মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৮ ১৪৩২   ২২ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩০

বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি নাসির উদ্দিন

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৬  

সিইসি এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগ্রহীত

সিইসি এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগ্রহীত

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এক দিন আগে, বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। নির্বাচন কমিশন মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।

 

ইসির পক্ষ থেকে জানানো হয়েছে,

‘প্রধান নির্বাচন কমিশনার আগামীকাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় তার এই ভাষণ রেকর্ড করার কথা রয়েছে। বুধবার বিটিভি ও বাংলাদেশ বেতারসহ বিভিন্ন গণমাধ্যমে এটি সম্প্রচার করা হবে।’

 

ধারণা করা হচ্ছে, ভাষণে সিইসি নির্বাচনের সার্বিক প্রস্তুতি দেশবাসীকে জানাবেন এবং ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানাবেন।

 

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভাষণে নির্বাচনের দিন আইনশৃঙ্খলা রক্ষা, ভোটকেন্দ্রের নিরাপত্তা এবং স্বচ্ছতা নিশ্চিতে কমিশনের নেয়া পদক্ষেপগুলো তুলে ধরা হবে। এছাড়া, সারা দেশের নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনী ইতোমধ্যেই কাজ শুরু করেছে।

এই বিভাগের আরো খবর