শ্রীপুরে অবৈধ ভাবে ড্রামের তেল বোতলে ভরে বেশি দামে বিক্রি
মোঃ নজরুল ইসলাম,গাজীপুর উত্তর।
প্রকাশিত: ১১ জুলাই ২০২৩
কারখানার নেই কোনো অনুমোদন। তার পরও খোলা সয়াবিন তেল ড্রাম থেকে বোতলে ভরে বেশি দামে বিক্রি করার অভিযোগ উঠেছে এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে গাজীপুরে শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে এ ধরনের কর্মকাণ্ড চলছে।
শ্রীপুর পৌরসভার আমতলা মোল্লাবাড়ির শামসুল হকের ভাড়া বাসায়’ ঘড়ের বিতর কয়েক জন নারী পুরুষ শ্রমিক ড্রাম থেকে পাইপ দিয়ে বোতলে তেল ভরছেন। এসব বোতলের গায়ে ‘প্রজাপতি’ লিখিত লেভেল লাগানো। ওই লেভেলের গায়ে বিএসটি আইয়ের লোগো দেওয়া। যদিও বিভিন্ন মাধ্যমে জানা যায় বিএসটিআইয়ের কোনো অনুমোদন তিনি পাননি।
অস্বাস্থ্যকর পরিবেশে ড্রামের ময়লাযুক্ত নিম্নমানের এসব তেল বোতলজাত করে বাজারে বেশি দামে বিক্রি করা হয়। এতে করে ব্যবসায়ী লাভবান হলেও ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্রেতা সাধারণ।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীপুরের কেওয়া বাজার আর্মি হানিফ মার্কেটে আমিনুল ইসলামের ’প্রজাপতি প্রিন্ট প্রেস’ নামে একটি প্রতিষ্ঠান রয়েছে। সেখান থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে আমতলা এলাকায় মোল্লাবাড়ির শামসুল হকের একটি বাসার বিতরে ড্রামের তেল বোতলে ভরে ঐ অফিস থেকে বিভিন্ন দোকানে বিক্রি করা হচ্ছে । আর সেখান থেকেই ক্রেতারা অতিরিক্ত দাম দিয়ে তেল সংগ্রহ করছেন। এতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্রেতা, এবং সাধারন মানুষকে পড়তে হচ্ছে স্বাস্থ্য ঝুঁকিতে।
এসব অভিযোগ শোনার পর স্থানীয়দের দেয়া তথ্যে সেই কারখানায় সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রথমে বাহির থেকে বিলবোর্ড বিহীন কারখানা দেখে বন্ধ মনে হয়। পরে গোপন সূত্রে প্রতিবেদক জানতে পারে ভিতরে শ্রমিকরা কাজ করছে। তখন এক নারীকে প্রতিবেদকের পরিচয় দিয়ে ভিতরে প্রবেশের অনুমতি চাইলে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। পরবর্তীতে প্রতিবেদকের পরিচয় গোপন করে ছদ্মনাম ব্যবহার করে কারখানার ভেতরে প্রবেশ করে দেখা যায়, খোলা সয়াবিন তেল ড্রাম থেকে বোতলে ভরে বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছে।
এ ব্যাপারে ’প্রজাপতি প্রিন্ট প্রেস’ প্রতিষ্ঠানটির মালিক আমিনুল ইসলামের কাছে জানতে চাইলে প্রথমে এসব ব্যবসার কথা অস্বীকার করে। পরে সংরক্ষিত ভিডিও ফুটেজ দেখালে পরবর্তীতে ব্যবসার কথা স্বীকার করে সব লাইসেন্স আছে বলে দাবি করেন।
তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে এ ব্যবসা করে আসছি। প্রজাপতি একটি ব্র্যান্ড। এটার সকল ধরনের সরকারি অনুমোদনের কাগজ আছে। এখন মেশিনের হালনাগাদ চলতেছে। তাই কারখানা সাময়িক বন্ধ রয়েছে। কিন্তু বাজারে চাহিদা থাকার কারণে ৪-৫ কাটুনের অল্প কিছু মাল প্রস্তুত করতে হইতেছে।
তিনি আরোও বলেন, শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকায় এরকম আরো অনেকেই এ ধরনের ব্যবসা করছে তাদেরকে ধরেন না কেন।
