মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৫ ১৪৩২   ২৯ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৬

সংসদে বিরোধীদলীয় নেতৃত্বে শফিকুর, উপনেতা তাহের; হুইপ নাহিদ ইসলাম

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬  

সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর, উপনেতা তাহের; হুইপ নাহিদ ইসলাম

সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর, উপনেতা তাহের; হুইপ নাহিদ ইসলাম

 

সংসদে বিরোধীদলীয় নেতা, উপনেতা ও হুইপ হিসেবে কারা দায়িত্ব পালন করবেন, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবস্থান জানিয়েছে জামায়াত নেতৃত্বাধীন জোট। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।

 

জোটের সিদ্ধান্ত অনুযায়ী, বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন শফিকুর রহমান। উপনেতা হয়েছেন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

 

এছাড়া বিরোধীদলীয় হুইপ হিসেবে দায়িত্ব পালন করবেন নাহিদ ইসলাম, যিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক।

 

এর আগে দুপুর ১২টার কিছু পর এ এম এম নাসির উদ্দিন–এর কাছে সংসদ সদস্য হিসেবে শপথ নেন জামায়াত ও জোটের এমপিরা।

 

তবে সংবিধান সংস্কার পরিষদে শপথ গ্রহণ নিয়ে শুরুতে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। জোটের ভেতরে আলোচনা-পর্যালোচনার পর নবনির্বাচিত সদস্যরা সংসদ ভবনে জরুরি বৈঠকে বসেন এবং শেষ পর্যন্ত শপথ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেন।

এই বিভাগের আরো খবর