মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৫ ১৪৩২   ২৯ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২০

তারেক রহমানের আস্থার প্রতিদান: মন্ত্রিত্ব পেলেন হাজি ইয়াছিন

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬  

সংগ্রহীত ছবি

সংগ্রহীত ছবি

 

ত্রয়োদশ সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ (সদর) আসন থেকে দলীয় প্রতীক চেয়েছিলেন আমিন উর রশিদ ইয়াছিন। মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র হিসেবে লড়ার প্রস্তুতি নিলেও খোদ দলীয় চেয়ারম্যানের আহ্বানে নিজের ব্যক্তিগত আকাঙ্ক্ষা বিসর্জন দেন।

 

তারেক রহমান তাকে কুমিল্লা দক্ষিণ জেলার নির্বাচনের সমন্বয়ের দায়িত্ব দিলে তিনি নিজের মনোনয়ন বঞ্চনার দুঃখ ভুলে ঝাঁপিয়ে পড়েন দলের জন্য। তার সুযোগ্য নেতৃত্বে কুমিল্লার পাঁচটি আসনে দলীয় প্রার্থীরা বড় জয় পান। হাই কমান্ডের নির্দেশ মেনে নেওয়ার 'পুরস্কার' হিসেবেই মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন তিনি।

 

এক নজরে আমিন উর রশিদ ইয়াছিনের রাজনৈতিক সফরনামা

সময়কাল অবস্থান/অর্জন
ফেব্রুয়ারি ১৯৯৬ ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ আসন থেকে এমপি নির্বাচিত।
২০০৮ ও ২০১৮ দলীয় প্রার্থী হিসেবে কুমিল্লা-৬ আসনে অংশগ্রহণ (পরাজিত)।
বর্তমান কুমিল্লা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যানের উপদেষ্টা।
১৭ ফেব্রুয়ারি ২০২৬  তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারে টেকনোক্রেট মন্ত্রী হিসেবে শপথ।

 

বিএনপি নেতা-কর্মীদের মতে, ইয়াছিনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার মাধ্যমে তারেক রহমান দলের তৃণমূলের কর্মীদের একটি স্পষ্ট বার্তা দিলেন, দলের দুর্দিনে যারা ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করে নেতৃত্ব মেনে চলবেন, তাদের সঠিক মূল্যায়ন করা হবে। কুমিল্লার এক বিএনপি নেতার ভাষ্য,

"তিনি (ইয়াছিন) কেবল কুমিল্লার একজন নেতা নন, বরং আনুগত্য ও ত্যাগের এক প্রতীকে পরিণত হলেন।" 

 

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান। কুমিল্লা থেকে এভাবে সরাসরি মন্ত্রিসভায় আসায় জেলাজুড়ে বইছে আনন্দের জোয়ার।

এই বিভাগের আরো খবর