তত্ত্বাবধায়ক সরকার বলতে কে কী বুঝছেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার কার্যক্রমে অসন্তুষ্ট বিএনপি। দলটি মনে করছে, একটি ‘বিশেষ’ দলের পরিকল্পনা বাস্তবায়নে তাদের সমর্থিত ব্যক্তিদের পদায়ন, নিয়োগ ও রদবদলে ভূমিকা রেখেছেন ওই উপদেষ্টারা। বিএনপি নেতারা মনে করছেন, ওইসব উপদেষ্টাকে সরিয়ে দেওয়া না হলে, সরকারকে নিরপেক্ষ করতে না পারলে আগামী নির্বাচনে তাদের জন্য জটিল পরিস্থিতি তৈরি করবে।
মূলত এ কারণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যাওয়ার দাবি জানিয়েছেন বিএনপি নেতারা।
গত মঙ্গলবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘জাতীয় সংসদ অনুষ্ঠানকে অর্থবহ, নিরপেক্ষ, সবার কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য এই মুহূর্ত থেকে যেটা প্রয়োজন, সেটা হচ্ছে অন্তর্বর্তী সরকারকে এখন কেয়ারটেকার গভর্নমেন্টের (তত্ত্বাবধায়ক সরকার) আদলে নিতে হবে।’ তিনি বলেন, ‘আমরা পুলিশের নিয়োগের ক্ষেত্রে, বিশেষ করে যেসব পদে নতুন করে নিয়োগ দেওয়া হবে বা যাদের পদোন্নতি দেওয়া হবে, সেই ক্ষেত্রে নিরপেক্ষ ব্যবস্থা নেওয়ার কথা বলে এসেছি।’
বিএনপির পক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গ সামনে আনার পর থেকে তা নিয়ে রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে গতকাল বুধবার বিষয়টি নিয়ে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুলও। তিনি বলেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, অন্তর্বর্তী সরকারকেই তত্ত্বাবধায়কের ভূমিকায় চেয়েছে।
সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইন উপদেষ্টা আরও বলেন, বিএনপি নেতারা চেয়েছেন অন্তর্বর্তী সরকার যেন তত্ত্বাবধায়কের ভূমিকা পালন করে, নিরপেক্ষ ভূমিকা পালন করে। আমরা তাদের বলেছি, নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য প্রধান উপদেষ্টা এমনকি এই নিশ্চয়তা দিয়েছেন– এখন থেকে প্রশাসন বা অন্য কোনো জায়গায় বড় বড় বদলির ব্যাপারটা প্রধান উপদেষ্টা নিজে দেখবেন।
তত্ত্বাবধায়ক সরকার রাষ্ট্র পরিচালনায় শুধু দৈনন্দিন প্রশাসনিক দায়িত্ব পালন করে এবং নীতিনির্ধারণী কার্যক্রম থেকে বিরত থাকে, যাতে তার কার্যাবলি নির্বাচনের ফলাফলে কোনো প্রভাব না ফেলে। তত্ত্বাবধায়ক সরকার মূলত একটি অবাধ ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের জন্য নিরপেক্ষভাবে কাজ করে। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারে সাধারণত উপদেষ্টা পরিষদ অনেকটা ছোট আকারে হয়।
গতকাল বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এক অনুষ্ঠানে বলেন, একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে একটি ভালো পরিবর্তন চাই। কিছু লোকের কার্যকলাপের মাধ্যমে তা বিঘ্নিত হতে পারে। এ জন্য বলি, পুরোপুরি তত্ত্বাবধায়ক সরকারের মেজাজে (মুড) চলে যান। যাদের নিয়ে বিতর্ক আছে সরকারের ভেতরে-বাইরে, যাদের নিরপেক্ষতা ভঙ্গ করার সুযোগ আছে, তাদের রেখে নিরপেক্ষতা বজায় রাখা যাবে না।
তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে কথা বলেছে জামায়াতে ইসলামীও। গতকাল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে এখনও সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে। জামায়াতে ইসলামী সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় আছে।
উচ্চ আদালতের রায়ে কোনো ব্যত্যয় না হলে অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আবদুল্লাহ মুহাম্মদ তাহের।
তবে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটিতে দুরভিসন্ধি দেখছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
গতকাল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা কিন্তু জুলাই সনদের আওতাধীন। সে বিষয়ে ঐকমত্য কমিশনে আলোচনা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার কীভাবে এবং কোন প্রক্রিয়ায় গঠিত হবে। সেখানে নোট অব ডিসেন্টের (ভিন্নমত) বিষয়টা আছে।
ফলে তত্ত্বাবধায়ক সরকার জুলাই সনদে আসবে, গণভোটের পরই এ বিষয়ে আসলে চূড়ান্ত হওয়া সম্ভব। এর আগে তত্ত্বাবধায়ক সরকারে যাওয়ার কোনো ধরনের সুযোগ নেই। ফলে এই কথা যদি কেউ বলে থাকে, তাদের কোনো ধরনের দুরভিসন্ধি রয়েছে।’
জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু গতকাল সমকালকে বলেন, আগামী নির্বাচন নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য করতে তারা এই সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে বলেছেন। বিশেষ করে প্রশাসনে নিয়োগ, রদবদল, পদায়নে যাতে কোনো বিতর্কের সৃষ্টি না হয়, সবার জন্য সমান সুযোগ সৃষ্টি হয়, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়, সে জন্যই তারা এ ব্যবস্থার দাবি তুলেছেন।
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- শেষ মুহূর্তেও থামছে না বিদ্রোহীরা, নতুন কৌশল নিচ্ছে বিএনপি
- দেড় বছরে এক কোটি যুবকের কর্মসংস্থানের ব্যাবস্থা করার প্রতিশ্রুতি
- এপস্টেইন নথিতে বিল গেটসের নাম: মেলিন্ডা কি বললেন?
- লিবিয়ায় বাড়ির ভেতরে খুন হলেন গাদ্দাফির ছেলে সাইফ আল–ইসলাম
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- মতামত জরিপ: আওয়ামী লীগের ভোটারদের ৪৮% ভোট এবার যাবে বিএনপিতে
- এআই চ্যাটবটের পরামর্শ প্রশ্ন ছাড়াই মানছেন ব্যবহারকারীরা
- এমসিসির নতুন আইনে শেষ ওভার ও বানি হপ ক্যাচে বড় বদল
- বাড়ল রুপার দাম, ভরিতে কত?
- ভুক্তভোগীদের পরিচয় ফাঁসের অভিযোগে এপস্টেইনের হাজারো নথি সরাল ডিওজ
- আজ বরিশাল ও ফরিদপুরে যাচ্ছেন তারেক রহমান
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- জামায়াত আমিরের এক্স হ্যাক: বঙ্গভবন কর্মকর্তা আটক
- ক্রিকেটের রাজনীতি: মোস্তাফিজের ৯ কোটি গেছে, আইসিসির ৬ হাজার কোটি
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- জবিতে কেন্দ্রীয় মন্দিরের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
- এস আলমের মামলা লড়তে সরকারের ব্যয় ঘণ্টায় দেড় লাখ টাকা
- ফেব্রুয়ারির প্রথম দুই দিনে রেমিট্যান্স ৩২ কোটি ৬০ লাখ ডলার
- সাফিকুর রহমানের স্থলে বিমানের নতুন এমডি ড. হুমায়রা সুলতানা
- নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিন্টুর
- এআই চ্যাটবট গ্রকের বিরুদ্ধে নারী-শিশুর অশ্লীল ছবি তৈরির তদন্ত শুর
