মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৫ ১৪৩২   ২৯ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৪

স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬  

দেশীয় বাজারে কমলো স্বর্ণের দাম

দেশীয় বাজারে কমলো স্বর্ণের দাম

 

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সংগঠনটি জানিয়েছে, নতুন সমন্বয় অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হবে।

 

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

 

নতুন সমন্বয় অনুযায়ী অন্যান্য ক্যারেটের দামও পরিবর্তন হয়েছে। ২১ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানিয়েছে,

স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

 

এর আগে ৯ ফেব্রুয়ারি দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা। চলতি বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে ২৯ বার; এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ১৮ বার এবং কমানো হয়েছে ১১ বার।

 

দেশের বাজারে রুপার দাম বর্তমানে অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৬ হাজার ৩৫৭ টাকায়। চলতি বছরে রুপার দাম সমন্বয় করা হয়েছে ১৭ বার, যার মধ্যে বেড়েছে ১০ বার এবং কমেছে ৭ বার।

এই বিভাগের আরো খবর