মিথ্যা সংবাদের জের: জাভান হোটেলে অভিযান নিয়ে উত্তেজনা
স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫
গাজীপুরের টঙ্গীতে অবস্থিত জাভান হোটেল অ্যান্ড বারে আকস্মিক অভিযান পরিচালনা করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণ বিভাগের একটি দল।
শুক্রবার (১৭ অক্টোবর) রাত ১০টা ৩০ মিনিটের দিকে এ অভিযান পরিচালিত হয়।
ডিবি সূত্রে জানা যায়, Channel S-এর গত বুধবার প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদনের ভিত্তিতে অভিযান চালানো হয়।
ডিবি ডিসি (পূর্ব) অশোক কুমার বলেন, “প্রতিবেদনের তথ্য যাচাই এবং অভিযোগের সত্যতা নিশ্চিতের জন্যই এই অভিযান পরিচালনা করা হয়েছে।”
প্রায় দেড় ঘণ্টা স্থায়ী এ অভিযানের পর ডিবি দক্ষিণ জানান, “বিভিন্ন অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করেছি, তবে তদন্তে ইয়াবা বা অসামাজিক কার্যকলাপের কোনো প্রমাণ মেলেনি।”
সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ১১টা ৩০ মিনিটে ডিবি পুলিশ একটি মাইক্রোবাসে করে ঘটনাস্থল ত্যাগ করে। কিন্তু অভিযান শেষ হওয়ার প্রায় এক ঘণ্টা ২৫ মিনিট পর, রাত ১২টা ৫৫ মিনিটে, কালের কণ্ঠের প্রতিবেদক আল আমিন হোসেন হোটেলের সামনে থেকে “ডিবির অভিযান চলছে” বলে লাইভ সম্প্রচার শুরু করেন।
জাভান হোটেলের নিরাপত্তা কর্মকর্তারা জানান, প্রতিবেদক নিজের পরিচয় না দিয়ে ভিডিও ধারণ করছিলেন, এজন্য তাকে বাধা দেওয়া হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, আল আমিন হোসেন তখন কোনো টিভি ক্যামেরা বা বুম ব্যবহার করেননি।
নিষেধাজ্ঞার পর তিনি এক সহযোগীকে নিয়ে মোটরবাইকে ঘটনাস্থল ত্যাগ করেন।
কিছুক্ষণ পর আল আমিন হোসেন এবং Channel S-এর চিফ রিপোর্টার মোস্তাফিজ রুম্মন পুনরায় হোটেলের সামনে ফিরে এসে কালের কণ্ঠের ফেসবুক পেজে লাইভ প্রচার করেন।
এ নিয়ে জাভান হোটেলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সায়মন খান অভিযোগ করেন,
“আল আমিন হোসেন আমার হোটেলের মালিকানা নিয়ে মিথ্যা সংবাদ প্রচার করেছেন। আমি বৈধভাবে এই প্রতিষ্ঠান পরিচালনা করছি।”
তিনি আরও জানান, শেখ বাদল ভবনের মালিক হলেও হোটেল পরিচালনার সঙ্গে বর্তমানে যুক্ত নন।
সায়মন খান দাবি করেন, Channel S-এর পরিচালক মেহেদী হাসান মিঠু, যিনি শেখ বাদলের আত্মীয়, সম্প্রতি অবৈধভাবে হোটেল পরিচালনা পর্ষদে যোগ দিতে চাইছেন।
“আমি আপত্তি জানালে তিনি আমাকে ফোন করে হুমকি দেন—হোটেল বন্ধ করে দেবেন। এমনকি মিথ্যা সংবাদ প্রচারেরও হুমকি দেন,” বলেন সায়মন খান।
তিনি প্রমাণ হিসেবে নিজের WhatsApp কথোপকথনের স্ক্রিনশট দেখান এবং জানান, এই বিষয়ে তিনি শিগগিরই থানায় অভিযোগ করবেন।
স্থানীয় সূত্র জানায়, জাভান হোটেল অ্যান্ড বার টঙ্গীর অন্যতম পরিচিত হোটেল হিসেবে দীর্ঘদিন ধরে পরিচালিত হয়ে আসছে। তবে সাম্প্রতিক কিছু অভিযোগের কারণে আইনশৃঙ্খলা বাহিনী প্রতিষ্ঠানটির ওপর নজরদারি আরও বাড়িয়েছে।
ডিবির অভিযান ও পরবর্তী ঘটনাকে কেন্দ্র করে টঙ্গীতে আলোচনার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট পক্ষগুলো অভিযোগ–প্রতিউত্তরের মধ্যে থাকলেও পুলিশ বলছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- সুনামগঞ্জ-২ আসনে বিজয়ী নাছির চৌধুরীকে অভিনন্দন জানালেন শিশির মনির
- কারচুপি-ভয়ভীতি সত্ত্বেও নিরঙ্কুশ বিজয় আসছেঃ মাহদী আমিন
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন,কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিবি প্রধান
- বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে নির্বাচন ও গণভোট, গণনা চলছে
- জামায়াত: নির্বাচন শান্তিপূর্ণ, ফল মেনে নেওয়ার সিদ্ধান্ত পরে
- জামায়াত আমির: জনগণের সরকার কায়েম হবে, দল-ব্যক্তি-পরিবারের নয়
- টাঙ্গাইলের মির্জাপুরে ভোটের সময় টাকা বিতরণে জামায়াত নেতা আটক
- মুসলিম দেশগুলোর মধ্যে সমন্বিত পরিবহণ ব্যবস্থা গড়ার আহ্বান এরদোগান
- নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা উপদেষ্টার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- অর্থনৈতিক মন্দার আশঙ্কায় স্বর্ণ ও রুপার দাম ঊর্ধ্বমুখী
- ট্রাম্প নিয়ে তর্কে বাবার গুলিতে ব্রিটিশ তরুণীর মৃত্যু
- বাংলাদেশের নির্বাচন: বিশ্বমিডিয়ায় উৎসবমুখর পরীক্ষা
- শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচন, সহিংসতার কোনো শঙ্কা নেই: ডিএমপি
- ভোট চলাকালে দায়িত্ব পালনরত অবস্থায় সরাইলে পোলিং অফিসারের মৃত্যু
- খুলনা আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের বাইরে বিএনপি নেতার মৃত্যু
- নির্বাচনের ফলাফল কীভাবে গণনা ও ঘোষণা হয়
- আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে: নাহিদ ইসলাম
- দেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে: সিইসি
- রুমিনের অভিযোগে ৯টি ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে
- গত রাতে কিছু অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যেটা কাম্য নয়ঃ তারেক
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- নিরাপত্তা শঙ্কায় থানায় জিডি করলেন মেঘনা আলম
- ভোটকারচুপির চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলা হবে: আসিফ মাহমুদ
- ২০২২-এর গণঅভ্যুত্থানে এমপি হত্যা: শ্রীলঙ্কায় ১২ জনের মৃত্যুদণ্ড
- ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, জামায়াতের দুই পোলিং এজেন্টের কারাদন্ড
- বংশাল আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রকে ঘিরে নাশকতা
- নির্বাচনে মানুষবিহীন আকাশযানে ভোটের মাঠ মনিটরিং
- নির্বাচনে নারীদের নিরাপত্তা ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- রমজানে সরকারি অফিস চলবে নতুন সময়সূচিতে
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
