সিটি কর্পোরেশন আইনের ব্যত্যয় ঘটিয়ে ব্যাংকের পরিচালক ছিলেন তাপস
প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৪
সিটি কর্পোরেশন আইন ২০০৯ অনুযায়ী কোনো মেয়র লাভজনক কোনো প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত থাকতে পারবেন না। তা সত্ত্বেও আইন উপেক্ষা করে মধুমতি ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করতেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সত্য বিদায়ী মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আর দক্ষিণ সিটি কর্পোরেশনের সব লেনদেন হত এই ব্যাংকের মাধ্যমেই।
ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস মধুমতি ব্যাংকের একজন উদ্যোক্তা পরিচালক। সেই সুবাদে তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এফডিআর, ট্রেড লাইসেন্স, হোল্ডিং ট্যাক্স, বিভিন্ন প্রকল্পের অর্থসহ নানা সিটি ফির টাকা সেই ব্যাংকেই রাখতেন।
এই ব্যাংকেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫০০ কোটি টাকা আমানত হিসেবে জমা রয়েছে। এছাড়া শাহবাগ শিশু পার্কের উন্নয়ন কাজের ৬০৩ কোটি টাকা, চারটি খাল উন্নয়ন প্রকল্পের ৮৭৬ কোটি টাকাসহ বিভিন্ন প্রকল্পের দুই হাজার কোটি টাকা এই ব্যাংকে জমা রেখেছেন মেয়রের ক্ষমতা প্রয়োগ করে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হওয়ার পর ২০২০ সালের ১২ মে মধুমতি ব্যাংকের সঙ্গে চুক্তি করতে বাধ্য হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এরপর থেকেই ডিএসসিসির মধুমতি ব্যাংকের সঙ্গে সব লেনদেন করতে হয়। এরমধ্যে আছে ডিএসসিসির সব ধরনের আর্থিক ফান্ড জমা রাখাসহ হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্সসহ সব ধরনের আর্থিক লেনদেন।
সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নির্দেশনা অনুযায়ী হোল্ডিং ট্যাক্সের টাকাও সরাসরি আদায় করে মধুমতি ব্যাংক। সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের টাকা আসে এই ব্যাংকের মাধ্যমে, যার নির্দেশনা সরাসরি দেওয়া ছিল সদ্য বিদায়ী মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের পক্ষ থেকে। তার নির্দেশেই নগর ভবনের ৮ তলায় একটি রুম ওই ব্যাংকের বুথের জন্য ছেড়ে দেওয়া হয়। তার বিনিময়ে সিটি কর্পোরেশন কোনো ভাড়া পায় না।
সার্বিক বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রাজস্ব, সম্পত্তি বিভাগের একাধিক কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। তবে তারা কেউই তাদের নাম প্রকাশ করতে চাননি।
নাম প্রকাশ না করার শর্তে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এক কর্মকর্তা বলেন, সাবেক মেয়র যেহেতু ওই ব্যাংকের একজন পরিচালক, মালিকানাও আছে। তাই উনি মেয়র হিসেবে নিজের ক্ষমতা ব্যবহার করে ওই ব্যাংকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সব আর্থিক লেনদেন করতেন। আমাদের কাউকেই কিছুই এ বিষয়ে বলার সুযোগ রাখেননি তিনি। বাধ্য হয়ে আমরা সার্বিক বিষয়গুলো মেনে নিয়েছিলাম। তবে এখন সময় এসেছে এসব বিষয়ের সঠিক সমাধান হওয়ার।
এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর ঢাকা উত্তর ও দক্ষিণ দুই সিটি কর্পোরেশনের মেয়র, প্যানেল মেয়র ও কাউন্সিলরাও লাপাত্তা হয়েছেন। তারা অফিস করছেন না। কারণ তারা সবাই আওয়ামী লীগের সমর্থক। ফলে দুই সিটির সেবা কার্যক্রমে ভাটা পড়েছে। দুই সিটির ১৭২ জন কাউন্সিলরের মধ্যে ১৮ জন বিএনপিপন্থি। ওই ১৮ জন ছাড়া অন্য কোনো কাউন্সিলর অফিস করছেন না।
যার প্রভাব পড়েছে সিটি কর্পোরেশনের পরিষেবায়। বর্তমানে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে দুজন প্রশাসক দায়িত্ব পালন করছেন।
