ভবন নির্মাণে কী কী ছাড়পত্র লাগে?
ফিচার ডেস্ক
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৩
প্রতিটি দেশেই রয়েছে ভবন নির্মাণের কিছু নিয়ম কানুন। তেমনি আমাদের দেশেও রয়েছে ভবন নির্মাণের অনুমোদনের নিয়ম ও প্রবিধান। রাজধানী ঢাকা শহর হোক কিংবা অন্যান্য জেলা শহর বা গ্রামাঞ্চল, বাসা-বাড়ি বা কর্পোরেট ভবন নির্মানের আগে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। ভবন নির্মাণের জন্য বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থা নীতি নির্ধারণ করে দিয়েছে- রাজধানী ঢাকার জন্য রাজউক, বিভাগীয় শহরের জন্য সিটি কর্পোরেশন, জেলা শহরের জন্য পৌরসভা।
রাজধানী ঢাকাকে পরিবেশ বান্ধব ও মানুষের বাসযোগ্য করতে সকল ভবন নির্মাণ নকশার অনুমোদন দিয়ে থাকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজউক। এখানে ভবন তৈরি করতে হলে সরকারি বিধি-নিষেধ ও ‘ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮’ মেনে চলতে হবে। গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক নিয়ন্ত্রণাধীন এই প্রতিষ্ঠানটির প্রধান কাজই হচ্ছে বিভিন্ন ভবন নকশার অনুমোদন দেওয়া। যদি আপনার যথাযথ অনুমোদন না থাকে তাহলে কর্তৃপক্ষ বিভিন্ন ধরনের শাস্তি আরোপ করতে পারে।
অনুমোদন ব্যতীত যে কোনো ভবন নির্মাণে জরিমানা এবং জেলও হতে পারে। এমনকি আপনার নবনির্মিত ভবনও ভেঙে ফেলা হতে পারে। নিয়ম মেনে ইমারত বা ভবন নির্মাণের পূর্বে সংশ্লিষ্ট অফিস থেকে অনুমতি গ্রহণ করতে হয়। একে বলা হয় ‘ইমারতের নকশা ও বসবাস উপযোগীতার অনুমোদন’। এই বিধিমালার অধীনে ইমারতের নকশা ও বসবাস উপযোগিতার অনুমোদন পদ্ধতি নিম্নে উল্লিখিত ৩টি পর্যায়ে সম্পন্ন হবে।
>> ভূমি ব্যবহার ছাড়পত্র
>> নির্মাণ অনুমোদনপত্র
>> বসবাস বা ব্যবহার সনদপত্র
ভূমি ব্যবহার ছাড়পত্র
১) ছাড়পত্র ও নির্মাণ অনুমোদনের আবেদনপত্র দাখিলের পূর্বে, কর্তৃপক্ষের আওতাভুক্ত কিন্তু পরিকল্পিত এলাকার বহির্ভূত যে কোনো ভূমিতে উন্নয়নের জন্য কর্তৃপক্ষের নিকট হতে ভূমি ব্যবহার ছাড়পত্র গ্রহণ করা জরুরি।
২) জমির মালিকানা সংক্রান্ত কাগজপত্রসহ প্রস্তাবিত জমি ব্যবহার ছাড়পত্রের জন্য নির্ধারিত ফি সহ নির্ধারিত ছক এর মাধ্যমে আবেদন করতে হবে।
