ডি মারিয়াকে অবসর থেকে ফেরাতে চায় আর্জেন্টিনা!
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬ জুলাই ২০২৪
কোপা আমেরিকায় রেকর্ড ১৬তম শিরোপা জয়ের পরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিয়েছেন আর্জেন্টাইন তারকা আনহেল ডি মারিয়া। যদিও এই ঘোষণা কেবলই আনুষ্ঠানিক, কোপার আগেই তিনি টুর্নামেন্টটি দিয়ে আর্জেন্টিনার জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। পরে এমন বিদায়ই তিনি চেয়েছিলেন বলে ফাইনাল শেষে নিজের প্রতিক্রিয়ায় জানান ডি মারিয়া। তবে তার অনুপস্থিতি নিশ্চয়ই মিস করবে আলবিসেলেস্তেরা, সে কারণেই হয়তো তাকে আরও কিছুদিন জাতীয় দলে দেখার সম্ভাবনা তৈরি হয়েছে!
মূলত এমন ইঙ্গিত আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি ও তারকা মিডফিল্ডার নিকোলাস তালিয়াফিকো–ই দিয়েছেন। তবে এল ফিদেও সহজেই যে তার মন পরিবর্তন করবেন না সেটাও বুঝতে পারছেন বিশ্বকাপজয়ী কোচ। বিশেষ করে গতকাল কোপার ফাইনাল শেষে মায়ামির হার্ডরক স্টেডিয়ামে অশ্রুসিক্ত চোখে বিদায় জানান ডি মারিয়া। সতীর্থ, কোচ থেকে শুরু করে দর্শকরা তাকে বিদায়ী বরণ করেন করতালিতে।
তাকে আবারও আর্জেন্টিনা জাতীয় দলে ফেরানোর বিষয়ে স্কালোনি সংবাদ সম্মেলনে বলছেন, ‘সে একজন কিংবদন্তি, কিন্তু তাকে তার সিদ্ধান্ত বদলাতে রাজি করানোর সুযোগ নেই। তবে অন্তত তাকে একবার নামানো যেতে পারে, যাতে সে বিদায় নিতে পারে সমর্থকদের সামনে থেকে। কারণ সে এটাই ডিজার্ভ করে।’
প্রায় একইভাবে আর্জেন্টিনার ১১ নম্বর জার্সিতে তাকে আবারও দেখা কঠিন মেনে নিলেও, বিশ্বাস হারাতে চান না তালিয়াফিকো। কাতার বিশ্বকাপের পর কোপা আমেরিকা জয়েও দারুণ ভূমিকা রাখা এই মিডফিল্ডার কথা বলেছেন ডি মারিয়াকে ফেরানোর বিষয়ে। তালিয়াফিকো বলেন, ‘তাকে রাজি করাতে হবে আমাদের। যদি তাতে আমরা সফল হতে চাই, তাকে আরও বেশি বেশি বলা উচিৎ, যাতে অন্তত এক বছর (খেলে)। যখন আপনি দেখছেন যে এরপর আর কেবল এক বছর বাকি, এরপরই আরেকটি বিশ্বকাপের (২০২৬) পর্দা উঠবে।’
কেবল স্কালোনি-তালিয়াফিকোই নন, টানা চার শিরোপা (বিশ্বকাপ, দুটি কোপা ও ফিনিলিসিমা) জেতা আর্জেন্টিনা দলের অন্য সতীর্থরাও নাকি ডি মারিয়াকে দলে ফেরানোর বিষয়ে বেশ সিরিয়াস। সেটি জানিয়ে তালিয়াফিকো বলেন, ‘যখন আপনি বুঝতে পারছেন যে প্রায় ২০২৫ পর্যন্ত খেলে ফেলেছেন, সামনে সেপ্টেম্বর গুরুত্বপূর্ণ। ওই সময়ই জানা যাবে তার (ডি মারিয়া) উত্তর, হ্যাঁ নাকি না। তখন বোঝা যাবে তারা তাকে বিদায় জানায় নাকি আরও কিছুদিন খেলতে রাজি করাতে পারে।’
