মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে সংবাদ সম্মেলন
রিয়াদ হোসাইন
প্রকাশিত: ১৫ মার্চ ২০২৩
ঢাকা রিপোর্টারর্স ইউনিটিতে সাংবাদিক সম্মেলন করেন
বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) মাধ্যমিক বিদ্যলয়ের শিক্ষক-কর্মচারীগণের চাকুরী জাতীয়করণের দাবীতে ১৫ মার্চ ঢাকা রিপোর্টারর্স ইউনিটিতে সাংবাদিক সম্মেলন করেন। উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন-মহাসচিব আব্দুর রহমান, তার বক্তব্যে বলেন, আমাদের স্বাধীনতার মূল চেতনা ছিল বৈষম্যহীন সমাজ ব্যবস্থা।
প্রায় সকল ক্ষেত্রেই এই বৈষম্য দূরীকরণে সরকার সচেষ্ট হলেও শিক্ষাক্ষেত্রে এখনো বৈষম্য রয়ে গেছে। আজও আমাদের দেশে সরকারি এবং বেসরকারি নামে শিক্ষা ব্যবস্থাকে দ্বিধাবিভক্ত করে রাখা হয়েছে। যেখানে সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা একই এবং একই সিলেবাস ও কারিকুলামে পাঠদান করে থাকেন। সেখানে বেতন-ভাতার এই অসম পার্থক্য মেনে নেওয়া যায়না। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই এই কারণে যে, তিনি ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলে বেসরকারি শিক্ষক-কর্মচারীগণকে সয়ংক্রীয়ভাবে অন্তর্ভূক্ত করেছেন এবং ৫% ইনক্রিমেন্ট প্রদান করেছেন।
কিন্তু তারপরেও স্নাতক বা স্নাতকোওর পাস করা একজন শিক্ষকের বেতনমাত্র ১২৫০০টাকা, ১০ বছর চাকুরি করার পরে একটি উচ্চতর স্কেল এবং ১৬ বছর চাকুরি করার পরে আরো একটি উচ্চতর স্কেল প্রদান করেও একজন শিক্ষকের সর্ব-সাকুল্যে বেতন দাঁড়ায় ২২০০০/- বা ২৩০০০/-টাকা মাত্র। ২০১৫ সালে জাতীয় বেতন স্কেল প্রদান করা হলেও প্রায় ৮ বছর পেরিয়ে গেছে এখনো নতুন কোন পে-স্কেল ঘোষণা করা হয়নি। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতিতে সামান্য বেতনে শিক্ষক কর্মচারীগণের সংসার চালানো এবং সন্তানদের পড়ালেখার খরচ চালানো কষ্টসাধ্য হয়ে পড়েছে।
শিক্ষক সমাজ আজ ঋণগ্রস্থ হয়ে পড়েছেন। ২০০৪ সালে বেসরকারি শিক্ষক-কর্মচারীগণদের ২৫% উৎসব ভাতা প্রদান করা হলেও প্রায় ১৮ বছরে তা আর বাড়েনি। বাড়ি ভাড়া বাবদ প্রদান করা হয় ১,০০০/- টাকা। চিকিৎসা ভাতা বাবদ প্রদান করা হয় মাত্র ৫০০/- টাকা । ৫% ইনক্রিমেন্ট প্রদান করা হলেও অবসর ও কল্যাণ ভাতার জন্য অতিরিক্ত ৪% সহ মোট ১০% টাকা কেটে নেওয়া হয়। তাদের সন্তানদের জন্য কোন শিক্ষাভাতা প্রদান করা হয় না। অবসর ও কল্যাণ ভাতার টাকা প্রাপ্তির ক্ষেত্রে তিন থেকে চার বছর অপেক্ষা করতে হয়। নাই কোনো অবসর পদ্ধতিমূলক চজখ ব্যবস্থা। সংবাদ সম্মেলনের আরো বলেন, প্রত্যেকটি সমস্যা নিরসনের একমাত্র পথ হলো বেসরকারি শিক্ষক-কর্মচারীগণের চাকুরি জাতীয়করণ। বেসরকারি স্কুলের ছাত্র বেতনসহ সকল আয় সরকারের কোষাগারে জমা নিয়ে সেই টাকা দিয়েই শিক্ষক-কর্মচারিগণের চাকুরি জাতীয়করণ করে বেতন-ভাতাদি দেওয়া সম্ভব বলে তারা মনে করি। তারা বলেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি আগামী ২০২৩-২৪ জাতীয় বাজেটেই বেসরকারি শিক্ষক কর্মচারীগণের চাকুরি জাতীয়করণের জন্য প্রয়োজনীয় বরাদ্দ প্রদানে মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে নির্দেশনা প্রদান করবেন এবং সেই লক্ষ্যে আগামী