
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- ৭ দিনে এল ৯ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স
- তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে ৭৫ আসনে: প্রাক নির্বাচনী জনমত জরিপ
- দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিবকে বিদায় সংবর্ধনা
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশত পাবেন না’-মির্জা ফখরুল
- শাকিব খানের নতুন সিনেমায় মিথিলা, প্রধান নায়িকা পাকিস্তানের!
- আমিও রাজনীতির শিকার হয়েছি: ইশা
- ডাউনিং স্ট্রিটে কেলেঙ্কারি: স্টারমারের পদত্যাগের গুঞ্জন
- আজকেরটাই সম্ভবত শেষ ব্রিফিং: প্রেস সচিব
- ৮২ ঘণ্টা নিজ এলাকার বাইরে অবস্থান নিষিদ্ধ
- মোহাম্মদ এজাজের মেয়াদ শেষ, অতিরিক্ত দায়িত্বে নিয়োগ পেলেন সুরাইয়া
- সাংবাদিক ও পর্যবেক্ষকরা ভোটকেন্দ্রে মোবাইল সঙ্গে রাখতে পারবেন
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- উবারকে ৮.৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণের নির্দেশ
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে প্রচারণ
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- তিতুমীর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- নৌপরিবহন মন্ত্রণালয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ
- প্রতিবন্ধীদের অংশগ্রহণ ছাড়া টেকসই দেশ গড়া সম্ভব নয়: জাইমা রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গণমাধ্যমের সঙ্গে কথা না বলে পালিয়ে বাড়ি গেলেন সুমি
- সড়ক পরিবহন আইন বাস্তবসম্মত হওয়া প্রয়োজন: ফখরুল
- শিশির ভেজা পায়ে এলো হেমন্ত
- সামাজিক ব্যক্তিত্বে এগিয়ে আমেরিকা প্রবাসি আলহাজ্ব মনির আহমেদ
- শিল্পের কারিগর বাবুই পাখি
- ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় লোকোমোটিভ মাস্টার দায়ী: রেলমন্ত্রী
- ট্যাটু আঁকার নামে মেয়েদের সঙ্গে যা করতে বাদশাহ (ভিডিও)
- দেশ টিভির ডিএমডি আরিফ হাসানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা
- মোংলা ও পায়রায় ১০ নম্বর মহাবিপদ সংকেত, চট্টগ্রামে ৯
- মিয়ানমারের সীমান্তরক্ষীর গুলিতে বাংলাদেশি নিহত
- আমার নামে অভিযোগ গুলো মিথ্যা ছিলো: আহসান হাবিব পেয়ার
- উল্লাপাড়ায় ট্রেন লাইনচ্যুত, ইঞ্জিন ও বগিতে আগুন (ভিডিও)
- শহীদ আহসান উল্লাহ মাস্টার সততা, সাহস ও আদর্শের মূর্ত প্রতীক
- বাংলাদেশে পিঁয়াজের কেজি ১৪০ টাকা, ভারতে ৬ রুপি বা ৮ টাকা
- কোরআন অবমাননা : সেফুদার সম্পত্তি ক্রোকের নির্দেশ
