চতুর্থ গণবিজ্ঞপ্তি
মামলার গ্যাঁড়াকলে ৬৮ হাজার শিক্ষক নিয়োগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৩
# আবেদনের সুযোগবঞ্চিত ইনডেক্সধারী শিক্ষক
# নিয়োগ স্থগিত রাখতে আদালতে চার মামলা
# চলতি মাসের শেষে ফল প্রকাশ করতে চায় এনটিআরসিএ
সারাদেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৮ হাজার ৩৯০ জন শিক্ষক নিয়োগে গত বছর চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। নির্ধারিত সময়ের মধ্যে লক্ষাধিক আবেদন জমা হলেও ফল প্রকাশ করা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এমপিওভুক্ত শিক্ষকদের আবেদনের সুযোগ থেকে বঞ্চিত করায় আদালতে একাধিক মামলা দায়ের করেছেন তারা। এতে ফল প্রকাশ নিয়ে গ্যাঁড়াকলে এনটিআরসিএ।
এনটিআরসিএ থেকে জানা যায়, গত বছরের ২২ ডিসেম্বর চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে সংস্থাটি। এর মাধ্যমে এমপিওভুক্ত স্কুল ও কলেজ পর্যায়ে ৩১ হাজার ৫০৮ জন এবং মাদরাসা, ব্যবসায় ব্যবস্থাপনা ও কারিগরি স্কুল-কলেজে ৩৬ হাজার ৮৮২ জনসহ মোট ৬৮ হাজার ৩৯০ জন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত ২৯ ডিসেম্বর থেকে আবেদন শুরু হয়ে চলতি বছরের ২৯ জানুয়ারি পর্যন্ত চলে। এতে এনটিআরসিএর নিবন্ধিত এক লাখ এক হাজারের বেশি প্রার্থী আবেদন করেন।
এরই মধ্যে ইনডেক্সধারী কয়েকজন শিক্ষক আদালতে চারটি মামলা করেন। এখন মামলা মোকাবিলার পাশাপাশি ফলাফল তৈরির কাজ চালিয়ে যাচ্ছে এনটিআরসিএ। মামলা জটিলতা কাটিয়ে ওঠা সম্ভব হলে চলতি মাসের শেষের দিকে মেধাতালিকা অনুযায়ী নিয়োগ পাওয়া প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএ চেয়ারম্যান মো. এনামুল কাদের খান জাগো নিউজকে বলেন, চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আবেদন জমা পড়েছে এক লাখ এক হাজারের বেশি। যেগুলো যাচাই-বাছাই চলছে। চলতি মাসের শেষে দিকে ফলাফল প্রকাশ করার চেষ্টা করা হচ্ছে। এনটিআরসিএ সূত্রে জানা যায়, চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে এ পর্যন্ত আদালতে চারটি মামলা দায়ের করেছেন নিয়োগপ্রত্যাশীরা। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ইনডেক্সধারী (এমপিওভুক্ত) শিক্ষকদের আবেদন করার সুযোগ এমপিওভুক্ত নীতিমালায় দেওয়া হলেও এনটিআরসিএ সেটি বাতিল করে আবেদন প্রক্রিয়া শুরু করে। এর পরেই আদালতে মামলাগুলো দায়ের করেন চাকরিরত শিক্ষকরা। নীতিমালায় থাকার পরও কেন তাদের আবেদন করার সুযোগ দেওয়া হয়নি, এটি জানতে আদালত থেকে রুল জারি করা হয়। রুলের জবাব দিতে এনটিআরসিএকে চার সপ্তাহের সময় দেওয়া হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক রিটকারী একজন প্রার্থী জাগো নিউজকে বলেন, সরকারি শিক্ষকদের বদলি হওয়ার সুযোগ থাকলেও এমপিওভুক্ত শিক্ষকদের বঞ্চিত করা হচ্ছে। প্রথম থেকে তৃতীয় নিয়োগচক্রে ইনডেক্সধারীদের আবেদন করার সুযোগ দেওয়া হলেও চতুর্থ নিয়োগ চক্রে সেটি এনটিআরসিএ বাতিল করেছে। সে কারণে এবার কমে গেছে আবেদনের সংখ্যা। তিনি বলেন, অনেকে বাড়ি-পরিবার ছেড়ে দীর্ঘদিন ধরে ভিন্ন জেলার শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন। এমপিওভুক্ত শিক্ষকদের বদলি সুবিধা না থাকায় এর মাধ্যমে পছন্দের প্রতিষ্ঠানে যাওয়ার সুযোগ থাকে। সেটি স্থগিত করায় অনেকে সে সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এ কারণে চারটি ভাগে আদালতে চারটি মামলা দায়ের করা হয়েছে। আদালত থেকে এ বিষয়ে কারণ জানতে রুল জারি করলেও এখনো তার জবাব দেয়নি এনটিআরসিএ।
