২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী ১১৮ কম্পন, বাংলাদেশে বাড়ছে ভূমিকম্প শঙ্কা
মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫
বিশ্বের বিভিন্ন দেশে গত ২৪ ঘণ্টায় অন্তত ১১৮টি ভূমিকম্প রেকর্ড হয়েছে বলে জানিয়েছে ভূমিকম্প তথ্যসংগ্রাহক আন্তর্জাতিক ওয়েবসাইট আর্থকোয়াকট্র্যাকার ডটকম। সোমবার (২৪ নভেম্বর) দুপুরের আপডেটে এ তথ্য জানায় সংস্থাটি।
ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, গত সাত দিনে বিশ্বজুড়ে হয়েছে ৮৫১টি, আর গত এক মাসে হয়েছে ৩ হাজার ৫৪৩টি ভূমিকম্প।
এর আগে শুক্রবার (২১ নভেম্বর) সকালে আচমকা শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে বাংলাদেশ। কয়েক দশকের মধ্যে দেশের অভ্যন্তরে উৎপত্তি হওয়া সবচেয়ে শক্তিশালী এ ভূমিকম্পে প্রাণ যায় অন্তত ১০ জনের, আহত হন ছয় শতাধিক মানুষ। মুহূর্তেই দেশব্যাপী ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক। এর পরবর্তী ৩২ ঘণ্টায় আরও তিন দফা ভূমিকম্প অনুভূত হয়।
ভারত বা মিয়ানমার নয়– প্রতিটি ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দেশের ভেতরেই– নরসিংদীর মাধবদী, সাভারের বাইপাইল ও রাজধানীর বাড্ডায়। ঢাকার এত কাছাকাছি ভূমিকম্প হওয়ায় রাজধানীবাসীর উদ্বেগ আরও বেড়েছে। পরিস্থিতি মোকাবিলায় সরকার সতর্কবার্তা জারি করেছে। বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে, স্থগিত রাখা হয়েছে গ্যাসকূপ খনন ও ভূতাত্ত্বিক জরিপ।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর বাংলাদেশ ও আশপাশে হওয়া নানা ভূমিকম্প আগামী বড় বিপদের ইঙ্গিত বহন করে। বিশেষজ্ঞদের মতে, শুক্রবারের বড় ভূমিকম্পের পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে আফটারশক হওয়া স্বাভাবিক। শনিবার সকালে ৩.৩ মাত্রার ভূকম্পন এবং সন্ধ্যায় এক সেকেন্ড ব্যবধানে হওয়া দুই দফা ভূমিকম্পকে তারা ওই আফটারশক হিসেবেই দেখছেন।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মোমেনুল ইসলাম বলেন, শুক্রবারের ৫.৭ মাত্রার ভূমিকম্পের পর শনিবারের দুটি ভূমিকম্প স্বাভাবিক আফটারশক। আতঙ্কিত না হয়ে নিরাপত্তা নিয়ম মেনে চলাই সবচেয়ে জরুরি।
তিনি আরও বলেন, ঢাকার দুর্বল মাটির গঠনের কারণে ভূমিকম্পের ঝাঁকুনি তুলনামূলক বেশি অনুভূত হয় এবং কম্পনের স্থায়িত্বও বাড়ে।
পরপর চার দফা ভূমিকম্পে পুরান ঢাকার মানুষরা দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। কেউ কেউ ভবনের ফাটল দেখে গ্রামে চলে যাওয়ার ভাবনা ভাবছেন।
বংশালের বাসিন্দা আসমা বেগম বলেন, কম্পন শুরু হতেই বাচ্চাদের নিয়ে নিচে দৌড়াই। চারপাশে পুরোনো ভবন, কোথায় নিরাপদ জায়গা? মনে হয়–একটা বড় ভূমিকম্প হলে এই এলাকায় কিছুই আর দাঁড়িয়ে থাকবে না।
চকবাজারের ব্যবসায়ী আরাফাত বলেন, শুক্রবারের পর থেকে ঘরেই ঘুমাতে সাহস পাচ্ছি না। ভয় হচ্ছে আবার বড় কিছু হবে।
