ঢাকার কাছে বড় ভূমিকম্পের ঝুঁকি বাড়ছে: বিশেষজ্ঞদের সতর্কবার্তা
তরুন কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৫
সাপ্তাহিক ছুটির দিনের সকালে মাঝারি মাত্রার ভূমিকম্প ঢাকাবাসীর মনে বড় ধরনের আতঙ্ক তৈরি করেছে। বিশেষজ্ঞদের মতে, এই ৫ দশমিক ৭ মাত্রার ভূকম্পনকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। বরং এটি ভবিষ্যতের বড় ভূমিকম্পের পূর্বাভাস বা ‘ফোরশক’ হতে পারে। ঢাকার এত কাছে এ মাত্রার কম্পন-এ পর্যন্ত এর নজির নেই।
বিশেষজ্ঞরা বলছেন, কম্পনের স্থায়িত্ব যদি আরও কয়েক সেকেন্ড বেশি হতো, তাহলে রাজধানীতে ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে আসতে পারত। ভূমিকম্পের স্থায়িত্ব ও মাত্রা বিবেচনায় এটি বড় বিপদের আগাম সতর্কতা। তাঁরা জরুরি মহড়া, সচেতনতা বৃদ্ধি এবং ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করার কাজ দ্রুত সম্পন্ন করার তাগিদ দিয়েছেন।
রাজধানীতে ২১ লাখ ভবন ঝুঁকিপূর্ণ
রাজউকসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর হিসাব অনুযায়ী, ঢাকা মহানগর এলাকায় ২১ লাখ ৪৬ হাজারের বেশি ভবন রয়েছে, যেগুলোর একটি বড় অংশ নির্মিত হয়েছে নকশা অনুমোদন ছাড়াই বা নিয়ম-কানুন মানা ছাড়াই। এসব ভবনের অনেকগুলোই দুর্বল ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে, যেগুলো বড় ভূমিকম্পে মারাত্মক ক্ষতি বা ধসের ঝুঁকিতে রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, ৭ মাত্রা বা তার বেশি শক্তিশালী ভূমিকম্প ঢাকার আশপাশে আঘাত হানলে ভয়াবহ মৃত্যু ও ধসের ঘটনা ঘটতে পারে। পূর্বে করা জাইকা ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির যৌথ জরিপে ধারণা করা হয়েছে-এ ধরনের ভূমিকম্প হলে রাজধানীতে প্রায় ৭২ হাজার ভবন ধসে পড়বে, আর দেড় লাখের বেশি ভবন গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হবে।
ঢাকা বসে আছে তিন দিকের সক্রিয় ফল্টলাইনের ওপর
ভূতত্ত্ববিদদের ব্যাখ্যা মতে
-
উত্তরে রয়েছে ইউরেশিয়ান প্লেট,
-
দক্ষিণে ইন্ডিয়ান প্লেট ঢুকে যাচ্ছে উত্তরপূর্বে,
-
পূর্বে মিয়ানমার সাবপ্লেট সরে যাচ্ছে অন্য এক দিকে।
এই তিনদিকে চাপ সৃষ্টি হওয়ায় বাংলাদেশ বিশেষ করে ঢাকা ভূমিকম্প ঝুঁকির মুখে। দেশের মাটি মূলত নরম পলিমাটি হওয়ায় শক্তিশালী কম্পনে মাটি তরলীকৃত হওয়ার আশঙ্কা থাকে, যা ভবন ধসের কারণ হতে পারে।
ধ্বংসের চিত্র আরও ভয়াবহ হতে পারে
রাজউকের ২০২৪ সালের সমীক্ষায় বলা হয়েছে
-
মধুপুর ফল্টে ৬.৯ মাত্রার ভূমিকম্প হলে ঢাকা শহরের ৪০%–৬৫% ভবন ধসে পড়তে পারে।
-
রাতে ভূমিকম্প হলে মৃত্যুর সংখ্যা ৩ লাখ থেকে ৫ লাখ পর্যন্ত হতে পারে।
-
প্রধান সড়কের ৫০% এবং সেতুর প্রায় ৯৬% ধসে পড়ার ঝুঁকি রয়েছে।
এ ছাড়া বৈদ্যুতিক অবকাঠামো, পানি–বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবহন ব্যবস্থা প্রায় সম্পূর্ণ অচল হয়ে যাবে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।
বিশেষজ্ঞরা যা বলছেন
