৬৫ বলে ১১০, রেকর্ড বই ওলট-পালট করে দেওয়া কে এই কানাডার যুবরাজ সিং
অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬
নামের মহিমা কি শুধু শেক্সপিয়রের ‘গোলাপ’ তত্ত্বেই সীমাবদ্ধ? নাকি নামের গুণে কখনো কখনো ভাগ্যও বদলে যায়! উত্তরটা খুঁজতে আজ চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামের স্কোরবোর্ডের দিকে চোখ রাখুন। সেখানে যুবরাজ সিং নামে একজনকে খুঁজে পাবেন। প্রথমবার নামটা দেখার পর খটকা লাগাটাই স্বাভাবিক। মনে হতে পারে, গুগল সার্চ দিয়ে একটু নিশ্চিত হই।
তারপর দেখবেন, নিউজিল্যান্ডের বোলারদের তুলোধোনা করা সেই দীর্ঘদেহী বাঁহাতি ওপেনারের নাম আসলেই যুবরাজ সিং। তবে ভারতের সেই বিশ্বকাপজয়ী কিংবদন্তি নন, তিনি কানাডার ১৯ বছর বয়সী বাঁহাতি ওপেনার যুবরাজ সিং সামরা। শুধু নামের মিল নয়, ব্যাটের দাপটেও যেন তিনি ২০১১ বিশ্বকাপের নায়কের প্রতিচ্ছবি। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ৬৫ বলে ১১০ রানের ঝড়ো ইনিংস খেলে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সহযোগী কোনো দেশের প্রথম সেঞ্চুরিয়ান হয়েছেন।
রেকর্ডের রাজপুত্র
- ১৯ বছর ১৪১ দিন বয়সে সেঞ্চুরি করে টি-টোয়েন্টি বিশ্বকাপের কনিষ্ঠতম সেঞ্চুরিয়ান (আহমেদ শেহজাদের রেকর্ড ভেঙেছেন)
- ওয়ানডে বিশ্বকাপের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান পল স্টার্লিংকেও পেছনে ফেলেছেন
- সহযোগী দেশগুলোর মধ্যে পূর্ণ সদস্য দেশের বিপক্ষে সর্বোচ্চ উদ্বোধনী জুটি (১১৬ রান, দিলপ্রীত বাজওয়ার সঙ্গে)
বাবা বলজিৎ কামরা ভারতের সেই কিংবদন্তি অলরাউন্ডারের ভক্ত ছিলেন বলেই ছেলের নাম রেখেছিলেন যুবরাজ। এমনকি ছোটবেলায় ছেলেকে ডানহাতি থেকে বাঁহাতিও বানিয়েছিলেন। কিন্তু সেই ছেলে যে একদিন বিশ্বমঞ্চে এমন ইতিহাস গড়বেন, বাবা কল্পনাও করতে পারেননি।
ব্র্যাম্পটন থেকে বিশ্বমঞ্চে কানাডার ব্র্যাম্পটনে জন্ম নেওয়া এই পাঞ্জাবি বংশোদ্ভূত তরুণের ক্রিকেটে হাতেখড়ি টরন্টো ডিস্ট্রিক্ট লিগে। গত বছরের মার্চে আন্তর্জাতিক অভিষেকের পর থেকেই প্রতিভার ঝলক দেখাচ্ছিলেন। বাহামার বিপক্ষে ১৫ বলে হাফ সেঞ্চুরি করে জানান দিয়েছিলেন—তিনি ঝড়ো ব্যাটিংয়ের জন্যই জন্মেছেন। চেন্নাইয়ের মন্থর উইকেটে কিউইদের বিপক্ষে এই সেঞ্চুরিটি তাঁকে অন্য উচ্চতায় নিয়ে গেল।
ম্যাচের পরিণতি কানাডা আগে ব্যাট করে ৪ উইকেটে ১৭৩ রান করে। কিন্তু নিউজিল্যান্ড তাড়া করে ফেলে ৮ উইকেট ও ২৯ বল হাতে রেখে। তৃতীয় উইকেটে গ্লেন ফিলিপস ও রাচিন রবীন্দ্রর অবিচ্ছিন্ন ১৪৬ রানের জুটি কিউইদের সুপার এইটে নিয়ে যায়।
তবে দিন শেষে স্কোরবোর্ডে কানাডার হার যাই হোক, চিপকের দর্শক মনে রাখবেন এক নতুন ‘যুবরাজ’কে। যার প্রতিটি শট চিৎকার করে বলছিল—শুধু নামের মিল দিয়ে তিনি পরিচিত হতে রাজি নন। নামের মহিমা শুধু সাহিত্যে নয়, ক্রিকেটের মাঠেও লিখে যাচ্ছে নতুন ইতিহাস।
- দুবাই যুবদলের পক্ষ থেকে তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন
- অর্থ উপদেষ্টার নোটে মূল্যস্ফীতি-খেলাপি ঋণ-রাজস্ব সংকটের ভয়াবহ চিত
- সংসদে বিরোধীদলীয় নেতৃত্বে শফিকুর, উপনেতা তাহের; হুইপ নাহিদ ইসলাম
