শিক্ষকদের বাড়ি ভাড়া দুই ধাপে ১৫% বাড়বে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা ১৫ শতাংশ বাড়িয়েছে সরকার। দুই ধাপে এ সিদ্ধান্ত কার্যকর হবে। প্রথম ধাপে আগামী মাসে (নভেম্বর) সাড়ে ৭ শতাংশ বা ন্যূনতম দুই হাজার টাকা বাড়ি ভাড়া ভাতা পাবেন তারা। পরবর্তী ধাপে, আগামী বছরের জুলাই মাস থেকে এ হার বেড়ে মূল বেতনের ১৫ শতাংশ বা ন্যূনতম দুই হাজার টাকা হবে।
রাজধানীতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবির মুখে বাড়ি ভাড়া ভাতা পুনর্নির্ধারণ করেছে সরকার। গতকাল মঙ্গলবার সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের সঙ্গে আন্দোলনরত ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের’ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এরপরই অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ বিষয়ে সম্মতি জানিয়ে আদেশ জারি করা হয়।
দুপুর পৌনে ১টার দিকে শিক্ষা উপদেষ্টা আন্দোলনরত শিক্ষকদের জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীর হাতে অর্থ বিভাগের সম্মতিপত্র তুলে দেন। এ সময় শিক্ষক নেতারা ১০ দিন ধরে চলা আন্দোলন প্রত্যাহার করে সন্তুষ্টচিত্তে বুধবার থেকে ক্লাসে ফিরে যাওয়ার ঘোষণা দেন। তারা কর্মবিরতিসহ সব ধরনের কর্মসূচি প্রত্যাহার করেছেন।
শিক্ষক নেতারা জানান, একই সঙ্গে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে এখন থেকে শনিবারও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা হবে। বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত শনিবার ক্লাসসহ সব ধরনের শিক্ষা কার্যক্রম চলবে।
গত ১২ অক্টোবর থেকে শিক্ষক-কর্মচারীদের আন্দোলন চলছিল। বাড়ি ভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা বাড়ানোর দাবিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে আন্দোলন শুরু হয়েছিল।
তবে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, আপাতত চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা অপরিবর্তিত থাকবে। বর্তমানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মাসে ৫০০ টাকা চিকিৎসা ভাতা ও মূল বেতনের ৫০ শতাংশ উৎসব ভাতা পাচ্ছেন।
সচিবালয়ে আলোচনায় সমঝোতা হওয়ার পর শিক্ষা উপদেষ্টা বলেন, দিনটি ঐতিহাসিক। তিনি সৌভাগ্যবান। এটি বাস্তবসম্মত ও গুরুত্বপূর্ণ অগ্রগতি। শিক্ষকরা দেশের মেরুদণ্ড। তাদের আর্থিক অবস্থার উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশের অর্থনৈতিক অবস্থা খুবই ভঙ্গুর ছিল। সেই বাস্তবতা থেকেই শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা ধাপে ধাপে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সময় শিক্ষক নেতা দেলাওয়ার হোসেন আজিজী সরকারের এ সিদ্ধান্তকে বাস্তবসম্মত ও ইতিবাচক বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমাদের বড় বিজয় হয়েছে। আমরা শিক্ষার্থীদের স্বার্থে বুধবার (আজ) থেকে শ্রেণিকক্ষে ফিরে যাব। তবে উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করা এবং এমপিওভুক্ত শিক্ষকদের বদলি ব্যবস্থা চালুর বিষয়টি সরকার পুনর্বিবেচনা করবে বলে আশা করি।’
এ বিষয়ে গতকাল প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি জানান, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শিক্ষক-কর্মচারীদের দাবি যৌক্তিক বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ১৫ বছরের দুর্নীতি ও লুটপাটে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারে সরকার সচেষ্ট।