বুয়েটের অধ্যাপক মেহেদি আহমেদ আনসারী বলেন, “গতকালের ভূমিকম্পটিকে ‘ফোরশক’ বলা যায়। বড় ভূমিকম্পগুলো সাধারণত ১৫০ বছর পরপর ফিরে আসে। ১৯৩০ সালের পর এই অঞ্চলে বড় ভূমিকম্প হয়নি। তাই ঝুঁকি বাড়ছে।”
তিনি আরও বলেন, “ঢাকা শহরের সব ভবন অবিলম্বে পরীক্ষা করা উচিত। ভবন কোড অনুযায়ী কোনগুলো টিকে থাকতে পারবে আর কোনগুলো ঝুঁকির মধ্যে আছে—তা দ্রুত জানানো জরুরি।”
অন্যদিকে ভূমিকম্প বিশেষজ্ঞ হুমায়ুন আখতার বলেন, “আজকের ভূমিকম্প আমাদের সতর্ক করছে। যে প্লেট আটকে ছিল, সেটি সরে যেতে শুরু করেছে। এর অর্থ সামনে আরও বড় ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে।”
ঢাকায় খোলা জায়গার ঘাটতি পরিস্থিতিকে আরও জটিল করছে
নগর পরিকল্পনাবিদদের মতে, ঢাকার সবচেয়ে বড় দুর্বলতার একটি হলো খোলা জায়গা ও নিরাপদ আশ্রয়স্থলের অভাব।
বেশিরভাগ এলাকায় পর্যাপ্ত মাঠ, পার্ক বা খোলা জায়গা নেই। ফলে বড় ভূমিকম্প হলে মানুষ কোথায় আশ্রয় নেবে—তা নিয়ে গুরুতর উদ্বেগ রয়েছে।
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- মেঘনা এক্সপ্রেসের ব্লেক ফেইলে কোচে ধাক্কা ক্ষতিগ্রস্ত ট্রেন
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- বহিষ্কৃত কর্মীদের ফিরিয়ে নিলে বিএনপিতে ফিরব, শর্ত দিলেন: রুমিন
- জুমার নামাজে উৎসুক জনতার ভিড়, কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
- জামায়াতের নির্বাহী বৈঠক চলছে, রাতে নির্দেশনা
- ঢাকার ২০ আসনে বিজয়ী কারা, ব্যবধান কত
- টাইম: তারেক রহমান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা হতে পারেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- বান্দরবান-৩০০ আসনে বিএনপির সাচিং প্রু জেরী বিজয়ী, না ভোট সর্বোচ্চ
- আনোয়ার ইব্রাহিম: তারেক রহমানকে অভিনন্দন, গণতন্ত্রের বিজয়
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- গাজীপুরের ৫টি আসনেই ধানের শীষের বিশাল জয়
- নরসিংদীর পাঁচটি আসনেই ধানের শীষের বিজয়
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- সুনামগঞ্জ-২ আসনে বিজয়ী নাছির চৌধুরীকে অভিনন্দন জানালেন শিশির মনির
- কারচুপি-ভয়ভীতি সত্ত্বেও নিরঙ্কুশ বিজয় আসছেঃ মাহদী আমিন
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন,কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিবি প্রধান
- বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে নির্বাচন ও গণভোট, গণনা চলছে
- জামায়াত: নির্বাচন শান্তিপূর্ণ, ফল মেনে নেওয়ার সিদ্ধান্ত পরে
- জামায়াত আমির: জনগণের সরকার কায়েম হবে, দল-ব্যক্তি-পরিবারের নয়
- টাঙ্গাইলের মির্জাপুরে ভোটের সময় টাকা বিতরণে জামায়াত নেতা আটক
- মুসলিম দেশগুলোর মধ্যে সমন্বিত পরিবহণ ব্যবস্থা গড়ার আহ্বান এরদোগান
- নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা উপদেষ্টার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- অর্থনৈতিক মন্দার আশঙ্কায় স্বর্ণ ও রুপার দাম ঊর্ধ্বমুখী
- ট্রাম্প নিয়ে তর্কে বাবার গুলিতে ব্রিটিশ তরুণীর মৃত্যু
- বাংলাদেশের নির্বাচন: বিশ্বমিডিয়ায় উৎসবমুখর পরীক্ষা
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