ভূমিকম্পে ক্ষয়ক্ষতি কমাতে ঘনবসতিপূর্ণ এলাকায় খোলা মাঠ নিশ্চিত করা, বিল্ডিং কোড কঠোরভাবে প্রয়োগ এবং ঝুঁকিপূর্ণ কাঠামো দ্রুত সরিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক এম. সাইফুল ইসলাম বলেন, বাংলাদেশের নিচে তিনটি টেকটোনিক প্লেটের মিলনস্থল। এখানে ভূমিকম্প ঠেকানো যাবে না; প্রস্তুতি বাড়ানো ছাড়া অন্য পথ নেই।
একই বিভাগের চেয়ারম্যান ড. মো. বদরুদ্দোজা মিয়া বলেন, শুক্রবারের ভূমিকম্প যদি মেইন শক হয়, তাহলে আফটারশক চলবে; আর যদি ফোরশক হয়, সামনে বড় ভূমিকম্প আসতে পারে।
রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম বলেন, এ ভূমিকম্প আমাদের জন্য বড় সতর্কবার্তা। ঝুঁকিপূর্ণ ভবন শনাক্ত ও অপসারণের কাজ দ্রুততর করা হচ্ছে।
দুর্গতদের সহায়তায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর জরুরি সেল চালু করেছে। সহায়তার জন্য যোগাযোগ করা যাবে– ০২৫৮৮১১৬৫১ নম্বরে।
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- শেষ মুহূর্তেও থামছে না বিদ্রোহীরা, নতুন কৌশল নিচ্ছে বিএনপি
- দেড় বছরে এক কোটি যুবকের কর্মসংস্থানের ব্যাবস্থা করার প্রতিশ্রুতি
- এপস্টেইন নথিতে বিল গেটসের নাম: মেলিন্ডা কি বললেন?
- লিবিয়ায় বাড়ির ভেতরে খুন হলেন গাদ্দাফির ছেলে সাইফ আল–ইসলাম
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- মতামত জরিপ: আওয়ামী লীগের ভোটারদের ৪৮% ভোট এবার যাবে বিএনপির ঝুলিত
- এআই চ্যাটবটের পরামর্শ প্রশ্ন ছাড়াই মানছেন ব্যবহারকারীরা
- এমসিসির নতুন আইনে শেষ ওভার ও বানি হপ ক্যাচে বড় বদল
- বাড়ল রুপার দাম, ভরিতে কত?
- ভুক্তভোগীদের পরিচয় ফাঁসের অভিযোগে এপস্টেইনের হাজারো নথি সরাল ডিওজ
- আজ বরিশাল ও ফরিদপুরে যাচ্ছেন তারেক রহমান
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- জামায়াত আমিরের এক্স হ্যাক: বঙ্গভবন কর্মকর্তা আটক
- ক্রিকেটের রাজনীতি: মোস্তাফিজের ৯ কোটি গেছে, আইসিসির ৬ হাজার কোটি
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- জবিতে কেন্দ্রীয় মন্দিরের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
- এস আলমের মামলা লড়তে সরকারের ব্যয় ঘণ্টায় দেড় লাখ টাকা
- ফেব্রুয়ারির প্রথম দুই দিনে রেমিট্যান্স ৩২ কোটি ৬০ লাখ ডলার
- সাফিকুর রহমানের স্থলে বিমানের নতুন এমডি ড. হুমায়রা সুলতানা
- নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিন্টুর
- এআই চ্যাটবট গ্রকের বিরুদ্ধে নারী-শিশুর অশ্লীল ছবি তৈরির তদন্ত শুর
- প্রতিবন্ধীদের অংশগ্রহণ ছাড়া টেকসই দেশ গড়া সম্ভব নয়: জাইমা রহমান
- মোবাইল কেনাবেচায় ডি-রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, সতর্ক করল বিটিআরসি
- বেসরকারি ইপিজেডগুলো এখন থেকে বেজার অধীনে পরিচালিত হবে
- ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
- সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে আবার বিপদে পড়ব: মির্জা ফখরুল
- চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি
- ৬ ঘণ্টারও কম সময়ে সোনার দাম ভরিতে বাড়ল ১০,৯০৬ টাকা
- ৫০তম বিসিএস প্রিলিমিনারি: দুই দিন পর, কঠোর নিরাপত্তা
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- জমে উঠেছে কুমিল্লা -২ এ নির্বাচনী প্রচারণা
- আগামীকাল লাকসাম স্টেডিয়ামে জামায়াতে ইসলামীর বিশাল জনসভা
- বিশ্ববাজারে স্বর্ণের দাম ১২ শতাংশ কমল, ডলারের শক্তিতে ধস
- নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে প্রচারণ
- অন্যের ভোটে হাত না দিতে সতর্ক করেছেন জামায়াত আমির
- লাকসাম গাজীমুড়া এলাকায় দাঁড়িপাল্লার ব্যানার ভাঙচুর
- ধানের শীষে সমর্থন জানিয়ে নির্বাচনী মাঠ ছাড়লেন সামিরা আজিম দোলা
- বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর সভাপতি হলেন নূরে আলম
- জবি ইউট্যাবের নতুন ৩৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
- মধ্যপ্রাচ্যে তৎপরতা বাড়ালো ওয়াশিংটন, ইরানের পথে দ্বিতীয় নৌবহর
- গোবিপ্রবিতে নির্মাণাধীন মসজিদ বিতর্কে যা জানালেন উপাচার্য
- সহকারী শিক্ষক-শিক্ষিকাদের জন্য অগ্রিম বর্ধিত বেতন সুবিধা চালু
- দুবাইয়ে প্রবাসীদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক সেমিনার
- নির্বাচনে সাংবাদিক কার্ড ও স্টিকার ইস্যুতে ইসির নতুন সিদ্ধান্ত
- ভোটারের বয়স ১৬, এক কোটি কর্মসংস্থান ও চাঁদাবাজি বন্ধের প্রতিশ্রুত
- কত মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ?
- গান ছেড়ে দেওয়ার যা কারণ জানালেন অরিজিৎ সিং
- বিদেশি ঋণ নির্ভরতা: আগামী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ
- গণমাধ্যমের সঙ্গে কথা না বলে পালিয়ে বাড়ি গেলেন সুমি
- সড়ক পরিবহন আইন বাস্তবসম্মত হওয়া প্রয়োজন: ফখরুল
- শিশির ভেজা পায়ে এলো হেমন্ত
- সামাজিক ব্যক্তিত্বে এগিয়ে আমেরিকা প্রবাসি আলহাজ্ব মনির আহমেদ
- শিল্পের কারিগর বাবুই পাখি
- ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় লোকোমোটিভ মাস্টার দায়ী: রেলমন্ত্রী
- দেশ টিভির ডিএমডি আরিফ হাসানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা
- ট্যাটু আঁকার নামে মেয়েদের সঙ্গে যা করতে বাদশাহ (ভিডিও)
- মোংলা ও পায়রায় ১০ নম্বর মহাবিপদ সংকেত, চট্টগ্রামে ৯
- মিয়ানমারের সীমান্তরক্ষীর গুলিতে বাংলাদেশি নিহত
- আমার নামে অভিযোগ গুলো মিথ্যা ছিলো: আহসান হাবিব পেয়ার
- উল্লাপাড়ায় ট্রেন লাইনচ্যুত, ইঞ্জিন ও বগিতে আগুন (ভিডিও)
- শহীদ আহসান উল্লাহ মাস্টার সততা, সাহস ও আদর্শের মূর্ত প্রতীক
- বাংলাদেশে পিঁয়াজের কেজি ১৪০ টাকা, ভারতে ৬ রুপি বা ৮ টাকা
- কোরআন অবমাননা : সেফুদার সম্পত্তি ক্রোকের নির্দেশ