তাদের দাবি, চতুর্থ গণবিজ্ঞপ্তিতে যদি ইনডেক্সধারীদের সুযোগ দেওয়া না হয় তাহলে ফলাফল প্রকাশের পর যেসব শিক্ষক পদ শূন্য থাকবে সেগুলোতে বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হোক। যেখানে ইনডেক্সধারীদের সুযোগ দেওয়ার দাবি জানান একাধিক শিক্ষক। এনটিআরসিএ সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, শিক্ষকদের মামলাজনিত কারণে চতুর্থ গণবিজ্ঞপ্তির ফলাফল পিছিয়ে যেতে পারে। যদিও এ ফলাফল চলতি মাসের শেষ সপ্তাহে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ। ফলাফল তৈরি করে রাখা হবে। শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিলে সেটি প্রকাশ করবে এনটিআরসি।
তিনি বলেন, শিক্ষকদের মামলার পরিপ্রেক্ষিতে আদালত থেকে একটি রুল জারি করা হয়েছে। তার জবাব দ্রুততম সময়ে দেওয়া হবে। সারাদেশে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক শূন্য থাকায় শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। দ্রুত সেখানে নিয়োগ দেওয়া সম্ভব না হলে অনেক শিক্ষার্থীর রেজাল্ট খারাপ হতে পারে। শিক্ষক শূন্য থাকায় প্রতিষ্ঠান অচল হয়ে পড়ছে তুলে ধরে নিয়োগ কার্যক্রম চলমান রাখতে এনটিআরসিএ থেকে আদালতে অনুরোধ জানানো হবে। এ অনুরোধ গ্রহণ করা হলে আগামী মাসের শেষ সপ্তাহে মেধা তালিকা অনুযায়ী আবেদনকারীদের মধ্যে নিয়োগ পাওয়া প্রার্থীদের ফল প্রকাশ করা হবে।
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- বিএনপি সরকারের ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা ঘোষণা
- ২৪ ঘণ্টায় ৫০ যুদ্ধবিমান মোতায়েন: ইরানে বড় হামলার প্রস্তুতি?
- প্রথম মন্ত্রিসভা বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- কালীগঞ্জে মাদকসহ তিন কারবারি আটক
- এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নিচ্ছেন নতুন বাণিজ্যমন্ত্রী
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রথম মন্ত্রিসভা বৈঠক
- শিক্ষায় ‘মোর মোর জাম্প’ দিতে হবে: এহছানুল হক
- জেফরি এপস্টিনের খামারে নির্যাতনের তদন্তে ২৫ লাখ ডলার বরাদ্দ
- জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন
- সচল থাকছে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ, নিয়মিত কার্যক্রম বন্ধ
- ১৬ দিনে ১৮০ কোটি ডলার রেমিট্যান্স, বাড়ছে রিজার্ভ
- মডেল অদিতির সঙ্গে ঈশানের প্রেমের গুঞ্জন, দাদাও দিলেন সায়
- রাষ্ট্র পরিচালনায় কৌশলগত তিন দপ্তর সামলাবেন তারেক রহমান
- আল-আকসায় প্রবেশে বাধা, রমজানে মুসল্লি কমাতে মরিয়া ইসরায়েল
- জুলাই জাতীয় সনদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
- কক্সবাজার থেকে প্রথম পূর্ণ মন্ত্রী হলেন সালাহউদ্দিন আহমদ
- মানুষের পাহাড়সম প্রত্যাশা পূরণই বড় চ্যালেঞ্জ: আইনমন্ত্রী
- প্রধানমন্ত্রী হয়ে তারেক রহমান জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেবেন আজ
- আমাদের প্রতিশ্রুতি আমারা পরিপূর্ণ করবো
- মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন, কে কোন দায়িত্বে
- ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিল
- রাষ্ট্রপতি নির্বাচন কবে, হবে কীভাবে?
- স্বর্ণের দাম ভরিতে ৩২৬৬ টাকা কমলো, ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা
- অবসরপ্রাপ্ত সচিব এবিএম আব্দুস সাত্তার তারেক রহমানের মুখ্য সচিব
- জাহেদকে নিরপেক্ষ ভেবেছিলাম, অথচ গুপ্ত বিএনপি দালাল—হিংসা ভিসেরাল
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- যে ২৫ জেলা থেকে কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রী নেই
- পবিত্র রমজান শুরু কবে, মালয়েশিয়াসহ কয়েকটি দেশ কী ঘোষণা দিল?
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
