শেখ হাসিনার নির্দেশ ও গোপন বৈঠক-ট্রাইব্যুনালের রায়ে নতুন তথ্য
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের অবস্থান শনাক্ত করতে ড্রোন ব্যবহারের নির্দেশ দেন এবং তাঁদের দমন করতে হেলিকপ্টার ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমোদন দেন—রায়ে এমনটাই উল্লেখ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
গত বছরের ১৮ জুলাই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে শেখ হাসিনার টেলিফোন আলাপ থেকেই এই আদেশের তথ্য প্রকাশ পায়। একইভাবে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে তাঁর আরেকটি কথোপকথনও আদালতে উপস্থাপন করা হয়।
ট্রাইব্যুনালের রায়ে বলা হয়, ওই কথোপকথনসমূহ পেনড্রাইভ ও সিডিতে জমা দেওয়া হয়েছে এবং সিআইডির ফরেনসিক পরীক্ষায় সেগুলোকে সম্পূর্ণ আসল হিসেবে পাওয়া গেছে। এআই দিয়ে তৈরি বা পরিবর্তিত কোনো চিহ্ন পাওয়া যায়নি। আদালতে সেই অডিও শুনে ট্রাইব্যুনালের সদস্যরা এর সত্যতা নিশ্চিত হন।
এ মামলার মধ্য দিয়েই প্রথমবার গণ–অভ্যুত্থানকেন্দ্রিক মানবতাবিরোধী অপরাধের রায় ঘোষণা করে ট্রাইব্যুনাল। চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল–মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন।
যৌথ পরিকল্পনা ও নৃশংসতার বর্ণনা
রায়ে বলা হয়, আন্দোলনকারী শিক্ষার্থীদের দমনে তিনজনই পরস্পর যোগসাজশে কাজ করেছেন। চৌধুরী আবদুল্লাহ আল–মামুনের সাক্ষ্যে উঠে আসে, স্বরাষ্ট্রসচিব থেকে শুরু করে বিভিন্ন গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থার প্রধানদের নিয়ে একটি মূল কমিটি (কোর কমিটি) গঠন করা হয়েছিল। ২০২৪ সালের ১৯ জুলাইয়ের পর থেকে প্রতিরাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক হত এবং সেখানেই শেখ হাসিনার পাঠানো নির্দেশনা অনুযায়ী পরিকল্পনা গ্রহণ করা হত।
মামুন জানান, আন্দোলন নিয়ন্ত্রণে ড্রোন দিয়ে অবস্থান নির্ণয় এবং ‘লেথাল উইপেন’ বা প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত আসে। শেখ হাসিনা নিজে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি দেন, যা পরবর্তীতে সারাদেশের পুলিশ কর্মকর্তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল।
ট্রাইব্যুনাল বলেছে, এই নির্দেশনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ছাত্রলীগ–যুবলীগের সদস্যেরা দেশজুড়ে হামলা চালায়। এর ফলে প্রায় ১,৫০০ মানুষের মৃত্যু হয়, যার মধ্যে ঢাকার চানখাঁরপুলের ছয়জন এবং আশুলিয়ায় ছয়জন আন্দোলনকারী ছিলেন।
উসকানিমূলক বক্তব্য ও প্ররোচনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য মাকসুদ কামালের সাথে শেখ হাসিনার ১৪ জুলাইয়ের কথোপকথন আদালতে উপস্থাপন করা হয়। সেখানে শেখ হাসিনা আন্দোলনকারীদের ‘রাজাকার’ উল্লেখ করে বলেন-
“রাজাকারদের তো ফাঁসি দিয়েছি, এবার তোদেরও তাই করব। একটাও ছাড়ব না।”
ট্রাইব্যুনাল তার পর্যবেক্ষণে জানিয়েছে, এই বক্তব্য তাঁর দলীয় কর্মী ও সহযোগী সংগঠনগুলোকে উত্তেজিত করে এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে সহিংসতায় প্ররোচিত করে।
কোটা আন্দোলন অবমূল্যায়ন
রায়ে আরও বলা হয়, ২০২৪ সালের ১ জুলাই থেকে শুরু হওয়া ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনকে শেখ হাসিনা তুচ্ছ–তাচ্ছিল্যপূর্ণ মন্তব্যে অবমূল্যায়ন করেন, যা শিক্ষার্থীদের ক্ষুব্ধ করে আরও বৃহত্তর আন্দোলনের দিকে ঠেলে দেয়।
- নির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে: খেলাফত মজলিস
- খেলাফত মজলিসনির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে
- নির্বাচনের পর খুলেছে ঢাবি ভর্তি অফিস, অগ্রিম ফি জমার শেষ তারিখ ১৬
- বিএনপির হামলা-হুমকি সহ্যের সীমা অতিক্রম করলে ছাড় দেব না: সারজিস
- অন্তর্বর্তী সরকার দ্রুত ক্ষমতা হস্তান্তর চায়, সিইসি দিয়ে শপথ
- নির্বাচনের ফলাফল ভোটারদের আগ্রহ-উদ্দীপনার সঙ্গে মিলছে: ফয়জুল করিম
- নির্বাচনের ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ: শফিকুর রহমান
- চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ নিহত, ৩ গুরুতর আহত
- প্রধান উপদেষ্টা ইউনূস তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা দিলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- মেঘনা এক্সপ্রেসের ব্লেক ফেইলে কোচে ধাক্কা ক্ষতিগ্রস্ত ট্রেন
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- বহিষ্কৃত কর্মীদের ফিরিয়ে নিলে বিএনপিতে ফিরব, শর্ত দিলেন: রুমিন
- জুমার নামাজে উৎসুক জনতার ভিড়, কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
- জামায়াতের নির্বাহী বৈঠক চলছে, রাতে নির্দেশনা
- ঢাকার ২০ আসনে বিজয়ী কারা, ব্যবধান কত
- টাইম: তারেক রহমান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা হতে পারেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- বান্দরবান-৩০০ আসনে বিএনপির সাচিং প্রু জেরী বিজয়ী, না ভোট সর্বোচ্চ
- আনোয়ার ইব্রাহিম: তারেক রহমানকে অভিনন্দন, গণতন্ত্রের বিজয়
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- গাজীপুরের ৫টি আসনেই ধানের শীষের বিশাল জয়
- নরসিংদীর পাঁচটি আসনেই ধানের শীষের বিজয়
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- সুনামগঞ্জ-২ আসনে বিজয়ী নাছির চৌধুরীকে অভিনন্দন জানালেন শিশির মনির
- কারচুপি-ভয়ভীতি সত্ত্বেও নিরঙ্কুশ বিজয় আসছেঃ মাহদী আমিন
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন,কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিবি প্রধান
- বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে নির্বাচন ও গণভোট, গণনা চলছে
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
