বাংলাদেশে দরিদ্র ৩ কোটি ৬০ লাখ, চার বছর ধরে দারিদ্র্য বাড়ছে
তরুন কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫
বাংলাদেশে দারিদ্র্যের হার আবারও বাড়ছে এবং এ প্রবণতা টানা চার বছর ধরে অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির সর্বশেষ প্রাক্কলন মতে, ২০২৫ সালে দারিদ্র্যের হার ২১ শতাংশের বেশি হতে পারে, ফলে দেশে দরিদ্র মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৬০ লাখে।
মঙ্গলবার ঢাকায় প্রকাশিত বিশ্বব্যাংকের ‘বাংলাদেশ: দারিদ্র্য ও বৈষম্য বিশ্লেষণ—সমৃদ্ধির পথে অগ্রযাত্রা’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়, উচ্চ মূল্যস্ফীতি, চাকরি হারানো, কর্মসংস্থান সংকট, প্রবাসী আয়ের ধীর গতি এবং পর্যাপ্ত শোভন কাজ না থাকায় দারিদ্র্য বেড়েছে।
সংস্থাটি জানায়, ২০২৩ থেকে ২০২৪ সালে দেশে ২০ লাখ কর্মসংস্থান কমেছে, আর ২০২৫ সালে আরও ৮ লাখ কাজ হারানোর ঝুঁকি রয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নারী ও তরুণরা।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ জরিপেও দারিদ্র্য কমার গতি থেমে যাওয়ার ইঙ্গিত পাওয়া যায়। ২০২২ সালের খানা আয়–ব্যয় জরিপে সার্বিক দারিদ্র্য হার ছিল ১৮.৭ শতাংশ।
বিশ্বব্যাংক জানায়, বর্তমানে মাথাপিছু মাসিক আয় ২,৭৫০ টাকা হলে নিম্ন দারিদ্র্যসীমা এবং ৩,৮৩২ টাকা হলে সার্বিক দারিদ্র্যসীমা ধরা হয়।
বিশ্বব্যাংকের প্রধান উদ্বেগগুলো
-
কর্মসংস্থান সৃষ্টির গতি উল্লেখযোগ্যভাবে কমেছে
-
মূল্যস্ফীতির চাপে দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত হঠাৎ দরিদ্রসীমার নিচে নেমে যাচ্ছে
-
সামাজিক সুরক্ষা ভর্তুকির বড় অংশ ধনী পরিবারের হাতে যাচ্ছে
-
জলবায়ু ঝুঁকিতে ২০৫০ সালের মধ্যে ১.৩০ কোটি মানুষ বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা
-
কর্মসংস্থানের ৬৩% কৃষিখাতে সৃষ্টি, যেখানে আয় কম ও শহরে নতুন কাজ প্রায় স্থবির
বিশেষজ্ঞদের মন্তব্য
পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান বলেন, ২০২২ থেকে ২০২৫ সালকে ‘উল্টো ঘুরে যাওয়ার’ সময়কাল হিসেবে চিহ্নিত করা উচিত। তাঁর মতে, এ সময় দারিদ্র্য হ্রাসের পুরোনো ধারা সম্পূর্ণ ভেঙে গেছে।
অর্থনীতিবিদ সেলিম রায়হান বলেন, বিভিন্ন সংস্থার প্রতিবেদনে দারিদ্র্য বৃদ্ধির সুনির্দিষ্ট প্রমাণ এসেছে, তবে বিবিএস এই বিষয়টিতে নীরব ছিল।
সিপিডি ফেলো মোস্তাফিজুর রহমান জানান, টেকসই দারিদ্র্য বিমোচনের জন্য প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের মধ্যে নতুন ভারসাম্য আনা জরুরি।
বিশ্বব্যাংকের চার সুপারিশ
১. উৎপাদনশীল খাতে নতুন কর্মসংস্থান সৃষ্টি
২. নারী–তরুণসহ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য শোভন কাজ বাড়ানো
৩. গ্রামীণ দরিদ্রদের জন্য কার্যকর বাজারব্যবস্থা গড়ে তোলা
৪. দক্ষ ও সমতাভিত্তিক রাজস্বনীতি নিশ্চিত করা
বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জ্যঁ পেম বলেন, “দারিদ্র্য কমাতে পুরোনো পদ্ধতি আর কাজ করবে না। নারী, যুবক এবং ঝুঁকির মুখে থাকা জনগোষ্ঠীর জন্য নতুন সুযোগ সৃষ্টি করতেই হবে।”
- কলকাতার বিশৃঙ্খলা: মেসির ‘প্রতিশ্রুতি ভঙ্গ’কেই দায়ী করলেন সানি
- আইপিএলে রেকর্ড দামে মোস্তাফিজ: ‘ট্রিট’ চাইলেন শান্ত, তবে....
- জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা:ভোটের ওপর নির্ভর করছে নতুন বাংলাদেশ
- গাজায় ধ্বংসস্তূপের নিচে মিলল একই পরিবারের ৩০ জনের লাশ
- যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা: ফিলিস্তিনসহ ৫ দেশ
- দেশে ফিরছেন তারেক রহমান: গুলশানের বাসায় উঠবেন
- হাদি হত্যাচেষ্টা মামলা: মূল আসামি ফয়সলের বাবা-মা গ্রেপ্তার
- জৈন্তাপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত-১ ও আহত-২০
- গোবিপ্রবি’তে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত
- মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন
- হাদিকে নিয়ে পোস্ট: নির্মাতা মামুন, চমক ও বান্নাহকে `হত্যার হুমকি
- `একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ`: নাহিদ ইসলাম
- বিজয় দিবস উপলক্ষে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ইউনুস
- বলিউডে ব্যর্থ হয়ে দক্ষিণে সরে যেতে বাধ্য হন নায়িকা সোনাল চৌহান
- বিশ্বরেকর্ড
বিজয় দিবসে একসঙ্গে ৫৪টি পতাকা হাতে প্যারাস্যুটিং! - জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
- জবি ক্যাম্পাসে পাকিস্তানের পতাকা আকঁতে প্রক্টরিয়াল বডির বাধা
- বিজয় দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করলেন এনডিএম
- ফয়সাল করিমের সহযোগী `দাঁতভাঙা কবির` নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার
- ৫৪তম বিজয় দিবস
অর্থনৈতিক অগ্রগতি হলেও ‘রাজনৈতিক মুক্তি’ মেলেনি - বিহার: সরকারি অনুষ্ঠানে নারী চিকিৎসকের হিজাব খুললেন নীতীশ কুমার
- বিজয়ের দিনে উৎসবের আবহ: তেজগাঁও বিমানবন্দরে ‘এয়ার শো’
- আজ ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল
- বিজয় দিবসে তারেক রহমানের বার্তা
- `নির্ধারিত সময়েই নির্বাচন হবে, আমিও জনগণের সঙ্গে থাকব`: তারেক
- ওসমান হাদিকে গুলি: রিমান্ডে ফয়সালের স্ত্রী যা বললেন
- খোলামেলা পোশাকে বিতর্কে পরীমণি
- বন্ডাই সৈকতে সন্ত্রাসী হামলা: সর্বশেষ যা জানা গেল
- শীতে মাথার ত্বকে সোরিয়াসিস কেন হয়, লক্ষণ ও সমাধান কী
- আধুনিক চীনা স্বর্ণের ব্যবহার ও জাকাতের বিধান
- রুপার আকাশছোঁয়া দাম: বিশ্ববাজারে সৃষ্টি হলো নতুন রেকর্ড
- নৌপরিবহনে ধূমপানমুক্ত পরিবেশ: আন্তর্জাতিক মানদণ্ডে আইন উন্নীতকরণ
- ছিলইন ইসলামিয়া আলিম মাদ্রাসায় অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
- ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা
- নির্বাচন ঘিরে গাজীপুর রেড ক্রিসেন্টে আলোচনায় আমজাদ–সিরাজী
- হাদি হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার
- তফসিল ঘোষণার পর বিক্ষোভ করলে কঠোর ব্যবস্থা: প্রেস সচিব
- গাজীপুরে যুবদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া
- তিতাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
- র্যাব-৯ অভিযানে ৫৪ লিটার মদসহ মিহির গ্রেপ্তার
- `তামান্না-বিজয়ের প্রেম` সংবাদে ছেয়ে যাওয়ায় বিব্রত অভিনেতা
- জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা আগামীকাল
- টঙ্গীতে প্রকাশ্যে গুলি, বিকাশ কর্মীর ৫০ লাখ টাকা ছিনতাই
- ঢালিউড কুইন অপু বিশ্বাসের প্রত্যাবর্তনে দুই সিনেমাই
- আজ ভাতার আদেশ না হলে আগামী সপ্তাহ থেকে পূর্ণ কর্মবিরতি
- বুদ্ধিজীবী দিবস উপলক্ষে তিতুমীর কলেজে দোয়া মাহফিল
- নির্বাচন সামনে রেখে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ শুরুর ঘোষণা
- ভোল পাল্টে স্বাধীনতাবিরোধীরা নতুন বাংলাদেশ গড়ার ভান করছে
- খোলামেলা পোশাকে বিতর্কে পরীমণি
- অভিনেত্রী ব্লাউজের মধ্যে হাত ঢুকিয়ে দিলেন পুরোহিত
- গণমাধ্যমের সঙ্গে কথা না বলে পালিয়ে বাড়ি গেলেন সুমি
- সড়ক পরিবহন আইন বাস্তবসম্মত হওয়া প্রয়োজন: ফখরুল
- শিশির ভেজা পায়ে এলো হেমন্ত
- সামাজিক ব্যক্তিত্বে এগিয়ে আমেরিকা প্রবাসি আলহাজ্ব মনির আহমেদ
- ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় লোকোমোটিভ মাস্টার দায়ী: রেলমন্ত্রী
- শিল্পের কারিগর বাবুই পাখি
- দেশ টিভির ডিএমডি আরিফ হাসানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা
- মোংলা ও পায়রায় ১০ নম্বর মহাবিপদ সংকেত, চট্টগ্রামে ৯
- ট্যাটু আঁকার নামে মেয়েদের সঙ্গে যা করতে বাদশাহ (ভিডিও)
- মিয়ানমারের সীমান্তরক্ষীর গুলিতে বাংলাদেশি নিহত
- উল্লাপাড়ায় ট্রেন লাইনচ্যুত, ইঞ্জিন ও বগিতে আগুন (ভিডিও)
- শহীদ আহসান উল্লাহ মাস্টার সততা, সাহস ও আদর্শের মূর্ত প্রতীক
- বাংলাদেশে পিঁয়াজের কেজি ১৪০ টাকা, ভারতে ৬ রুপি বা ৮ টাকা
- কোরআন অবমাননা : সেফুদার সম্পত্তি ক্রোকের নির্দেশ
- আমার নামে অভিযোগ গুলো মিথ্যা ছিলো: আহসান হাবিব পেয়ার