আগামী সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরে বিশ্বকাপ বাছাই এবং ফিনিলিসিমা (ইউরো চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে) ম্যাচ আছে আর্জেন্টিনার। সে কারণে ওই সময়কে লক্ষ্য বানিয়েই হয়তো এগোতে চায় বিশ্বচ্যাম্পিয়নরা। চিলি ও কলম্বিয়ার বিপক্ষে তারা মাঠে নামবে ওই সময়ে, এ ছাড়া ধারণা করা হচ্ছে ২০২৫ সালের মাঝামাঝি সময়ে হবে ফিনালিসিমার তৃতীয় আসর। এ নিয়ে তালিয়াফিকো বলেন, ‘সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে ফিফা উইন্ডো আছে। এরপর যে স্পেনের মোকাবিলা করতে হবে সেটি ইতোমধ্যে সবাই জানে।’
এর আগে অবশ্য আবারও আর্জেন্টিনার হয়ে খেলার বিষয়টি নিয়ে কথা বলেছিলেন ডি মারিয়া। তিনি বলেছিলেন, ‘‘‘স্কালোনি জিজ্ঞেস করেছিলেন আরেকবার (মাঠে) নামব কি না?, দেশের মানুষের জন্য, যাতে তারা বিদায় জানাতে পারে।’’ তখন আমি তাকে বললাম, ‘‘আমি ব্রাজিলকে মারাকানায় হারিয়েছি, সবই জিতেছি আমি। এরপর এখানে (কোপায়) দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলাম। এখন যেভাবে বিদায় বলেছি, আমার মতে এটা সবচেয়ে সেরা পন্থা। আমি আবারও আসার কথা জানিয়েছি, তবে খেলার জন্য নয়। শেষ পর্যন্ত এখানে লক্ষ্য পূরণ হয়েছে, বিদায় পেয়েছি (সমর্থকদের কাছ থেকে), দারুণ এক রাত।’
- ৩৮ বছর ইমামতি শেষে ফুলসজ্জিত গাড়িতে ইমামের রাজকীয় বিদায়
- নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সারজিস আলমকে শোকজ
- সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের পিঠা উৎসব
- নির্বাচন কমিশন নিরপেক্ষ না হলে নির্বাচন সুষ্ঠু হবে না: সুজন
- বাঁধন ঢাকা উত্তর জোনের কার্যকরী পরিষদ-২০২৬ গঠিত
- বাঁধন ঢাকা উত্তর জোনের কার্যকরী পরিষদ-২০২৬ গঠিত
- বাংলাদেশকে সরিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করল আইসিসি
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
- ১১-২০ গ্রেডে বিশেষ বেতন ও সুবিধা, সচিবদের জন্য বিশেষ ধাপ
- প্রাথমিক শিক্ষাকে অগ্রাধিকার দেবে বিএনপি: তারেক রহমান
- গাজায় পর্যটন ও শিল্পনগরী: ট্রাম্প জামাতার মাস্টারপ্ল্যান
- ভারত-ইইউ ‘সবচেয়ে বড় চুক্তি’ ঘোষণা আসতে পারে ২৭ জানুয়ারি
- ভারতের সঙ্গে বিএনপির চুক্তির অভিযোগ রাজনৈতিক অপপ্রচার: মাহদী আমিন
- কুমিল্লায় এসএমএস ফিডস কোম্পানির পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত
- হাসিনা আপার রেখে যাওয়া কর্মী-সমর্থকদের পাশে আছি: মির্জা ফখরুল
- এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায় ডিম ও ময়লা পানি নিক্ষেপ
- জামায়াত কখনো সরকারে গিয়ে কাজ করেনি, বিএনপি পরীক্ষিত দল: ফখরুল
- শিশুসন্তানকে হত্যার পর গলায় দড়ি দিলেন ছাত্রলীগ নেতার স্ত্রী
- বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ: প্রধান উপদেষ্টা
- গোবিপ্রবিতে বিএমবি ডিবেটিং ক্লাবের অর্ধযুগ পূর্তি উদযাপন
- নানা আয়োজনে বুটেক্সে সরস্বতী পূজা উদযাপন
- শীত শেষের আগেই উত্তপ্ত সবজির বাজার, ক্রেতারা অসন্তুষ্ট
- কুরআন-সুন্নাহভিত্তিক রাষ্ট্র গঠনে ইসলামিক ফ্রন্টের প্রচারণা