স্থানীয় কয়েক জনের সাথে কথা বলে জানা যায়, এখানে কারখানার নেই কোন বিলবোর্ড। রাতে কারখানায় তেলভর্তি ড্রামের গাড়ি আসে। পরে সেগুলো বোতলজাত করে বাজারে বেশি দামে বিক্রি করেন সংশ্লিষ্টরা। তারা আরোও জানান এভাবে বোতলজাত করা অন্যায়। সেই সঙ্গে মেশিনে পরিশোধন ছাড়াই নোংরা পরিবেশে তেল বোতলজাত করে ক্রেতাদের ধোঁকা দিচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া উচিত বলে মনে করেন স্থানীয়রা।
এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম বলেন, সরকারের অনুমোদন ছাড়া যদি কোনো কারখানা চলে তবে সেটি অবৈধ। আমরা এ বিষয়টি নিয়ে তদন্ত করব। তদন্ত করে যদি সত্যতা পাওয়া যায়। তাহলে সংশ্লিষ্ট যারা এ সমস্ত অপরাধের সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠিন আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- নিরাপত্তা শঙ্কায় মোনামি: ফাঁস করলেন একাধিক স্ক্রিনশট
- পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ভরসা জাগানোর মতো নয়: শ্রীকান্ত
- ধানমন্ডি বত্রিশে শ্রদ্ধা জানাতে গিয়ে ঢাবি অধ্যাপকসহ আটক ৫
- ফেব্রুয়ারিতেই আসবে আইফোন ১৭, সত্যি না গুজব
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- বসন্তের দিনে বিষাদের সুর: ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টি
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- দায়িত্ব শেষে সামাজিক কাজে ব্যস্ত থাকবেন প্রধান উপদেষ্টা
- মোদির পরিবর্তে ঢাকায় আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা
- ভোট কারচুপির অভিযোগে শপথ স্থগিতের আবেদন করেছেন পাটোয়ারী
- জনগণের রায়কে প্রশ্নবিদ্ধের চেষ্টা হলে, জনগণই জবাব দেবে: নাহিদ
- নির্বাচন উত্তর সহিংসতায় হামলার শিকার চট্টগ্রামের বিএনপি নেতা
- চরফ্যাশনে খাসি খাওয়া নিয়ে দ্বন্দ্বে কুপিয়ে হত্যা
- আদালত নির্দেশ দিলে ভোট পুনর্গণনা, জানালেন ইসি কমিশনার
- সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার সকাল ১০টায়, মন্ত্রিসভা বিকেল ৪টায়
- খামেনি চাইলে বৈঠক করবেন ট্রাম্প: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশের সঙ্গে অর্থনীতি-জলবায়ুতে ঘনিষ্ঠ সহযোগিতা: যুক্তরাজ্যে
- নতুন সংসদের যাত্রা শুরু মঙ্গলবার, সংসদ ভবনেই এমপি-মন্ত্রীদের শপথ
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- যমুনা হচ্ছে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন, তারেকের সিদ্ধান্ত চূড়ান্ত
- ত্রয়োদশ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও স্বচ্ছ ছিলঃ সিইসি
- সংসদে জনগণের কণ্ঠস্বর হয়ে গঠনমূলক সমালোচনা করব: জামায়াত আমির
- আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি : আসিফ মাহমুদ
- আজ সন্ধ্যায় ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক
- বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে কি উপস্থিত থাকবেন মোদি?
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- উইন্ডোজ ও অফিসে জিরো-ডে ত্রুটি: হ্যাকাররা সক্রিয়, জরুরি আপডেট
- হানিয়া আমিরের জন্মদিনে ‘ফেক ওয়েডিং’ ভিডিওতে ছড়াল বিয়ের গুজব
- আগামীকাল জামায়াত আমির ও এনসিপি আহ্বায়ক নাহিদের বাসায় যাবেন তারেক
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- যেসব কারণে বাতিল অথবা স্থগিত হতে পারে ভোট
- গাজীপুর-২ আসনে রনির নেতৃত্বে টঙ্গীজুড়ে ধানের শীষের গণজোয়ার
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
