গাজীপুর-৬ আসন নিয়ে আজই হতে পারে বড় সিদ্ধান্ত
মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫
হাইকোর্টের রায়ে বাতিল হওয়া গাজীপুর-৬ সংসদীয় আসন পুনর্বহালে দায়ের করা আপিলের শুনানি দু’বার পিছিয়ে অবশেষে আজ বুধবার (১৯ নভেম্বর) আপিল বিভাগে অনুষ্ঠিত হওয়ার কথা। আদালত প্রথমে শুনানির দিন ঠিক করেন ১৬ নভেম্বর, পরে সেটি পিছিয়ে ১৮ নভেম্বর ধার্য হয়। কিন্তু ফুল বেঞ্চ কোরাম না হওয়ায় আবারও পিছিয়ে আজ চতুর্থ কার্যতালিকায় রাখা হয়েছে মামলাটি।
গত ১০ নভেম্বর হাইকোর্ট গাজীপুর-৬ সংসদীয় আসন বাতিল করে রায় দিলে নির্বাচন কমিশনসহ এ আসনের সম্ভাব্য এমপি প্রার্থীরা আপিল করেন। আজ ফুল বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে। বেঞ্চের বিচারপতিরা হলেন–বিচারপতি রিফাত আহমেদ, আশফাকুল ইসলাম, জুবায়ের রহমান চৌধুরী, আসাদুজ্জামান ও বিচারপতি ফারা মাহবুব। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির সম্ভাব্য প্রার্থী ও শুনানিতে পক্ষভুক্ত প্রফেসর বসির উদ্দিন আহমেদ।
গাজীপুর-৬ আসনের প্রার্থীরা–হাসান উদ্দিন সরকার, সালাহউদ্দিন সরকার, রাকিব উদ্দিন সরকার পাপ্পু, আরিফ হোসেন হাওলাদার এবং জামায়াতে ইসলামীর ড. হাফিজুর রহমান-আইনজীবী নিয়োগ করে আপিলে অংশ নিচ্ছেন। নির্বাচনী এলাকা পুনর্বহালের রায় স্থগিত রেখে আপিল বিভাগ এর আগেই ১৬ নভেম্বর পর্যন্ত আসন বহাল রাখার নির্দেশ দিয়েছিল।
নির্বাচন কমিশন সম্প্রতি বাগেরহাট জেলার চারটি আসনের একটি বাদ দিয়ে গাজীপুর-৬ নতুন আসন হিসেবে গেজেট প্রকাশ করে। এ সিদ্ধান্ত বাতিল চেয়ে বাগেরহাটবাসীর করা রিটে হাইকোর্ট গাজীপুর-৬ আসন বাতিল করে বাগেরহাটের আসন পুনর্বহালের নির্দেশ দেন। এ রায়ের বিরুদ্ধেই নির্বাচন কমিশন ও গাজীপুর-৬ এর সম্ভাব্য প্রার্থীদের আপিল।
এদিকে আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথেও আন্দোলন চালিয়ে যাচ্ছেন টঙ্গী-গাছা-পূবাইল নিয়ে গঠিত গাজীপুর-৬ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী, দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। গত ১২ নভেম্বর টঙ্গী কলেজগেটে মানববন্ধন ও ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী।
গাজীপুর জেলার বিএনপির প্রবীণ নেতা ও সম্ভাব্য প্রার্থী সাবেক এমপি হাসান উদ্দিন সরকার অভিযোগ করেন, “গাজীপুর-৬ আসন বাতিল কোনও প্রশাসনিক ভুল নয়, এটি গভীর রাজনৈতিক ষড়যন্ত্র। জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করা এবং তারেক রহমান ও বিএনপিকে ক্ষমতায় আসা ঠেকাতে পরিকল্পিতভাবে এ সিদ্ধান্ত হয়েছে।”
তিনি নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, “দলের নির্দেশ এলে সবাইকে রাজপথে নামতে হবে। গাজীপুর-৬ আসন আমাদের একার দাবি নয়—এটি এখানকার লাখো মানুষের দাবি। এই দাবি বানচাল করতে এলে আমরা প্রতিরোধ গড়ে তুলব।”
এলাকার ভোটার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সম্ভাব্য প্রার্থীরা আশাবাদী যে আপিল বিভাগে আজকের শুনানিতে গাজীপুর-৬ আসন পুনর্বহাল হবে।
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- বিএনপি সরকারের ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা ঘোষণা
- ২৪ ঘণ্টায় ৫০ যুদ্ধবিমান মোতায়েন: ইরানে বড় হামলার প্রস্তুতি?