৩) আবেদনকারী কর্তৃক স্বাক্ষরিত ৩ (তিন) কপি আবেদনপত্র এবং এর সঙ্গে ৩ (তিন) কপি ১:৫,০০০ অথবা ১:১০,০০০ স্কেলে প্রণীত সাইটের জরিপ ম্যাপ সংযোজন করতে হবে, যাতে জমি চিহ্নিত করার মত আর.এস/সি.এস ম্যাপসহ একটি খসড়া স্থানিক নকশা থাকবে।
ভূমি ব্যবহার ছাড়পত্রের মেয়াদ হবে অনুমোদনের তারিখ হতে ২৪ (চব্বিশ) মাস। ভূমি ব্যবহার ছাড়পত্রের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে নতুন করে ভূমি ব্যবহার ছাড়পত্রের অনুমোদন গ্রহণ করতে হবে।
নির্মাণ অনুমোদনপত্র
১) নতুন অবকাঠামো নির্মাণ করতে বা বিদ্যমান অবকাঠামো পরিবর্তন,পরিবর্ধন বা সংযোজন করতে ইচ্ছুক হলে আইন অনুযায়ী নির্মাণ অনুমোদনপত্র গ্রহণ করতে হবে।
২) যথাযথ যোগ্যতাসম্পন্ন কারিগরি ব্যক্তিবর্গ নকশায় অমুদ্রিত স্বাক্ষর প্রদান করবে এবং কারিগরি ব্যক্তিবর্গকে তাদের পেশাজীবী সংগঠনের সদস্য নম্বর ও রেজিষ্ট্রেশন নম্বর নকশা ও দলিলাদির নির্ধারিত স্থানে উল্লেখ করতে হবে।
৩) নির্মাণ অনুমোদনপত্রের জন্য আবেদনপত্রের সাথে নিম্মলিখিত দলিলাদি (A3 বা A4 সাইজের কাগজে) নকশাসহ সংযুক্ত করে উপস্থাপন করতে হবে। যেমন- ভূমি ব্যবহার ছাড়পত্রের অনুলিপি, ফি প্রদানের রশিদ, আবেদনকারীর বৈধ মালিকানার প্রমাণস্বরূপ দলিলাদির সত্যায়িত অনুলিপি, যোগ্যতাসম্পন্ন কারিগরি ব্যক্তি কর্তৃক প্রদত্ত মৃত্তিকা পরীক্ষা প্রতিবেদন, অ্যাপার্টমেন্ট ভবনের ক্ষেত্রে তলাওয়ারী আবাস-ইউনিটের সর্বমোট সংখ্যা, প্লটের ক্ষেত্রফল, ভূমি আচ্ছাদন, সেট ব্যাক স্থানের পরিমাপ এবং মোট তলার সংখ্যা, প্রকল্পে নিয়োজিত স্থপতির অভিজ্ঞতার প্রমাণস্বরূপ সংশ্লিষ্ট পেশাজীবি প্রতিষ্ঠানে কারিগরি ব্যক্তি হিসাবে তালিকাভূক্ত সার্টিফিকেট এর অনুলিপি।
৪) A সিরিজের (A0 হইতে A4 সাইজ) কাগজে মেট্রিক মাপে সকল নকশা প্রণয়ন করতে হবে।
৫) নকশাসমূহে নিম্মলিখিত তথ্য সন্নিবেশিত থাকতে হবে:
>> নকশার টাইটেলসহ আবেদনকারীর নাম, ঠিকানা, টেলিফোন নম্বর (যদি থাকে) ও অমুদ্রিত স্বাক্ষর;
>> সংশ্লিষ্ট পরিকল্পনাবিদ, স্থপতি বা প্রকৌশলীর নাম, ঠিকানা, টেলিফোন নম্বর (যদি থাকে) ও অমুদ্রিত স্বাক্ষরসহ স্ব স্ব পেশাজীবী প্রতিষ্ঠানের সদস্যপদ নম্বর ও রেজিষ্ট্রেশন নম্বর;