আর্থিক শৃঙ্খলা বজায় রেখে ধীরে ধীরে শিক্ষক-কর্মচারীদের সুবিধা বাড়ানো হবে।
গতকাল অর্থ বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, ভাতা বাড়ানোর ক্ষেত্রে কোনো বকেয়া দেওয়া হবে না এবং ব্যয়ের ক্ষেত্রে আর্থিক বিধি-বিধান কঠোরভাবে মানতে হবে। ভবিষ্যতে অনিয়ম ধরা পড়লে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবে।
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মাসে এক হাজার টাকা বাড়ি ভাড়া ভাতা পান, যা গত ৩০ সেপ্টেম্বর বাড়িয়ে এক হাজার ৫০০ টাকা করা হয়েছিল। পরে ১৬ অক্টোবর এ ভাতা মূল বেতনের ৫ শতাংশ বা ন্যূনতম দুই হাজার টাকা নির্ধারণ করা হয়, যা আন্দোলনকারীরা প্রত্যাখ্যান করেন।
ভাতা কত বাড়ল
নতুন সিদ্ধান্ত নভেম্বর থেকে কার্যকর হলে ডিসেম্বর মাসে শিক্ষক-কর্মচারীরা বাড়তি বেতন হাতে পাবেন। বর্তমানে অধ্যক্ষর (গ্রেড ৪) বেতন ৫০ হাজার টাকা। নভেম্বর থেকে বাড়ি ভাড়া (৭.৫%) তিন হাজার ৭৫০ টাকা পাবেন। উপাধ্যক্ষর (গ্রেড ৫) বেতন ৪৩ হাজার টাকা। বাড়ি ভাড়া তিন হাজার ২২৫ টাকা পাবেন। সহকারী অধ্যাপকদের দুটি গ্রেড রয়েছে। সহকারী অধ্যাপকের (গ্রেড ৬) বেতন ৩৫ হাজার ৫০০ টাকা। বাড়ি ভাড়া দুই হাজার ৬৬২ টাকা। গ্রেড ৮-এর সহকারী অধ্যাপকের বেতন ২৩ হাজার টাকা। বাড়ি ভাড়া এক হাজার ৭২৫ টাকা, (সর্বনিম্ন দুই হাজার টাকা)। প্রভাষকের (গ্রেড ৯) বেতন ২২ হাজার টাকা। বাড়ি ভাড়া (৭.৫%) এক হাজার ৬৫০ টাকা (সর্বনিম্ন দুই হাজার টাকা)।
বিদ্যালয়ের ক্ষেত্রে প্রধান শিক্ষকের (গ্রেড ৭) বেতন ২৯ হাজার টাকা। বাড়ি ভাড়া (৭.৫%) দুই হাজার ১৭৫ টাকা। সহকারী প্রধান শিক্ষকের (গ্রেড ৮) বেতন ২৩ হাজার টাকা। বাড়ি ভাড়া এক হাজার ৭২৫ টাকা (সর্বনিম্ন দুই হাজার টাকা)। সিনিয়র শিক্ষক (গ্রেড ৯) বেতন ২২ হাজার টাকা। বাড়ি ভাড়া (৭.৫%) এক হাজার ৬৫০ টাকা (সর্বনিম্ন দুই হাজার) পাবেন।
এ ছাড়া সহকারী শিক্ষক (গ্রেড ১০), সহকারী শিক্ষক (গ্রেড ১১) সর্বনিম্ন দুই হাজার টাকা বাড়ি ভাড়া পাবেন।
আগামী বছর বাড়বে কত
আগামী জুলাই থেকে ১৫ শতাংশ বাড়ি ভাড়া হলে অধ্যক্ষ সাত হাজার ৫০০ টাকা, উপাধ্যক্ষ ছয় হাজার ৪৫০, সহকারী অধ্যাপক (গ্রেড-৬) পাঁচ হাজার ৩২০, সহকারী অধ্যাপক (গ্রেড-৮) তিন হাজার ৪৫০, প্রভাষক তিন হাজার ৩০০, প্রধান শিক্ষক চার হাজার ৩৫০, সহকারী প্রধান শিক্ষক তিন হাজার ৪৫০, সিনিয়র শিক্ষক তিন হাজার ৩০০, সহকারী শিক্ষক (গ্রেড ১০) দুই হাজার ৪০০ এবং সহকারী শিক্ষক (১১তম গ্রেড) এক হাজার ৮৭৫ টাকা (সর্বনিম্ন দুই হাজার টাকা) পাবেন।
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- শেষ মুহূর্তেও থামছে না বিদ্রোহীরা, নতুন কৌশল নিচ্ছে বিএনপি
- দেড় বছরে এক কোটি যুবকের কর্মসংস্থানের ব্যাবস্থা করার প্রতিশ্রুতি
- এপস্টেইন নথিতে বিল গেটসের নাম: মেলিন্ডা কি বললেন?
- লিবিয়ায় বাড়ির ভেতরে খুন হলেন গাদ্দাফির ছেলে সাইফ আল–ইসলাম
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- মতামত জরিপ: আওয়ামী লীগের ভোটারদের ৪৮% ভোট এবার যাবে বিএনপিতে
- এআই চ্যাটবটের পরামর্শ প্রশ্ন ছাড়াই মানছেন ব্যবহারকারীরা
- এমসিসির নতুন আইনে শেষ ওভার ও বানি হপ ক্যাচে বড় বদল
- বাড়ল রুপার দাম, ভরিতে কত?