- প্রথম মন্ত্রিসভা বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- কালীগঞ্জে মাদকসহ তিন কারবারি আটক
- এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নিচ্ছেন নতুন বাণিজ্যমন্ত্রী
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রথম মন্ত্রিসভা বৈঠক
- শিক্ষায় ‘মোর মোর জাম্প’ দিতে হবে: এহছানুল হক
- জেফরি এপস্টিনের খামারে নির্যাতনের তদন্তে ২৫ লাখ ডলার বরাদ্দ
- জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন
- সচল থাকছে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ, নিয়মিত কার্যক্রম বন্ধ
- ১৬ দিনে ১৮০ কোটি ডলার রেমিট্যান্স, বাড়ছে রিজার্ভ
- মডেল অদিতির সঙ্গে ঈশানের প্রেমের গুঞ্জন, দাদাও দিলেন সায়
- রাষ্ট্র পরিচালনায় কৌশলগত তিন দপ্তর সামলাবেন তারেক রহমান
- আল-আকসায় প্রবেশে বাধা, রমজানে মুসল্লি কমাতে মরিয়া ইসরায়েল
- জুলাই জাতীয় সনদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
- কক্সবাজার থেকে প্রথম পূর্ণ মন্ত্রী হলেন সালাহউদ্দিন আহমদ
- মানুষের পাহাড়সম প্রত্যাশা পূরণই বড় চ্যালেঞ্জ: আইনমন্ত্রী
- প্রধানমন্ত্রী হয়ে তারেক রহমান জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেবেন আজ
- আমাদের প্রতিশ্রুতি আমারা পরিপূর্ণ করবো
- মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন, কে কোন দায়িত্বে
- ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিল
- রাষ্ট্রপতি নির্বাচন কবে, হবে কীভাবে?
- স্বর্ণের দাম ভরিতে ৩২৬৬ টাকা কমলো, ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা
- অবসরপ্রাপ্ত সচিব এবিএম আব্দুস সাত্তার তারেক রহমানের মুখ্য সচিব
- জাহেদকে নিরপেক্ষ ভেবেছিলাম, অথচ গুপ্ত বিএনপি দালাল—হিংসা ভিসেরাল
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- যে ২৫ জেলা থেকে কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রী নেই
- পবিত্র রমজান শুরু কবে, মালয়েশিয়াসহ কয়েকটি দেশ কী ঘোষণা দিল?
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- আওয়ামী লীগের নেতৃত্বে আসলেন যারা
- পল্টন থানা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি মোঃ আল-আমিন
- সংরক্ষিত মহিলা আসনে
লাকসামের রিনা আলম আ’লীগের মনোনয়ন প্রত্যাশী - বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
- স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন আজ
- সরকারের কূটকৌশলে নেত্রী জেলে, নেতা বিদেশে: মির্জা আব্বাস
- সাংসদ মঈন উদ্দীন খান বাদল আর নেই
- যেভাবে উত্থান সাদেক হোসেন খোকার
- বিএনপির ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে কাজ করছে আওয়ামী লীগ : শেখ হাসিনা
- ঢাকা মহানগর আ.লীগের নেতৃত্বে আসছেন যাঁরা
- আবরার হত্যা ছাত্রলীগেরও কাউকে ছাড় দেয়া হয়নি: ওবায়দুল কাদের
- উত্তরে আশাবাদী আতিক, দক্ষিণে আসতে পারে পরিবর্তন
- ৬০ নাম্বারের পরীক্ষা দিয়ে পাস করলেই হওয়া যাবে ছাত্রলীগ নেতা
- তারেক আতঙ্কে ব্যবসায়ীরা