>> সরকার কর্তৃক পরিকল্পিত ও উন্নয়নকৃত ভূমি বা প্লটের ক্ষেত্রে প্লট বা হোল্ডিং এর বরাদ্দ গ্রহীতার নাম ও ঠিকানা, রাস্তা ও এলাকার নাম এবং বেসরকারী প্রতিষ্ঠান কর্তৃক উন্নয়নকৃত এলাকার প্লটের ক্ষেত্রে প্লট বা হোল্ডিং এর মালিকের নাম ও ঠিকানা, রাস্তা এবং এলাকার নামসহ লে-আউট নকশা অনুমোদনের রেফারেন্স নম্বর ও তারিখ;
>> ব্যক্তি বা অন্যান্য ক্ষেত্রে হোল্ডিং নম্বর, রাস্তা ও এলাকার নামসহ প্রযোজ্য ক্ষেত্রে ভূমি ব্যবহার ছাড়পত্রের রেফারেন্স নম্বর ও তারিখ;
৬) মৌজার নাম এবং সি.এস./আর.এস./এস.এ. দাগ নম্বর বা প্লট নম্বরসহ সাইট যে থানার অন্তর্গত, তার নাম।
৭) সাইট প্ল্যান বা এলাকা নকশা নূন্যতম ১:৪০০০ স্কেলে অঙ্কিত হবে এবং এতে নিম্নলিখিত তথ্য থাকতে হবে। যেমন- সাইট যে মৌজায় অবস্থিত, সাইটের অবস্থানসহ এর সি.এস. ম্যাপ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আর.এস. বা এস.এ. ম্যাপের অংশবিশেষ অথবা সরকার বা অনুমোদিত বেসরকারি প্রতিষ্ঠান কর্তৃক উন্নয়নকৃত প্রকল্পের ক্ষেত্রে সাইটের অবস্থানসহ প্রকল্প এলাকা নকশার অংশবিশেষ এবং সাইটের দাগ বা প্লট এবং পার্শ্ববর্তী দাগ বা প্লটসমূহের অবস্থান নির্দেশক।
৮) লে-আউট নকশা ১:২০০ স্কেলে অঙ্কিত হতে হবে এবং এতে নিম্নলিখিত তথ্য থাকতে হবে।
>> সাইটের প্রতি দিকের সীমানা ও পরিমাপ;
>> প্রযোজ্য ক্ষেত্রে, সাইটে বিদ্যমান ভবনসমূহের পরিসীমা, বর্হিভাগের পরিমাপ, উচ্চতা, তলার সংখ্যা এবং রক্ষিত আবশ্যিক উন্মুক্ত স্থানের পরিমাপ;
>> প্রযোজ্য ক্ষেত্রে, সাইটে প্রস্তাবিত ও বিদ্যমান ভবন বা কাঠামো, জলাশয়, উদ্দ্যান, অন্যান্য ভূ-নৈসর্গিক এলাকা, নিচু ভূমি, খোলা প্রান্তর, বনাঞ্চল ইত্যাদির অবস্থান;
>> এলাকা ও সড়কের নাম;
>> সড়কসমূহের দৃষ্টে সাইট বা প্লটের দিক নির্দেশ, সাইটের সংলগ্ন রাস্তার প্রস্থ এবং ব্যক্তি মালিকানাধীন বা নিজস্ব রাস্তার ক্ষেত্রে সম্পূর্ণ রাস্তার দৈর্ঘ্য ও প্রস্থ;
>> রাস্তা হতে সাইটে প্রবেশ ও নির্গমনের গেইটের অবস্থান;
>> প্রস্তাবিত ও বিদ্যমান ভবনসমূহের চারিদিকে পানি প্রবাহের দিক নির্দেশনাসহ নর্দমার (যদি থাকে) অবস্থান;
>> ভূগর্ভস্থ জলাধার, সেপটিক ট্যাংক এবং সোকপিট, পয়ঃনিষ্কাশন লাইনের সহিত সংযোগের অবস্থান (যদি থাকে) এবং সাইটের মধ্যে আবর্জনা সংগ্রহস্থলের অবস্থান।
বসবাস বা ব্যবহার সনদপত্র
