নরসিংদীতে মাটির ফাটল লিকুইফ্যাকশন, আতঙ্কের দরকার নেই
তরুন কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫
নরসিংদীর বিভিন্ন এলাকায় ভূমিকম্পের পর মাটিতে যে ফাটল দেখা গেছে, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হওয়ার মতো পরিস্থিতি নেই বলে জানাচ্ছে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি)। সংস্থাটি বলছে, এসব ফাটল ভূগর্ভের কোনো বিপজ্জনক ফল্টলাইন সক্রিয় হওয়ার কারণে নয়; বরং ভূমিকম্পের সময় জলাশয়ের চাপ ও ভূমি তরলীকরণ (লিকুইফ্যাকশন) থেকে এসব অগভীর ফাটল তৈরি হয়েছে।
কীভাবে তৈরি হলো ফাটল?
ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর বিভিন্ন এলাকা ঘুরে জিএসবির বিশেষজ্ঞ দল দেখেছেন, যেসব স্থানে ফাটল পাওয়া গেছে, তার প্রতিটির পাশেই রয়েছে পুকুর, খাল বা জলাশয়। ভূমিকম্পের কম্পনে এ জলাশয়ের পানি পাশের ভরাট করা আলগা বালুর স্তরে তীব্র চাপ তৈরি করে। এতে মাটি সাময়িকভাবে তরলের মতো আচরণ করে এবং ওপরের স্তর ধসে পড়ে বা ফেটে যায়। এ ঘটনাকেই বলা হয় লিকুইফ্যাকশন।
পরিদর্শনে দেখা ফাটলগুলো ৪ থেকে ৩০ মিটারের মধ্যে দীর্ঘ হলেও সবই অগভীর। বিশেষজ্ঞদের মতে, এসব জায়গায় কিছু মাটি ফেলে সহজেই ফাটল বন্ধ করা সম্ভব।
কোনো বিপদের ইঙ্গিত নয়
জিএসবির উপপরিচালক মো. মাহমুদ হোসেন খান জানান, নরসিংদীতে যে ফাটল দেখা গেছে, তার কোনোটাই ভূমিকম্পের ফল্টলাইন পর্যন্ত গিয়েছে এমন প্রমাণ নেই। সুতরাং এটি ভয় পাওয়ার মতো কোনো ভূতাত্ত্বিক সতর্কসংকেত নয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস যে কেন্দ্রস্থল উল্লেখ করেছে, সেখানে উল্লেখযোগ্য ফাটলও পাওয়া যায়নি। বরং ফাটল পাওয়া যায় কেবল জলাশয়ঘেঁষা, নিচু এবং বালু দিয়ে ভরাট জায়গাগুলোতে—যা লিকুইফ্যাকশনের সাধারণ বৈশিষ্ট্য।
আফটারশক কি না—জানতে লাগবে সময়
জিএসবির বিশেষজ্ঞ আনিসুর রহমান জানান, শনিবারের ভূমিকম্পটি শুক্রবারের কম্পনের আফটারশক কিনা তা এখনই বলা যাচ্ছে না। এটি জানতে হলে ২৯০ দিন পর্যবেক্ষণ চালাতে হবে। এর মধ্যে যদি কেন্দ্রস্থলের ৫০ কিলোমিটার এলাকাজুড়ে ছোট মাত্রার কম্পন অব্যাহত থাকে, তা আফটারশক হিসেবে গণ্য হবে।
আর আগামী ১০০০ দিনের মধ্যে যদি একই অঞ্চলে বড় (সাড়ে ৮ মাত্রার) কোনো ভূমিকম্প ঘটে, তবে বর্তমান ভূমিকম্পকে ভবিষ্যৎ বড় ভূমিকম্পের ফোর শক (পূর্বাঘাত) হিসেবে ধরা হবে।
ছোট ভূমিকম্প ভালো লক্ষণ
জিএসবির আরেক কর্মকর্তা সেলিম রেজা বলেন, শুক্রবারের মাঝারি মাত্রার কম্পনের পরদিন ছোট ছোট কম্পন হওয়া ইতিবাচক। এতে ভূগর্ভের চাপ ধীরে ধীরে বেরিয়ে গেছে, বড় ধরনের বিপর্যয়ের ঝুঁকি কমেছে।
আতঙ্কিত হওয়ার কারণ নেই
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের অধ্যাপক মো. জিল্লুর রহমান বলেন, নরসিংদীর সাম্প্রতিক ভূমিকম্পে বড় ধরনের ক্ষতির ঝুঁকি নেই। ছোট কম্পনগুলো ৫–৭ দিনের মধ্যে স্বাভাবিকভাবেই থেমে যায়। ঢাকাতেও বড় ভূমিকম্প খুব শিগগিরি হবে—এমন প্রমাণ নেই।
তিনি বলেন, “আতঙ্ক নয়, বরং প্রস্তুতি—এটাই মূল বিষয়।”
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- শেষ মুহূর্তেও থামছে না বিদ্রোহীরা, নতুন কৌশল নিচ্ছে বিএনপি
- দেড় বছরে এক কোটি যুবকের কর্মসংস্থানের ব্যাবস্থা করার প্রতিশ্রুতি
- এপস্টেইন নথিতে বিল গেটসের নাম: মেলিন্ডা কি বললেন?
- লিবিয়ায় বাড়ির ভেতরে খুন হলেন গাদ্দাফির ছেলে সাইফ আল–ইসলাম
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- মতামত জরিপ: আওয়ামী লীগের ভোটারদের ৪৮% ভোট এবার যাবে বিএনপির ঝুলিত
- এআই চ্যাটবটের পরামর্শ প্রশ্ন ছাড়াই মানছেন ব্যবহারকারীরা
- এমসিসির নতুন আইনে শেষ ওভার ও বানি হপ ক্যাচে বড় বদল
- বাড়ল রুপার দাম, ভরিতে কত?