ঈদ-উল-ফিতরের পূর্বেই পূর্ণাঙ্গ ঈদ বোনাস প্রদানের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবেন। একই সাথে নীচের কর্মসুচি ঘোষণা করেন: (১) আগামী ২০/০৩/২০২৩খ্রি: তারিখ প্রতিটি জেলায় মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ। (২) জাতীয় বাজেট ২০২৩-২৪ অর্থ বছরে শিক্ষক-কর্মচারীগণের চাকুরি জাতীয়করণ ঘোষণা ও অর্থ বরাদ্দ না হলে ঈদ পরবর্তীতে মাধ্যমিক স্তরের সকল শিক্ষক সংগঠনের সমন্বয়ে মহাসমাবেশ এর মাধ্যমে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি মোঃ ফরিদুল ইসলাম, মহাসচিব-মোঃ আব্দুর রহমান, ঢাকা মহনগর সভাপতি-সুলমতান নূরী, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক-মোঃ জহির উদ্দিন খান, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি-মোঃ শরীফুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মোঃ ইব্রাহীম।
- কালীগঞ্জে মাদকসহ তিন কারবারি আটক
- এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নিচ্ছেন নতুন বাণিজ্যমন্ত্রী
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রথম মন্ত্রিসভা বৈঠক
- শিক্ষায় ‘মোর মোর জাম্প’ দিতে হবে: এহছানুল হক
- জেফরি এপস্টিনের খামারে নির্যাতনের তদন্তে ২৫ লাখ ডলার বরাদ্দ
- জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন
- সচল থাকছে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ, নিয়মিত কার্যক্রম বন্ধ
- ১৬ দিনে ১৮০ কোটি ডলার রেমিট্যান্স, বাড়ছে রিজার্ভ
- মডেল অদিতির সঙ্গে ঈশানের প্রেমের গুঞ্জন, দাদাও দিলেন সায়
- রাষ্ট্র পরিচালনায় কৌশলগত তিন দপ্তর সামলাবেন তারেক রহমান
- আল-আকসায় প্রবেশে বাধা, রমজানে মুসল্লি কমাতে মরিয়া ইসরায়েল
- জুলাই জাতীয় সনদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
- কক্সবাজার থেকে প্রথম পূর্ণ মন্ত্রী হলেন সালাহউদ্দিন আহমদ
- মানুষের পাহাড়সম প্রত্যাশা পূরণই বড় চ্যালেঞ্জ: আইনমন্ত্রী
- প্রধানমন্ত্রী হয়ে তারেক রহমান জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেবেন আজ
- আমাদের প্রতিশ্রুতি আমারা পরিপূর্ণ করবো
- মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন, কে কোন দায়িত্বে
- ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিল
- রাষ্ট্রপতি নির্বাচন কবে, হবে কীভাবে?
- স্বর্ণের দাম ভরিতে ৩২৬৬ টাকা কমলো, ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা
- অবসরপ্রাপ্ত সচিব এবিএম আব্দুস সাত্তার তারেক রহমানের মুখ্য সচিব
- জাহেদকে নিরপেক্ষ ভেবেছিলাম, অথচ গুপ্ত বিএনপি দালাল—হিংসা ভিসেরাল
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- যে ২৫ জেলা থেকে কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রী নেই
- পবিত্র রমজান শুরু কবে, মালয়েশিয়াসহ কয়েকটি দেশ কী ঘোষণা দিল?
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- শপথের পর দিল্লির বার্তা: তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ
- দুই দশক পর মসনদে বিএনপি: বিশ্ব গণমাধ্যমের নজরে তারেক রহমানের শপথ
- নতুন মন্ত্রিসভায় জায়গা হয়নি যাদের......
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