১) ইমারত আংশিক বা সম্পূর্ণ নির্মাণ সম্পন্ন হওয়ার পর এর ব্যবহার বা বসবাসের জন্য বসবাস বা ব্যবহার সনদপত্র গ্রহণ করতে হবে।
২) বসবাস বা ব্যবহার সনদপত্র গ্রহণের জন্য আবেদন পত্রের সাথে নিম্নলিখিত দলিল ও নকশাদি কর্তৃপক্ষের সংরক্ষণের জন্য দাখিল করতে হবে।
>> সমাপ্তি প্রতিবেদন
>> কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত স্থাপত্য নকশার ভিত্তিতে নির্মিত ইমারতের নির্মাণ নকশা
>> ইমারতের কাঠামো নকশা এবং
>> ইমরাত সেবা সংক্রান্ত সব নকশা।
৩) সব নকশার ডিজাইন পর্যাপ্ততা ও উপযুক্ততার যাবতীয় দায়িত্বভার নকশার সঙ্গে সংশ্লিষ্ট পেশাজীবীদের (স্থপতি বা প্রকৌশলী) উপর ন্যস্ত হবে।
- চ্যাটজিপিটি গুগল ট্রান্সলেটকে টেক্কা দিতে চায়
- নাসার সুপারকম্পিউটারে ৫০০ বছরের কাজ একদিনে
- এআই দক্ষতা যাচাইয়ের সনদ দেখানো যাবে লিংকডইনে
- ভারতের বিপক্ষে না খেললে কী ক্ষতি হবে পাকিস্তানের
- ফেব্রুয়ারিতে খালি চোখে দেখা যাবে ছয় গ্রহ
- পাকিস্তানে ৪০ ঘণ্টায় ১৪৫ বিচ্ছিন্নতাবাদী নিহত
- ইসরাইলের বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ, কি ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্র
- উত্তরাঞ্চল সফর শেষে আজ খুলনা ও যশোরে সমাবেশে যাবেন তারেক রহমান
- শেখ হাসিনা, টিউলিপ, রাদওয়ান ও আজমিনার পূর্বাচল প্লট মামলার রায় আজ
- অনলাইন-অফলাইন টিকিট বিক্রয় চালুর প্রশ্নে হাইকোর্টের রুল
- কত মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ?
- হোয়াইটওয়াশ এড়াতে সিরিজের শেষ ম্যাচে ব্যাটিংয়ে নামল পাকিস্তান
- এক্স অ্যাকাউন্ট হ্যাক হলে বুঝবেন যেভাবে
- ঢাবি ‘ঘ’ ইউনিটে প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর লাশ উদ্ধার
- আসন্ন নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে: পররাষ্ট্র উপদেষ্টা
- আন্দোলনের সময় হোয়াটসঅ্যাপে বার্তা দেওয়ায় কর কমিশনারের বেতন কমানো
- ভারত ভেনেজুয়েলা থেকে তেল কিনবে, ইরান থেকে নয়: ট্রাম্প
- বিশেষ এলাকায় নতুন ভোটার অস্বাভাবিক: বিএনপি
- ডিজিটাল লেনদেনে রেড অ্যালার্ট: ৮ ফেব্রুয়ারি থেকে কড়াকড়ি
- কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে আজ থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩: সম্মান নাকি বিতর্কের উৎসব?
