রোববার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৩ ১৪৩২   ২৭ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮

ধানমন্ডি বত্রিশে শ্রদ্ধা জানাতে গিয়ে ঢাবি অধ্যাপকসহ আটক ৫

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৬  

 

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর ধানমন্ডি বত্রিশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভগ্ন বাসভবনে শ্রদ্ধা জানানোর সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন-সহ পাঁচ জনকে পুলিশ আটক করেছে। আটক চারজনের নাম এখনও জানা যায়নি।

 

এ বিষয়ে যোগাযোগ করলে সংশ্লিষ্ট থানার পুলিশ কেউ মন্তব্য করতে রাজি হননি। তবে রমনা বিভাগের ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন,

‘এ বিষয়ে আমি কোনো বক্তব্য দিতে পারব না। তবে, তাদের আটক করা হয়নি।’

 

অধ্যাপক আ ক ম জামাল আগের দিন দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্টে জানান, তিনি ধানমন্ডি ৩২-এ জাতির পিতার ভগ্ন বাসভবনে শ্রদ্ধা নিবেদন করবেন। পোস্টে তিনি লিখেছেন,

‘ধানমন্ডি ৩২-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভগ্ন বাসভবনে গমন করে অশ্রুপাত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব আজ বিকেল ৪টায়। আপনাদের দলে দলে যোগদান করার অনুরোধ করছি।’

এই বিভাগের আরো খবর