হারানো আসন ফিরে পেতে মরিয়া বিএনপি, মাঠে আছে জামায়াত-এনসিপি
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে প্রার্থীদের প্রচার-প্রচারণায় ভোটের আভাস পাওয়া যাচ্ছে। নির্বাচন উপলক্ষে এরইমধ্যে মানুষের দ্বারে দ্বারে ছুটছেন বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থীরা। তবে অন্যান্য রাজনৈতিক দলের কোনো প্রার্থী আলোচনায় নেই।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১০টি ওয়ার্ড, সোনারগাঁ উপজেলার ১০টি ইউনিয়ন ও সোনারগাঁ পৌরসভা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-৩ আসন। এ আসনটিতে এ পর্যন্ত পাঁচজন ১০ বার সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন। যার মধ্যে বিএনপির প্রার্থী চারবার, জাতীয় পার্টির চারবার আর আওয়ামী লীগের দুইবার। আয়তনে বড় সোনারগাঁ উপজেলা ও সিদ্ধিরগঞ্জ থানা এলাকা শিল্প-বাণিজ্যের পাশাপাশি কৃষিখ্যাতে ব্যাপক পরিচিতি রয়েছে। ঢাকাঘেঁষা হওয়ায় আসনটির গুরুত্বও অনেক বেশি।
আগে ঢাকা জেলার অন্তর্ভুক্ত ছিল নারায়ণগঞ্জ। ১৯৮৪ সালে এই জেলা প্রতিষ্ঠা লাভ করে। এরপর ১৯৮৬ সালে জাতীয় পার্টির মোবারক হোসেন এ আসন থেকে জয়লাভ করেন। ১৯৮৮ সালে নির্বাচিত হন জাতীয় পার্টির আবু নূর মোহাম্মদ বাহাউল হক। এরপর ১৯৯১, ১৯৯৬ সালের ফেব্রুয়ারি ও জুনের নির্বাচন এবং ২০০১ সালের নির্বাচনে এই আসনে বিএনপির অধ্যাপক মো. রেজাউল করিম জয়লাভ করেন।
২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের আবদুল্লাহ আল কায়সার নির্বাচিত হন। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দেয় আওয়ামী লীগ। সেই দুটি নির্বাচনে জয়ী হন জাতীয় পার্টির লিয়াকত হোসেন খোকা। সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে আবার জয়ী হন আওয়ামী লীগের আবদুল্লাহ আল কায়সার।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সর্বশেষ হিসাব অনুযায়ী নারায়ণগঞ্জ-৩ আসনে মোট ভোটার ৫ লাখ ৮৩ হাজার ৯৫২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯৬ হাজার ৭৪৬ জন এবং নারী ২ লাখ ৮৭ হাজার ২০৪। তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ২ জন।
গুরুত্বপূর্ণ এ আসনে এবার ভোটের লড়াইয়ে বিএনপি, জামায়াত ও এনসিপি কেউ কাউকে ছাড় দিতে নারাজ। প্রায় দেড় যুগ পর আসনটি ফিরে পাওয়ার প্রতিযোগিতায় মানুষের দ্বারে দ্বারে ছুটছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা। অপরদিকে জামায়াতে ইসলামী প্রথমবারের মতো এই আসনটি দখলে নিতে চাচ্ছে। আর এনসিপির নেতাকর্মীদের ধারণা, নতুন বাংলাদেশে জনতা এনসিপিকেই জয়ী করবে।
আসন্ন নির্বাচন ঘিরে এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠ চষে বেড়াচ্ছেন নারায়ণগঞ্জ-৩ সাবেক সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মো. রেজাউল করিম, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ গিয়াসউদ্দিন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মো. ওয়ালিউর রহমান আপেল ও সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি মোজাহিদ মল্লিক।