- রাঙামাটিতে সর্বোচ্চ ব্যবধানে জয়ী দীপেন দেওয়ান
- রাজনগরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- জেনেভায় ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা শুরু
- দক্ষিণ প্লাজায় নব সূচনা, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক
- লালমনিরহাটে প্রগতি লাইফের উন্নয়ন সভা অনুষ্ঠিত
- ৬৫ বলে ১১০, রেকর্ড বই ওলট-পালট করে দেওয়া কে এই কানাডার যুবরাজ সিং
- প্রথমবার এমপি হয়েই, মন্ত্রিসভায় যারা
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- ত্রয়োদশ নির্বাচনকে ‘বাটোয়ারার নির্বাচন’ বলে আখ্যা দিলেন: মাহফুজ
- বিএনপির ৪৯ সদস্যের মন্ত্রিসভা, ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী
- দায়িত্ব গ্রহণের এক মাসেও কার্যক্রম নেই জকসুর, ক্ষোভ ও হতাশা বাড়ছে
- পারমাণবিক আলোচনার আগে হরমুজ প্রণালীতে ইরানের নৌ মহড়া
- মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী আজ
- আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন আসাদুজ্জামান
- দেরিতে পৌঁছায় জামায়াত জোট-স্বতন্ত্রদের সঙ্গে ইশরাকের শপথ
- পর্দার আড়ালে বাটোয়ারা, সামনে বিরোধিতার নাটক: মাহফুজ আলম
- কীভাবে হয় সূর্যের পূর্ণগ্রহণ?
- অক্ষম প্রক্টোরিয়াল বডিতে চলছে গোবিপ্রবির কার্যক্রম
- নতুন মন্ত্রিপরিষদে শপথের জন্য ডাক পেলেন যারা
- মন্ত্রী হওয়ার আভাস পেলেন মিলন
- ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না বিএনপির এমপিরা
- শপথের বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে ১১ দলীয় ঐক্য জোটের এমপিরা
- সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান
- বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিলেন
- মাধ্যমিক স্কুল রমজানে বন্ধ থাকবে কি না, চূড়ান্ত সিদ্ধান্ত আজ
- পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল এসেছেন ঢাকায়
- সংস্কার পরিষদধ শপথ এড়ালে এমপি শপথেরও মানে নেই: আসিফ মাহমুদ
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি
- এপস্টিনের শুক্রাণু ব্যবহারে শিশু প্রজনন খামার পরিকল্পনা
- সারজিস আলমকে সমর্থন জানালো ইসলামী আন্দোলন
- চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- ভোটের দিন যেসব যানবাহন চলতে পারবে
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- পিঠের ব্যথায় অনিশ্চিত সাইফউদ্দিন
- জেনে নিন বঙ্গবন্ধু বিপিএলের পূর্ণাঙ্গ সময়সূচি
- এত সংকটে কখনও পড়েননি সাকিব
- বাংলাদেশ বনাম ইন্ডিয়া ম্যাচ টি সরাসরি সম্প্রচার
- স্ত্রীর পাশে থাকতে ভারত সফরে নেই তামিম
- ছেলেদের ক্রিকেটেও স্বর্ণ, রেকর্ড গড়ল বাংলাদেশ
- বিপিএলে ৪ দলের নতুন নাম ঘোষণা
- বুড়ো বয়সেও ব্যাটে ঝড় তুললেন রফিক : ৩৯ বলে ৮১ রান
- রাতেই মাঠে নামছে বার্সেলোনা-বায়ার্ন
- বিপিএল প্লেয়ার্স ড্রাফট: কে কোন দলে
- আজ জরুরি বোর্ড সভা বিসিবির
- কন্যা সন্তানের বাবা হলেন তামিম
- ভুলে গিয়েছিলাম মুশফিকের উচ্চতা কম : রিভিউ প্রসঙ্গে রোহিত
- টাইগারদের ভারত সফর অনিশ্চিত
- বাংলাদেশ-ভারত প্রথম টেস্ট আজ: ভারত-বাংলাদেশ স্কোয়ার্ড