- ভুক্তভোগীদের পরিচয় ফাঁসের অভিযোগে এপস্টেইনের হাজারো নথি সরাল ডিওজ
- আজ বরিশাল ও ফরিদপুরে যাচ্ছেন তারেক রহমান
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- জামায়াত আমিরের এক্স হ্যাক: বঙ্গভবন কর্মকর্তা আটক
- ক্রিকেটের রাজনীতি: মোস্তাফিজের ৯ কোটি গেছে, আইসিসির ৬ হাজার কোটি
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- জবিতে কেন্দ্রীয় মন্দিরের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
- এস আলমের মামলা লড়তে সরকারের ব্যয় ঘণ্টায় দেড় লাখ টাকা
- ফেব্রুয়ারির প্রথম দুই দিনে রেমিট্যান্স ৩২ কোটি ৬০ লাখ ডলার
- সাফিকুর রহমানের স্থলে বিমানের নতুন এমডি ড. হুমায়রা সুলতানা
- নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিন্টুর
- এআই চ্যাটবট গ্রকের বিরুদ্ধে নারী-শিশুর অশ্লীল ছবি তৈরির তদন্ত শুর
- প্রতিবন্ধীদের অংশগ্রহণ ছাড়া টেকসই দেশ গড়া সম্ভব নয়: জাইমা রহমান
- মোবাইল কেনাবেচায় ডি-রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, সতর্ক করল বিটিআরসি
- বেসরকারি ইপিজেডগুলো এখন থেকে বেজার অধীনে পরিচালিত হবে
- ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
- সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে আবার বিপদে পড়ব: মির্জা ফখরুল
- চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি
- ৬ ঘণ্টারও কম সময়ে সোনার দাম ভরিতে বাড়ল ১০,৯০৬ টাকা
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- ৫০তম বিসিএস প্রিলিমিনারি: দুই দিন পর, কঠোর নিরাপত্তা
- জমে উঠেছে কুমিল্লা -২ এ নির্বাচনী প্রচারণা
- আগামীকাল লাকসাম স্টেডিয়ামে জামায়াতে ইসলামীর বিশাল জনসভা
- নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে প্রচারণ
- বিশ্ববাজারে স্বর্ণের দাম ১২ শতাংশ কমল, ডলারের শক্তিতে ধস
- অন্যের ভোটে হাত না দিতে সতর্ক করেছেন জামায়াত আমির
- লাকসাম গাজীমুড়া এলাকায় দাঁড়িপাল্লার ব্যানার ভাঙচুর
- ধানের শীষে সমর্থন জানিয়ে নির্বাচনী মাঠ ছাড়লেন সামিরা আজিম দোলা
- বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর সভাপতি হলেন নূরে আলম
- জবি ইউট্যাবের নতুন ৩৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
- মধ্যপ্রাচ্যে তৎপরতা বাড়ালো ওয়াশিংটন, ইরানের পথে দ্বিতীয় নৌবহর
- গোবিপ্রবিতে নির্মাণাধীন মসজিদ বিতর্কে যা জানালেন উপাচার্য
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- সহকারী শিক্ষক-শিক্ষিকাদের জন্য অগ্রিম বর্ধিত বেতন সুবিধা চালু
- নির্বাচনে সাংবাদিক কার্ড ও স্টিকার ইস্যুতে ইসির নতুন সিদ্ধান্ত
- দুবাইয়ে প্রবাসীদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক সেমিনার
- গান ছেড়ে দেওয়ার যা কারণ জানালেন অরিজিৎ সিং
- বিদেশি ঋণ নির্ভরতা: আগামী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ
- ভোটারের বয়স ১৬, এক কোটি কর্মসংস্থান ও চাঁদাবাজি বন্ধের প্রতিশ্রুত
- গণমাধ্যমের সঙ্গে কথা না বলে পালিয়ে বাড়ি গেলেন সুমি
- সড়ক পরিবহন আইন বাস্তবসম্মত হওয়া প্রয়োজন: ফখরুল
- শিশির ভেজা পায়ে এলো হেমন্ত
- সামাজিক ব্যক্তিত্বে এগিয়ে আমেরিকা প্রবাসি আলহাজ্ব মনির আহমেদ
- শিল্পের কারিগর বাবুই পাখি
- ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় লোকোমোটিভ মাস্টার দায়ী: রেলমন্ত্রী
- দেশ টিভির ডিএমডি আরিফ হাসানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা
- ট্যাটু আঁকার নামে মেয়েদের সঙ্গে যা করতে বাদশাহ (ভিডিও)
- মোংলা ও পায়রায় ১০ নম্বর মহাবিপদ সংকেত, চট্টগ্রামে ৯
- মিয়ানমারের সীমান্তরক্ষীর গুলিতে বাংলাদেশি নিহত
- আমার নামে অভিযোগ গুলো মিথ্যা ছিলো: আহসান হাবিব পেয়ার
- উল্লাপাড়ায় ট্রেন লাইনচ্যুত, ইঞ্জিন ও বগিতে আগুন (ভিডিও)
- শহীদ আহসান উল্লাহ মাস্টার সততা, সাহস ও আদর্শের মূর্ত প্রতীক
- বাংলাদেশে পিঁয়াজের কেজি ১৪০ টাকা, ভারতে ৬ রুপি বা ৮ টাকা
- কোরআন অবমাননা : সেফুদার সম্পত্তি ক্রোকের নির্দেশ