- সেরা অভিনেতার জাতীয় পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত আফরান নিশো
- টিকিটবিহীন যাত্রী বহনে তিন রেলকর্মী বরখাস্ত
- দুই বছর বয়সে স্নুকারে দুটি গিনেস রেকর্ড গড়ল জুড ওউনস
- নিগারের অপরাজিত ফিফটিতে নেদারল্যান্ডসকে ৭ উইকেটে হারাল বাংলাদেশ
- রাজনীতি নিয়ে কথা বলতে চান না সিডনি
- এইচডি ১৩৭০১০ বি নামে পৃথিবীর মতো গ্রহের সন্ধান পেল নাসা
- হাঁটা-সাইকেল চালানোর সময় মুখের কথায় গুগল ম্যাপসের তথ্য জানা যাবে
- গুগলের উইলো কোয়ান্টাম চিপে অসম্ভব গণনা ২ ঘণ্টায় সম্পন্ন
- দুপুর ১২টায় সিইসির সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক হবে
- ৫০তম বিসিএস প্রিলিমিনারি: দুই দিন পর, কঠোর নিরাপত্তা
- সাংবাদিকতা ও অভিনয়ে অবদানের স্বীকৃতি পেলেন রিমন সূর্য
- মুখের কথা ও তীরের ফলা: রাজনৈতিক নেতাদের কেন অধিক সচেতন হওয়া জরুরি
- বিশ্ববাজারে স্বর্ণের উল্লম্ফন: দাম বাড়ার পেছনের কারণ কী?
- জমে উঠেছে কুমিল্লা -২ এ নির্বাচনী প্রচারণা
- চরবিশ্বাস জনতা বিদ্যালয়ে জমজমাট ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব
- আগামীকাল লাকসাম স্টেডিয়ামে জামায়াতে ইসলামীর বিশাল জনসভা
- ভোট উপলক্ষে সারাদেশে ৩ দিনের ছুটি ঘোষণা
- বিশ্ববাজারে স্বর্ণের দাম ১২ শতাংশ কমল, ডলারের শক্তিতে ধস
- সুখবর দিলেন অপু বিশ্বাস
- দেশে দিনে ৪১ আত্মহত্যা, ১১ মাসে ঝরল ১৩৫০০ প্রাণ
- অন্যের ভোটে হাত না দিতে সতর্ক করেছেন জামায়াত আমির
- স্বতন্ত্র প্রার্থীদের ওপর সংঘটিত ভয়ভীতি ও হয়রানির তীব্র প্রতিবাদ
- লাকসাম গাজীমুড়া এলাকায় দাঁড়িপাল্লার ব্যানার ভাঙচুর
- ধানের শীষে সমর্থন জানিয়ে নির্বাচনী মাঠ ছাড়লেন সামিরা আজিম দোলা
- বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর সভাপতি হলেন নূরে আলম
- অসহায়ত্বের শেষ কথা
- ২২ বছর পর ময়মনসিংহে যাচ্ছেন তারেক রহমান
- মাদুরো অপহরণে বিশেষ গোপন অস্ত্র ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র!
- গোবিপ্রবিতে নির্মাণাধীন মসজিদ বিতর্কে যা জানালেন উপাচার্য
- বিশ্ব বাবা দিবস আজ
বাবা নামের বটবৃক্ষের প্রতি শর্তহীন শ্রদ্ধা - যে নারীর নামে হলো আম্রপালী
- হোস্টেলে মেয়েরা যে নিষিদ্ধ কাজ করে!
- গাড়ির টায়ার কালো হয় কেন?
- হোস্টেলে মেয়েরা যে নিষিদ্ধ কাজ করে!
- উত্তেজক ট্যাবলেটে ঝুঁকছে যুবক-যুবতীরা
- রাত গভীর হলেই শ্বশুরের অন্য মতলব!
- ভবন নির্মাণে কী কী ছাড়পত্র লাগে?
- চারদিকে ‘ছেলেধরা’ ‘গলাকাটা’ আতঙ্ক!
- এসি কেনার সময় যে বিষয়গুলো খেয়াল রাখবেন
- ১৫ আগষ্ট বাঙ্গালী জাতির একটি কলংকিত অধ্যায়
- উড়ন্ত বিমানের ভেতর নোয়াখালীর তরুণের অনৈতিক কাজ!
- হালিম ব্যবসায়ীর আয় মাসে লাখ টাকা!
- বিভিন্ন পদে নিয়োগ দিচ্ছে নতুন টেলিভিশন প্রভাতী টিভি
- কপালে টিপ থাকায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে বহিষ্কার!