- রাবি ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- হাদি হত্যার বিচার দাবিতে তিতুমীর কলেজে বিক্ষোভ মিছিল
- প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা কবে, যা বলল অধিদপ্তর
- দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব নিয়ে উদ্বিগ্ন মার্কিন রাষ্ট্রদূত
- নির্বাচনি প্রচারে এনআইডি এবং ব্যক্তিগত তথ্য সংগ্রহ নিষিদ্ধ: ইসি
- ‘হ্যাঁ’ ভোট মানেই গণতান্ত্রিক-মানবিক বাংলাদেশ: আলী রীয়াজ
- নির্বাচন সামনে রেখে ১০ ও ১১ ফেব্রুয়ারি ছুটি ঘোষণা
- এসএসসি পরীক্ষা ২০২৬: ঢাকা বোর্ডের নতুন সিদ্ধান্ত
- প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা কবে, যা বলল অধিদপ্তর
- আমিরাতের শারজায় হাজী মোহাম্মদ আবুল বশর সিআইপি কে সম্বর্ধনা
- ১১-২০ গ্রেডে বিশেষ বেতন ও সুবিধা, সচিবদের জন্য বিশেষ ধাপ
- সরকারি পরিচয় ভাঙিয়ে প্রতারণা, গ্রেপ্তার শামীম ওসমান
- লাকসামে চেয়ার মার্কার নির্বাচনী অফিস উদ্বোধন
- নানা আয়োজনে বুটেক্সে সরস্বতী পূজা উদযাপন
- হাদি হত্যার বিচার দাবিতে তিতুমীর কলেজে বিক্ষোভ মিছিল
- নরসিংদী-২ আসনে ধানের শীষ প্রতীক পেলেন ড. মঈন খান
- রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা–জামায়াত বৈঠক সন্ধ্যায়
- মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- হাসিনা আপার রেখে যাওয়া কর্মী-সমর্থকদের পাশে আছি: মির্জা ফখরুল
- বিয়ে করলেন এক সময়ের আলোচিত নায়িকা শাকিবা
- ডা. রফিকুল ইসলাম বাচ্চুর সুস্থতায় শ্রীপুরে দোয়া মাহফিল
- ৪০তম FOBANA কনভেনশন একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করবে
- শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে রাকসুর বিক্ষোভ
- ঈদে আসছে ‘মাওলা’এক যুগ পরে অ্যালবাম নিয়ে ফিরছেন বালাম
- করাচির গুল প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড: এক দোকানেই মিলল ৩০ মরদেহ
- চ্যাটজিপিটিতে বয়স অনুমান ফিচার চালু করছে ওপেনএআই
- যশোর-১ আসনে ধানের শীষ প্রতীক পেলেন নুরুজ্জামান লিটন
- পিঠের ব্যথায় অনিশ্চিত সাইফউদ্দিন
- জেনে নিন বঙ্গবন্ধু বিপিএলের পূর্ণাঙ্গ সময়সূচি
- এত সংকটে কখনও পড়েননি সাকিব
- বাংলাদেশ বনাম ইন্ডিয়া ম্যাচ টি সরাসরি সম্প্রচার
- স্ত্রীর পাশে থাকতে ভারত সফরে নেই তামিম
- ছেলেদের ক্রিকেটেও স্বর্ণ, রেকর্ড গড়ল বাংলাদেশ
- বিপিএলে ৪ দলের নতুন নাম ঘোষণা
- বুড়ো বয়সেও ব্যাটে ঝড় তুললেন রফিক : ৩৯ বলে ৮১ রান
- রাতেই মাঠে নামছে বার্সেলোনা-বায়ার্ন
- বিপিএল প্লেয়ার্স ড্রাফট: কে কোন দলে
- আজ জরুরি বোর্ড সভা বিসিবির
- কন্যা সন্তানের বাবা হলেন তামিম
- ভুলে গিয়েছিলাম মুশফিকের উচ্চতা কম : রিভিউ প্রসঙ্গে রোহিত
- টাইগারদের ভারত সফর অনিশ্চিত
- বাংলাদেশ-ভারত প্রথম টেস্ট আজ: ভারত-বাংলাদেশ স্কোয়ার্ড