- প্রতিবন্ধীদের অংশগ্রহণ ছাড়া টেকসই দেশ গড়া সম্ভব নয়: জাইমা রহমান
- মোবাইল কেনাবেচায় ডি-রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, সতর্ক করল বিটিআরসি
- বেসরকারি ইপিজেডগুলো এখন থেকে বেজার অধীনে পরিচালিত হবে
- ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
- সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে আবার বিপদে পড়ব: মির্জা ফখরুল
- চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি
- ৬ ঘণ্টারও কম সময়ে সোনার দাম ভরিতে বাড়ল ১০,৯০৬ টাকা
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- ৫০তম বিসিএস প্রিলিমিনারি: দুই দিন পর, কঠোর নিরাপত্তা
- জমে উঠেছে কুমিল্লা -২ এ নির্বাচনী প্রচারণা
- আগামীকাল লাকসাম স্টেডিয়ামে জামায়াতে ইসলামীর বিশাল জনসভা
- নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে প্রচারণ
- বিশ্ববাজারে স্বর্ণের দাম ১২ শতাংশ কমল, ডলারের শক্তিতে ধস
- অন্যের ভোটে হাত না দিতে সতর্ক করেছেন জামায়াত আমির
- লাকসাম গাজীমুড়া এলাকায় দাঁড়িপাল্লার ব্যানার ভাঙচুর
- ধানের শীষে সমর্থন জানিয়ে নির্বাচনী মাঠ ছাড়লেন সামিরা আজিম দোলা
- বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর সভাপতি হলেন নূরে আলম
- জবি ইউট্যাবের নতুন ৩৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
- মধ্যপ্রাচ্যে তৎপরতা বাড়ালো ওয়াশিংটন, ইরানের পথে দ্বিতীয় নৌবহর
- গোবিপ্রবিতে নির্মাণাধীন মসজিদ বিতর্কে যা জানালেন উপাচার্য
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- সহকারী শিক্ষক-শিক্ষিকাদের জন্য অগ্রিম বর্ধিত বেতন সুবিধা চালু
- নির্বাচনে সাংবাদিক কার্ড ও স্টিকার ইস্যুতে ইসির নতুন সিদ্ধান্ত
- দুবাইয়ে প্রবাসীদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক সেমিনার
- গান ছেড়ে দেওয়ার যা কারণ জানালেন অরিজিৎ সিং
- বিদেশি ঋণ নির্ভরতা: আগামী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ
- ভোটারের বয়স ১৬, এক কোটি কর্মসংস্থান ও চাঁদাবাজি বন্ধের প্রতিশ্রুত
- গণমাধ্যমের সঙ্গে কথা না বলে পালিয়ে বাড়ি গেলেন সুমি
- সড়ক পরিবহন আইন বাস্তবসম্মত হওয়া প্রয়োজন: ফখরুল
- শিশির ভেজা পায়ে এলো হেমন্ত
- সামাজিক ব্যক্তিত্বে এগিয়ে আমেরিকা প্রবাসি আলহাজ্ব মনির আহমেদ
- শিল্পের কারিগর বাবুই পাখি
- ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় লোকোমোটিভ মাস্টার দায়ী: রেলমন্ত্রী
- দেশ টিভির ডিএমডি আরিফ হাসানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা
- ট্যাটু আঁকার নামে মেয়েদের সঙ্গে যা করতে বাদশাহ (ভিডিও)
- মোংলা ও পায়রায় ১০ নম্বর মহাবিপদ সংকেত, চট্টগ্রামে ৯
- মিয়ানমারের সীমান্তরক্ষীর গুলিতে বাংলাদেশি নিহত
- আমার নামে অভিযোগ গুলো মিথ্যা ছিলো: আহসান হাবিব পেয়ার
- উল্লাপাড়ায় ট্রেন লাইনচ্যুত, ইঞ্জিন ও বগিতে আগুন (ভিডিও)
- শহীদ আহসান উল্লাহ মাস্টার সততা, সাহস ও আদর্শের মূর্ত প্রতীক
- বাংলাদেশে পিঁয়াজের কেজি ১৪০ টাকা, ভারতে ৬ রুপি বা ৮ টাকা
- কোরআন অবমাননা : সেফুদার সম্পত্তি ক্রোকের নির্দেশ
