দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরাতে নির্বাচন নিয়ে স্পষ্টতা জরুরি
সুমন ইসলাম
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫
‘দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরাতে এখন সবচেয়ে জরুরি নির্বাচন নিয়ে স্পষ্টতা ও আস্থা ফেরানো। সরকারকে দ্রুত জানাতে হবে ঠিক কবে নির্বাচন হবে এবং সেটি যেন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জ্বালানি খাতের স্থিতিশীলতা, সরকার, ব্যবসায়ী ও প্রশাসনের মধ্যে বিশ্বাসের সম্পর্ক পুনর্গঠিত না হলে বিনিয়োগ সচল করা সম্ভব নয়।’
বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রির (বিসিআই) প্রেসিডেন্ট আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) জাগো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন। সাক্ষাৎকার নিয়েছেন ইব্রাহীম হুসাইন অভি।
সরকার নানান পদক্ষেপ ও নীতিগত সহায়তার কথা বললেও দেশে বেসরকারি বিনিয়োগ এখনো স্থবির। রাজনৈতিক অনিশ্চয়তা, আমলাতান্ত্রিক জটিলতা, আইনের শাসনের দুর্বলতা, জ্বালানি অনিরাপত্তা মিলিয়ে বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হয়েছে অনাগ্রহ ও শঙ্কা
বর্তমানে দেশের বিনিয়োগ পরিস্থিতি কেমন এবং কেন বিনিয়োগ বাড়ছে না?
এখন আসলে কেউ বুঝতে পারছে না আমরা কোন দিকে যাচ্ছি। রাজনৈতিক স্থিতিশীলতা বিনিয়োগের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এখন সেটা অনিশ্চিত। জাতীয় নির্বাচন কবে হবে—কেউ বলছে ফেব্রুয়ারিতে, আবার কেউ বলছে নাও হতে পারে। এই অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা সিদ্ধান্ত নিতে পারছেন না।
তার ওপর ব্যবসার খরচ বাড়ছে, জ্বালানি নিরাপত্তা দুর্বল, আইনশৃঙ্খলার উন্নতি হয়নি। ফলে ব্যবসায়িক পরিবেশটা অস্থির। যতক্ষণ না রাজনৈতিকভাবে স্থিতিশীল সরকার আসে, ততক্ষণ বিনিয়োগকারীরা ঝুঁকি নিতে চাইবেন না।
বিনিয়োগ না বাড়লে কর্মসংস্থান কমবে, দারিদ্র্য বাড়বে। স্বল্পমেয়াদে সরকারের উচিত নিরাপত্তা নিশ্চিত করা—শুধু বিনিয়োগকারীদের নয়, সাধারণ মানুষেরও। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আস্থা ফিরিয়ে আনা
কেন বিনিয়োগ এগোচ্ছে না বাংলাদেশে?
সরকার নানা পদক্ষেপ ও নীতিগত সহায়তার কথা বললেও দেশে বেসরকারি বিনিয়োগ এখনো স্থবির। রাজনৈতিক অনিশ্চয়তা, আমলাতান্ত্রিক জটিলতা, আইনের শাসনের দুর্বলতা, জ্বালানি অনিরাপত্তা মিলিয়ে বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হয়েছে অনাগ্রহ ও শঙ্কা।
বর্তমানে কেউই বুঝতে পারছেন না দেশ কোন দিকে যাচ্ছে। ফেব্রুয়ারিতে ভোটের কথা শোনা গেলেও নিশ্চিত কিছু নয়। সরকারের সিদ্ধান্তগুলো ব্যবসাবান্ধব নয়, খরচ বাড়ছে, এনার্জি সংকট ও আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে। পরিস্থিতি এমন যে—নির্বাচন হলে এক রকম সংকট, না হলে আরেক রকম অনিশ্চয়তা।
রাজনৈতিক অনিশ্চয়তার বাইরে, ব্যাংকগুলো কি বিনিয়োগে অর্থায়ন করতে পারছে?
ব্যাংকগুলোর অবস্থাও খুব ভালো নয়। অনেক ব্যাংকের তারল্য সংকট দেখা দিয়েছে। এমনকি কিছু ভালো ব্যাংকও বলেছে, বিনিয়োগে অর্থায়নে তারা সমস্যায় পড়ছে। শুধু অর্থের অভাব নয়, বিনিয়োগকারীরা আশঙ্কা করছেন—তাদের টাকাটা নিরাপদ থাকবে তো? যদি পরিস্থিতি খারাপ হয়, তাহলে তারা কি ফেরত পাবেন? আবার নীতিমালা একেক সময় একেকভাবে পরিবর্তন হচ্ছে, ফলে তারা দ্বিধায় আছেন।
বিনিয়োগের এ অবস্থা যদি চলতে থাকে, তাহলে কর্মসংস্থান হবে না ও দারিদ্র্যের হার বাড়তে পারে। এ অবস্থায় স্বল্পমেয়াদি কোনো সমাধান আছে কি?