গেল কোটা সংস্কার আন্দোলনে অস্থিতিশীল পরিস্থিতিতে দেশ ছেড়ে সিঙ্গাপুরে চলে যান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। গত ৩ জুলাই ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস বিমানের ফ্লাইটে একাই সিঙ্গাপুরে গেছেন। তার সঙ্গে তার পরিবারের কোনো সদস্য ছিলেন না।
এদিকে ঢাকার দুই মেয়রের পাশাপাশি ঢাকার দুই সিটি কর্পোরেশনের বেশিরভাগ কাউন্সিলরের মধ্যে অনেকে হয় দেশ ছেড়েছেন, নয়তো গা ঢাকা দিয়ে নিরাপদে অবস্থান নিয়েছেন। দুই সিটির ১৭২ জন কাউন্সিলরের মধ্যে ১৫৪ কাউন্সিলর গা ঢাকা দিয়েছে বলে জানা গেছে। তারা কেউই অফিস করছেন না। ফলে নাগরিক সেবা নিতে এসে সিটি কর্পোরেশন কার্যালয় থেকে ফিরে যাচ্ছেন সাধারণ নাগরিকরা। এছাড়াও মশক নিধন কার্যক্রম, পরিচ্ছন্না কার্যক্রমসহ অন্যান্য নাগরিক সেবা জাতীয় কাজগুলোতেও ছন্দপতন ঘটেছে। তবে দুই সিটির এই ১৭২ জন কাউন্সিলরের মধ্যে ১৮ জন বিএনপিপন্থি কাউন্সিলর তাদের কার্যক্রমগুলো পরিচালনার পাশাপাশি অফিসও করছেন বলে জানা গেছে।
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- নিরাপত্তা শঙ্কায় মোনামি: ফাঁস করলেন একাধিক স্ক্রিনশট
- পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ভরসা জাগানোর মতো নয়: শ্রীকান্ত
- ধানমন্ডি বত্রিশে শ্রদ্ধা জানাতে গিয়ে ঢাবি অধ্যাপকসহ আটক ৫
- ফেব্রুয়ারিতেই আসবে আইফোন ১৭, সত্যি না গুজব
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- বসন্তের দিনে বিষাদের সুর: ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টি
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- দায়িত্ব শেষে সামাজিক কাজে ব্যস্ত থাকবেন প্রধান উপদেষ্টা
- মোদির পরিবর্তে ঢাকায় আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা
- ভোট কারচুপির অভিযোগে শপথ স্থগিতের আবেদন করেছেন পাটোয়ারী
- জনগণের রায়কে প্রশ্নবিদ্ধের চেষ্টা হলে, জনগণই জবাব দেবে: নাহিদ
- নির্বাচন উত্তর সহিংসতায় হামলার শিকার চট্টগ্রামের বিএনপি নেতা
- চরফ্যাশনে খাসি খাওয়া নিয়ে দ্বন্দ্বে কুপিয়ে হত্যা
- আদালত নির্দেশ দিলে ভোট পুনর্গণনা, জানালেন ইসি কমিশনার
- সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার সকাল ১০টায়, মন্ত্রিসভা বিকেল ৪টায়
- খামেনি চাইলে বৈঠক করবেন ট্রাম্প: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশের সঙ্গে অর্থনীতি-জলবায়ুতে ঘনিষ্ঠ সহযোগিতা: যুক্তরাজ্যে
- নতুন সংসদের যাত্রা শুরু মঙ্গলবার, সংসদ ভবনেই এমপি-মন্ত্রীদের শপথ
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- যমুনা হচ্ছে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন, তারেকের সিদ্ধান্ত চূড়ান্ত
- ত্রয়োদশ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও স্বচ্ছ ছিলঃ সিইসি
- সংসদে জনগণের কণ্ঠস্বর হয়ে গঠনমূলক সমালোচনা করব: জামায়াত আমির
- আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি : আসিফ মাহমুদ
- আজ সন্ধ্যায় ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক
- বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে কি উপস্থিত থাকবেন মোদি?
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- উইন্ডোজ ও অফিসে জিরো-ডে ত্রুটি: হ্যাকাররা সক্রিয়, জরুরি আপডেট
- হানিয়া আমিরের জন্মদিনে ‘ফেক ওয়েডিং’ ভিডিওতে ছড়াল বিয়ের গুজব
- আগামীকাল জামায়াত আমির ও এনসিপি আহ্বায়ক নাহিদের বাসায় যাবেন তারেক
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- যেসব কারণে বাতিল অথবা স্থগিত হতে পারে ভোট
- গাজীপুর-২ আসনে রনির নেতৃত্বে টঙ্গীজুড়ে ধানের শীষের গণজোয়ার
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