ধানের শীষের এই সাত মনোনয়ন প্রত্যাশীর সঙ্গে প্রতিযোগিতায় রয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির শুরা সদস্য প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূঁইয়া ও এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদ। তবে এনসিপি এখনো তাদের প্রার্থী চূড়ান্ত করেনি।
বিএনপিতে বিভক্তি, জামায়াতসহ অন্য দলে একক প্রার্থী
জিততে মরিয়া বিএনপি, মাঠে জামায়াত, প্রতীকের অপেক্ষায় এনসিপি
বিএনপির তৃনমূল পর্যায়ের নেতাকর্মীরা বলছেন, দল থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে, সবাই তার হয়ে মাঠে কাজ করবে। তবে কেন্দ্র পর্যায়ে তৃণমূলের আবেদন থাকবে এমন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হোক যাকে বিগত স্বৈরাচার আমলে তারা পাশে পেয়েছেন।
দীর্ঘ সাড়ে ১৫ বছর একটানা ক্ষমতায় থাকা আওয়ামী লীগের অনুপস্থিতিতে এবারের সংসদ নির্বাচনে এ আসনটিতে বিএনপি ও জামায়াতের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা ভোটারদের।
ভোটাররা বলছেন, পরিবর্তিত দেশে স্বৈরাচারী মনোভাবের আর কাউকে বিজয়ী হওয়ার সুযোগ দেওয়া হবে না। দুঃশাসন ও স্বৈরাচারী কার্যক্রমের ফলে দেশ থেকে বিতাড়িত হয়েছে আওয়ামী লীগ। ফলে ত্রয়োদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের শাসনামলকে মাথায় রেখে তারা ভোট দিতে কেন্দ্রে যাবেন। মূলত দল কিংবা মার্কায় নয় এবারের ভোটের মাঠ হবে ব্যক্তির কর্মের ওপর।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেন, ‘আমি আশাবাদী দল আমাকে মনোনীত করবে এবং আমি জয়ী হবো। বিগত ১৬ বছর আমি মাঠে ছিলাম। কিন্তু ৫ আগস্টের পর নতুন অনেক কোকিল এসেছে। আমি জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি।’
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ‘নারায়ণগঞ্জ-৩ ও ৪ দুটি আসন থেকে নির্বাচন করতে কাজ করে যাচ্ছি। দল আমাকে যেখানে মনোনীত করবে জয় উপহার দিবো ইনশাআল্লাহ। তবে দল যদি আমাকে মনোনীত না করে দলের অন্য কাউকে দেয়, তার পক্ষেই কাজ করবো। দলের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত।’
নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি গিয়াসউদ্দিন বলেন, ‘নারায়ণগঞ্জ-৪ আসনের দায়িত্ব পালন করায় এবং সিদ্ধিরগঞ্জে আমার বাড়ি হওয়ায় এখানকার মানুষ আমাকে সবসময় ভালোবাসা দিয়েছেন। সোনারগাঁ উপজেলার মানুষেরাও আমাকে নিয়ে প্রত্যাশা করেন যে তারা আমাকে নির্বাচিত করবেন।’
বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল বলেন, ‘সোনারগাঁবাসী আমাকে ভালোবাসেন। তাই আমাকে তারা এমপি নির্বাচিত করার অপেক্ষায় রয়েছেন। আমি তারেক রহমানের ৩১ দফা নিয়ে মানুষের দ্বারে দ্বারে ছুটছি। ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি।’
যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো. ওয়ালিউর রহমান আপেল জাগো নিউজকে বলেছেন, ‘আমি মানুষের ভালোবাসায় সিক্ত হচ্ছি। নিয়মিত আয়োজন হচ্ছে, মানুষের সঙ্গে কথা বলছি। সোনারগাঁবাসী আমাকে ভালোবাসে। আমি বিশ্বাস করি দল আমাকে মনোনীত করলে দলকে আসনটি উপহার দিতে পারবো। আমার ফিল্ড আলহামদুলিল্লাহ ভালো আছে।’
বক্তব্যের জন্য সাবেক প্রতিমন্ত্রী মো. রেজাউল করিমকে একাধিকবার ফোন করা হলে তিনি কল রিসিভ করেননি।
জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূঁইয়া জাগো নিউজকে বলেন, ‘আল্লাহ তায়ালার অশেষ রহমতে মানুষের ভোটাধিকার ফিরে পাওয়ার সুযোগ হয়েছে। মানুষ ইতিপূর্বে দুই দলকে ক্ষমতায় বসিয়ে দেখলো, এবার তারা নতুন দলকে ক্ষমতায় দেখতে উৎসুক হয়ে আছে। অর্থাৎ জামায়াতে ইসলামীকে চাচ্ছে। আমরা মানুষের দুয়ারে দুয়ারে ছুটছি। আলহামদুলিল্লাহ মানুষ আমাদের গ্রহণ করছে। ভোটারদের সঙ্গে যখন কথা বলি তখন তারা আমাদের আশ্বস্ত করছে। আল্লাহর রহমতে আমাদের ফিল্ড ভালো আছে।’
এনসিপির জাতীয় যুবশক্তির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক তুহিন মাহমুদ বলেন, ‘আমরা নিয়মিত জনসংযোগ করছি। বৈঠকের মাধ্যমে ভোটারদের নিয়ে আলোচনা করে যাচ্ছি। মানুষ এখন তরুণ নেতৃত্বে আগ্রহী।’
বড় দুই দল বিএনপি-জামায়াতের সঙ্গে লড়াই কতটা এগোতে পারছেন এমন প্রশ্নের জবাবে তুহিন মাহমুদ বলেন, ‘আমরা অবশ্যই নিজেদের এগিয়ে রাখছি। মানুষের প্রচুর সাড়া পাচ্ছি।’
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- শেষ মুহূর্তেও থামছে না বিদ্রোহীরা, নতুন কৌশল নিচ্ছে বিএনপি
- দেড় বছরে এক কোটি যুবকের কর্মসংস্থানের ব্যাবস্থা করার প্রতিশ্রুতি
- এপস্টেইন নথিতে বিল গেটসের নাম: মেলিন্ডা কি বললেন?
- লিবিয়ায় বাড়ির ভেতরে খুন হলেন গাদ্দাফির ছেলে সাইফ আল–ইসলাম
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- মতামত জরিপ: আওয়ামী লীগের ভোটারদের ৪৮% ভোট এবার যাবে বিএনপিতে
- এআই চ্যাটবটের পরামর্শ প্রশ্ন ছাড়াই মানছেন ব্যবহারকারীরা
- এমসিসির নতুন আইনে শেষ ওভার ও বানি হপ ক্যাচে বড় বদল
- বাড়ল রুপার দাম, ভরিতে কত?
- ভুক্তভোগীদের পরিচয় ফাঁসের অভিযোগে এপস্টেইনের হাজারো নথি সরাল ডিওজ
- আজ বরিশাল ও ফরিদপুরে যাচ্ছেন তারেক রহমান
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- জামায়াত আমিরের এক্স হ্যাক: বঙ্গভবন কর্মকর্তা আটক
- ক্রিকেটের রাজনীতি: মোস্তাফিজের ৯ কোটি গেছে, আইসিসির ৬ হাজার কোটি
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- জবিতে কেন্দ্রীয় মন্দিরের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
- এস আলমের মামলা লড়তে সরকারের ব্যয় ঘণ্টায় দেড় লাখ টাকা
- ফেব্রুয়ারির প্রথম দুই দিনে রেমিট্যান্স ৩২ কোটি ৬০ লাখ ডলার
- সাফিকুর রহমানের স্থলে বিমানের নতুন এমডি ড. হুমায়রা সুলতানা
- নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিন্টুর
- এআই চ্যাটবট গ্রকের বিরুদ্ধে নারী-শিশুর অশ্লীল ছবি তৈরির তদন্ত শুর
- প্রতিবন্ধীদের অংশগ্রহণ ছাড়া টেকসই দেশ গড়া সম্ভব নয়: জাইমা রহমান
