বুধবার   ১৮ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৬ ১৪৩২   ০১ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৫

প্রধানমন্ত্রী হয়ে তারেক রহমান জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেবেন আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬  

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে। বিবরণীতে বলা হয়েছে—সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) থেকে এই ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে। দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেলকেও ভাষণটি বিটিভির সৌজন্যে সম্প্রচারের জন্য অনুরোধ করা হয়েছে।

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৫০ সদস্যের মন্ত্রিসভা (২৫ পূর্ণ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী) গতকাল মঙ্গলবার বিকেলে শপথ নিয়েছে। আজ বেলা তিনটার দিকে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের পর সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে—ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন, জনগণের প্রতি প্রতিশ্রুতি, সরকারের অগ্রাধিকার এবং আগামী দিনের পরিকল্পনা তুলে ধরবেন। ভাষণটি দেশের সকল টেলিভিশন চ্যানেল ছাড়াও অনলাইন প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচারিত হবে। জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর এই প্রথম ভাষণ নিয়ে দেশজুড়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

এই বিভাগের আরো খবর