একদম ঠিক বলেছেন। বিনিয়োগ না বাড়লে কর্মসংস্থান কমবে, দারিদ্র্য বাড়বে। স্বল্পমেয়াদে সরকারের উচিত নিরাপত্তা নিশ্চিত করা—শুধু বিনিয়োগকারীদের নয়, সাধারণ মানুষেরও। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আস্থা ফিরিয়ে আনা। ব্যবসায়ী সম্প্রদায় এখন সরকারের কাছ থেকে দূরে সরে গেছে। আমলারা নিষ্ক্রিয়, আদালতের অনুমোদন ছাড়াও অনেক কাজ আটকে আছে। এই পরিস্থিতিতে বিনিয়োগকারীরা আত্মবিশ্বাস পাচ্ছেন না।
প্রথমেই প্রয়োজন স্পষ্টতা। সরকারকে নির্দিষ্ট করে জানাতে হবে কবে নির্বাচন হবে এবং সেটা যেন শান্তিপূর্ণভাবে হয়, সেই নিশ্চয়তা দিতে হবে। এতে বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সৃষ্টি হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা, জ্বালানি খাতে স্থিতিশীলতা এবং সরকার, ব্যবসায়ী ও প্রশাসনের মধ্যে বিশ্বাস পুনর্গঠন করা জরুরি। এসব নিশ্চয়তা না পেলে বিনিয়োগ কখনোই সচল হবে না—যত নীতি বা প্রকল্পই ঘোষণা করা হোক না কেন।
বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তায় সাধারণ মানুষ ও বিনিয়োগকারীরা কেন নিরাপত্তাহীনতা বোধ করছেন?
মানুষের জীবন ও বিনিয়োগ—দুদিকেই এখন নিরাপত্তার অভাব স্পষ্ট। সরকারের সঙ্গে ব্যবসায়ীদের দূরত্ব বেড়েছে, আমলারা নিষ্ক্রিয়, আর বিচারব্যবস্থা থেকেও প্রয়োজনীয় ছাড়পত্র মেলে না। ফলে কেউ জানে না কাকে ভরসা করবে।
যেন কেউ সাঁতার না জেনে গভীর জলে নেমেছে—রেসকিউ করার লোক থাকলেও নিশ্চয়তা নেই। এই অনিশ্চিত পরিবেশে কেউই আত্মবিশ্বাস পাচ্ছে না যে সরকার সত্যিই তাদের সুরক্ষা দিতে পারবে।
- নির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে: খেলাফত মজলিস
- খেলাফত মজলিসনির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে
- নির্বাচনের পর খুলেছে ঢাবি ভর্তি অফিস, অগ্রিম ফি জমার শেষ তারিখ ১৬
- বিএনপির হামলা-হুমকি সহ্যের সীমা অতিক্রম করলে ছাড় দেব না: সারজিস
- অন্তর্বর্তী সরকার দ্রুত ক্ষমতা হস্তান্তর চায়, সিইসি দিয়ে শপথ
- নির্বাচনের ফলাফল ভোটারদের আগ্রহ-উদ্দীপনার সঙ্গে মিলছে: ফয়জুল করিম
- নির্বাচনের ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ: শফিকুর রহমান
- চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ নিহত, ৩ গুরুতর আহত
- প্রধান উপদেষ্টা ইউনূস তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা দিলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- মেঘনা এক্সপ্রেসের ব্লেক ফেইলে কোচে ধাক্কা ক্ষতিগ্রস্ত ট্রেন
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- বহিষ্কৃত কর্মীদের ফিরিয়ে নিলে বিএনপিতে ফিরব, শর্ত দিলেন: রুমিন
- জুমার নামাজে উৎসুক জনতার ভিড়, কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
- জামায়াতের নির্বাহী বৈঠক চলছে, রাতে নির্দেশনা
- ঢাকার ২০ আসনে বিজয়ী কারা, ব্যবধান কত
- টাইম: তারেক রহমান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা হতে পারেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- বান্দরবান-৩০০ আসনে বিএনপির সাচিং প্রু জেরী বিজয়ী, না ভোট সর্বোচ্চ
- আনোয়ার ইব্রাহিম: তারেক রহমানকে অভিনন্দন, গণতন্ত্রের বিজয়
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- গাজীপুরের ৫টি আসনেই ধানের শীষের বিশাল জয়
- নরসিংদীর পাঁচটি আসনেই ধানের শীষের বিজয়
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- সুনামগঞ্জ-২ আসনে বিজয়ী নাছির চৌধুরীকে অভিনন্দন জানালেন শিশির মনির
- কারচুপি-ভয়ভীতি সত্ত্বেও নিরঙ্কুশ বিজয় আসছেঃ মাহদী আমিন
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন,কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিবি প্রধান
- বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে নির্বাচন ও গণভোট, গণনা চলছে
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