- ভুক্তভোগীদের পরিচয় ফাঁসের অভিযোগে এপস্টেইনের হাজারো নথি সরাল ডিওজ
- আজ বরিশাল ও ফরিদপুরে যাচ্ছেন তারেক রহমান
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- জামায়াত আমিরের এক্স হ্যাক: বঙ্গভবন কর্মকর্তা আটক
- ক্রিকেটের রাজনীতি: মোস্তাফিজের ৯ কোটি গেছে, আইসিসির ৬ হাজার কোটি
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- জবিতে কেন্দ্রীয় মন্দিরের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
- এস আলমের মামলা লড়তে সরকারের ব্যয় ঘণ্টায় দেড় লাখ টাকা
- ফেব্রুয়ারির প্রথম দুই দিনে রেমিট্যান্স ৩২ কোটি ৬০ লাখ ডলার
- সাফিকুর রহমানের স্থলে বিমানের নতুন এমডি ড. হুমায়রা সুলতানা
- নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিন্টুর
- এআই চ্যাটবট গ্রকের বিরুদ্ধে নারী-শিশুর অশ্লীল ছবি তৈরির তদন্ত শুর
- প্রতিবন্ধীদের অংশগ্রহণ ছাড়া টেকসই দেশ গড়া সম্ভব নয়: জাইমা রহমান
- মোবাইল কেনাবেচায় ডি-রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, সতর্ক করল বিটিআরসি
- বেসরকারি ইপিজেডগুলো এখন থেকে বেজার অধীনে পরিচালিত হবে
- ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
- সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে আবার বিপদে পড়ব: মির্জা ফখরুল
- চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি
- ৬ ঘণ্টারও কম সময়ে সোনার দাম ভরিতে বাড়ল ১০,৯০৬ টাকা
- ৫০তম বিসিএস প্রিলিমিনারি: দুই দিন পর, কঠোর নিরাপত্তা
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- জমে উঠেছে কুমিল্লা -২ এ নির্বাচনী প্রচারণা
- আগামীকাল লাকসাম স্টেডিয়ামে জামায়াতে ইসলামীর বিশাল জনসভা
- বিশ্ববাজারে স্বর্ণের দাম ১২ শতাংশ কমল, ডলারের শক্তিতে ধস
- নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে প্রচারণ
- অন্যের ভোটে হাত না দিতে সতর্ক করেছেন জামায়াত আমির
- লাকসাম গাজীমুড়া এলাকায় দাঁড়িপাল্লার ব্যানার ভাঙচুর
- ধানের শীষে সমর্থন জানিয়ে নির্বাচনী মাঠ ছাড়লেন সামিরা আজিম দোলা
- বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর সভাপতি হলেন নূরে আলম
- জবি ইউট্যাবের নতুন ৩৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
- মধ্যপ্রাচ্যে তৎপরতা বাড়ালো ওয়াশিংটন, ইরানের পথে দ্বিতীয় নৌবহর
- গোবিপ্রবিতে নির্মাণাধীন মসজিদ বিতর্কে যা জানালেন উপাচার্য
- সহকারী শিক্ষক-শিক্ষিকাদের জন্য অগ্রিম বর্ধিত বেতন সুবিধা চালু
- দুবাইয়ে প্রবাসীদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক সেমিনার
- নির্বাচনে সাংবাদিক কার্ড ও স্টিকার ইস্যুতে ইসির নতুন সিদ্ধান্ত
- ভোটারের বয়স ১৬, এক কোটি কর্মসংস্থান ও চাঁদাবাজি বন্ধের প্রতিশ্রুত
- কত মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ?
- গান ছেড়ে দেওয়ার যা কারণ জানালেন অরিজিৎ সিং
- বিদেশি ঋণ নির্ভরতা: আগামী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ
- গণমাধ্যমের সঙ্গে কথা না বলে পালিয়ে বাড়ি গেলেন সুমি
- সড়ক পরিবহন আইন বাস্তবসম্মত হওয়া প্রয়োজন: ফখরুল
- শিশির ভেজা পায়ে এলো হেমন্ত
- সামাজিক ব্যক্তিত্বে এগিয়ে আমেরিকা প্রবাসি আলহাজ্ব মনির আহমেদ
- শিল্পের কারিগর বাবুই পাখি
- ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় লোকোমোটিভ মাস্টার দায়ী: রেলমন্ত্রী
- দেশ টিভির ডিএমডি আরিফ হাসানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা
- ট্যাটু আঁকার নামে মেয়েদের সঙ্গে যা করতে বাদশাহ (ভিডিও)
- মোংলা ও পায়রায় ১০ নম্বর মহাবিপদ সংকেত, চট্টগ্রামে ৯
- মিয়ানমারের সীমান্তরক্ষীর গুলিতে বাংলাদেশি নিহত
- আমার নামে অভিযোগ গুলো মিথ্যা ছিলো: আহসান হাবিব পেয়ার
- উল্লাপাড়ায় ট্রেন লাইনচ্যুত, ইঞ্জিন ও বগিতে আগুন (ভিডিও)
- শহীদ আহসান উল্লাহ মাস্টার সততা, সাহস ও আদর্শের মূর্ত প্রতীক
- বাংলাদেশে পিঁয়াজের কেজি ১৪০ টাকা, ভারতে ৬ রুপি বা ৮ টাকা
- কোরআন অবমাননা : সেফুদার সম্পত্তি ক্রোকের নির্দেশ