- মোবাইল কেনাবেচায় ডি-রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, সতর্ক করল বিটিআরসি
- বেসরকারি ইপিজেডগুলো এখন থেকে বেজার অধীনে পরিচালিত হবে
- ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
- সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে আবার বিপদে পড়ব: মির্জা ফখরুল
- চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি
- ৬ ঘণ্টারও কম সময়ে সোনার দাম ভরিতে বাড়ল ১০,৯০৬ টাকা
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- ৫০তম বিসিএস প্রিলিমিনারি: দুই দিন পর, কঠোর নিরাপত্তা
- জমে উঠেছে কুমিল্লা -২ এ নির্বাচনী প্রচারণা
- আগামীকাল লাকসাম স্টেডিয়ামে জামায়াতে ইসলামীর বিশাল জনসভা
- নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে প্রচারণ
- বিশ্ববাজারে স্বর্ণের দাম ১২ শতাংশ কমল, ডলারের শক্তিতে ধস
- অন্যের ভোটে হাত না দিতে সতর্ক করেছেন জামায়াত আমির
- লাকসাম গাজীমুড়া এলাকায় দাঁড়িপাল্লার ব্যানার ভাঙচুর
- ধানের শীষে সমর্থন জানিয়ে নির্বাচনী মাঠ ছাড়লেন সামিরা আজিম দোলা
- বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর সভাপতি হলেন নূরে আলম
- জবি ইউট্যাবের নতুন ৩৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
- মধ্যপ্রাচ্যে তৎপরতা বাড়ালো ওয়াশিংটন, ইরানের পথে দ্বিতীয় নৌবহর
- গোবিপ্রবিতে নির্মাণাধীন মসজিদ বিতর্কে যা জানালেন উপাচার্য
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- সহকারী শিক্ষক-শিক্ষিকাদের জন্য অগ্রিম বর্ধিত বেতন সুবিধা চালু
- নির্বাচনে সাংবাদিক কার্ড ও স্টিকার ইস্যুতে ইসির নতুন সিদ্ধান্ত
- দুবাইয়ে প্রবাসীদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক সেমিনার
- গান ছেড়ে দেওয়ার যা কারণ জানালেন অরিজিৎ সিং
- বিদেশি ঋণ নির্ভরতা: আগামী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ
- ভোটারের বয়স ১৬, এক কোটি কর্মসংস্থান ও চাঁদাবাজি বন্ধের প্রতিশ্রুত
- গণমাধ্যমের সঙ্গে কথা না বলে পালিয়ে বাড়ি গেলেন সুমি
- সড়ক পরিবহন আইন বাস্তবসম্মত হওয়া প্রয়োজন: ফখরুল
- শিশির ভেজা পায়ে এলো হেমন্ত
- সামাজিক ব্যক্তিত্বে এগিয়ে আমেরিকা প্রবাসি আলহাজ্ব মনির আহমেদ
- শিল্পের কারিগর বাবুই পাখি
- ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় লোকোমোটিভ মাস্টার দায়ী: রেলমন্ত্রী
- দেশ টিভির ডিএমডি আরিফ হাসানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা
- ট্যাটু আঁকার নামে মেয়েদের সঙ্গে যা করতে বাদশাহ (ভিডিও)
- মোংলা ও পায়রায় ১০ নম্বর মহাবিপদ সংকেত, চট্টগ্রামে ৯
- মিয়ানমারের সীমান্তরক্ষীর গুলিতে বাংলাদেশি নিহত
- আমার নামে অভিযোগ গুলো মিথ্যা ছিলো: আহসান হাবিব পেয়ার
- উল্লাপাড়ায় ট্রেন লাইনচ্যুত, ইঞ্জিন ও বগিতে আগুন (ভিডিও)
- শহীদ আহসান উল্লাহ মাস্টার সততা, সাহস ও আদর্শের মূর্ত প্রতীক
- বাংলাদেশে পিঁয়াজের কেজি ১৪০ টাকা, ভারতে ৬ রুপি বা ৮ টাকা
- কোরআন অবমাননা : সেফুদার সম্পত্তি ক্রোকের নির্দেশ
