আল-আকসায় প্রবেশে বাধা, রমজানে মুসল্লি কমাতে মরিয়া ইসরায়েল
তরুণ কণ্ঠ অনলাইন
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬
সংগ্রহীত ছবি
আসন্ন পবিত্র রমজান মাসে আল-আকসা মসজিদে মুসলিমদের ইবাদত ও প্রবেশের ওপর কঠোর বিধিনিষেধ আরোপের পরিকল্পনা করছে ইসরায়েলি কর্তৃপক্ষ। জেরুজালেমের সাবেক গ্র্যান্ড মুফতি এবং সুপ্রিম ইসলামিক কাউন্সিলের প্রধান শেখ ইকরিমা সাবরি আনাদোলু নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই আশঙ্কার কথা জানিয়েছেন।
শেখ ইকরিমা সাবরি জানান, দখলদার কর্তৃপক্ষ ইতিমধ্যেই পশ্চিম তীর থেকে আসা মুসল্লিদের জন্য কোনো শিথিলতার ঘোষণা দেয়নি। উল্টো কয়েকশ ফিলিস্তিনি যুবককে রমজানে আল-আকসায় প্রবেশের ওপর সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যার মেয়াদ কোনো কোনো ক্ষেত্রে ছয় মাস পর্যন্ত।
তার মতে, এই পদক্ষেপগুলো ইবাদতের স্বাধীনতার পরিপন্থী এবং মুসলিমদের ধর্মীয় রীতিনীতি পালনে বড় বাধা। তিনি বলেন,
“ইসরায়েলি কর্তৃপক্ষ ইতিমধ্যেই যুবকদের মসজিদে প্রবেশে বাধা দিয়েছে। এর অর্থ হলো বিধিনিষেধ আরও কঠোর হবে এবং গত বছরের তুলনায় এবার মুসল্লির সংখ্যা অনেক কম হবে।”
প্রতিবেদনে উল্লেখ করা হয়, জানুয়ারির প্রথম সপ্তাহে পূর্ব জেরুজালেমের নতুন পুলিশ কমান্ডার হিসেবে মেজর জেনারেল আভশালোম পেলেডকে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগকে উগ্র-ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরের এজেন্ডা বাস্তবায়নের একটি অংশ হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েলি সংবাদপত্র হ্যারেটজ-এর মতে, বেন-গভির পরিস্থিতিকে আরও উত্তপ্ত করার জন্য সম্ভাব্য সবকিছুই করছেন।
শেখ সাবরি সতর্ক করে বলেন, ইসরায়েলের ডানপন্থী সরকার আল-আকসার ওপর পূর্ণ সার্বভৌমত্ব প্রতিষ্ঠা এবং ইসলামিক ওয়াকফ কর্তৃপক্ষের ক্ষমতা কমানোর দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। আগে যা গোপন উচ্চাকাঙ্ক্ষা ছিল, তা এখন প্রকাশ্য আগ্রাসনে পরিণত হয়েছে।
সাক্ষাৎকারে শেখ সাবরি কেবল আল-আকসা নয়, বরং পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের ঘরবাড়ি ভাঙার নীতিরও তীব্র সমালোচনা করেন। তিনি এই উচ্ছেদ প্রক্রিয়াকে ব্রিটিশ ঔপনিবেশিক আমলের ‘অন্যায় নীতির’ সম্প্রসারণ এবং ‘বর্ণবাদী, অমানবিক’ পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।
উদ্ভূত পরিস্থিতিতে শেখ ইকরিমা সাবরি বিশ্বের আরব ও মুসলিম দেশগুলোর নেতাদের প্রতি তাদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। তিনি জেরুজালেমের ফিলিস্তিনিদের রক্ষায় এবং আল-আকসা মসজিদের মর্যাদা বজায় রাখতে কার্যকর ভূমিকা নেওয়ার অনুরোধ জানান।
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রথম মন্ত্রিসভা বৈঠক
- শিক্ষায় ‘মোর মোর জাম্প’ দিতে হবে: এহছানুল হক
- জেফরি এপস্টিনের খামারে নির্যাতনের তদন্তে ২৫ লাখ ডলার বরাদ্দ
- জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন
- সচল থাকছে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ, নিয়মিত কার্যক্রম বন্ধ
- ১৬ দিনে ১৮০ কোটি ডলার রেমিট্যান্স, বাড়ছে রিজার্ভ
- মডেল অদিতির সঙ্গে ঈশানের প্রেমের গুঞ্জন, দাদাও দিলেন সায়
- রাষ্ট্র পরিচালনায় কৌশলগত তিন দপ্তর সামলাবেন তারেক রহমান
- আল-আকসায় প্রবেশে বাধা, রমজানে মুসল্লি কমাতে মরিয়া ইসরায়েল
- জুলাই জাতীয় সনদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
- কক্সবাজার থেকে প্রথম পূর্ণ মন্ত্রী হলেন সালাহউদ্দিন আহমদ
- মানুষের পাহাড়সম প্রত্যাশা পূরণই বড় চ্যালেঞ্জ: আইনমন্ত্রী
- প্রধানমন্ত্রী হয়ে তারেক রহমান জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেবেন আজ
- আমাদের প্রতিশ্রুতি আমারা পরিপূর্ণ করবো
- মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন, কে কোন দায়িত্বে
- ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিল
- রাষ্ট্রপতি নির্বাচন কবে, হবে কীভাবে?
- স্বর্ণের দাম ভরিতে ৩২৬৬ টাকা কমলো, ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা
- অবসরপ্রাপ্ত সচিব এবিএম আব্দুস সাত্তার তারেক রহমানের মুখ্য সচিব
- জাহেদকে নিরপেক্ষ ভেবেছিলাম, অথচ গুপ্ত বিএনপি দালাল—হিংসা ভিসেরাল
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- যে ২৫ জেলা থেকে কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রী নেই
- পবিত্র রমজান শুরু কবে, মালয়েশিয়াসহ কয়েকটি দেশ কী ঘোষণা দিল?
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- শপথের পর দিল্লির বার্তা: তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ
- দুই দশক পর মসনদে বিএনপি: বিশ্ব গণমাধ্যমের নজরে তারেক রহমানের শপথ
- নতুন মন্ত্রিসভায় জায়গা হয়নি যাদের......
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- স্মার্টফোনে সরাসরি নজরদারি করতে সক্ষম নতুন স্পাইওয়্যারের সন্ধান
- ইনস্টাগ্রামে শুরু হয়েছে নতুন ধরণের প্রতারণা, বাঁচবেন যেভাবে
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- বাংলাদেশীরা সৌদি নারীদের বিয়ে করতে পারবেন!
- মিয়ানমারকে ৩১ বছরের ‘পুরনো’ সাবমেরিন দিচ্ছে ভারত
- পাকিস্তানে ৩০০ রুপি ছাড়ালো টমেটোর দাম
- মোশাররফের দেহ রাস্তায় ঝুলিয়ে রাখার নির্দেশ
- জিম্বাবুয়েতে পানির অভাবে দুই শতাধিক হাতির মৃত্যু
- ১০ হাজার সেনা-পুলিশ মোতায়েন
কী ঘটবে আসামে ? - থাইল্যান্ডে বিদ্রোহীদের হামলায় নিহত ১৫
- ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ভিসা দিল না যুক্তরাষ্ট্র
- শ্রীলংকায় এবার মসজিদে বোমা হামলা
- শ্রীলঙ্কায় রক্তবন্যা: নিহত বেড়ে ২০৭
- সৌদি প্রবাসীদের জন্য সুখবর
- ছাত্রের সঙ্গে যৌনমিলন, কারাগারে শিক্ষিকা
- সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড
- কানাডায় জাস্টিন ট্রুডোর দল আবারও ক্ষমতায়
- মসজিদ নাকি মন্দির! মামলার রায় আজ
