বইমেলায় ছিনতাইকারীর উৎপাত, ছাত্রলীগ নেতাসহ আটক ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৩
অমর একুশে বইমেলায় একদল দর্শনার্থীর কাছে পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় হাতেনাতে দুই ছাত্রলীগ নেতাকে আটকের পর আবারও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
এবার মোবাইল ছিনতাই করার সময় এক ছিনতাইকারীকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আটক ছিনতাইকারীর নাম জুম্মন। তার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়। তিনি ঢাকায় হাজারীবাগে থাকেন।
জানা যায়, শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পেছনে বইমেলায় আসা এক নারীর কাছ থেকে মোবাইল ছিনতাই করে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীকে হাতেনাতে ধরে ফেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র। ছাত্ররা তাকে আটক করার সঙ্গে সঙ্গে মোবাইলটি ছিনতাইকারী কৌশলে মাটিতে ফেলে দেন। ছাত্রদের জিজ্ঞাসাবাদের মুখে তিনি স্বীকার করেন মোবাইলটি ওই নারীর কাছ থেকে ছিনতাই করেছে।
উপস্থিত ছাত্ররা ছিনতাইকারীকে বাংলা একাডেমির অমর একুশে বইমেলার নিরাপত্তায় দায়িত্বরত পুলিশ কর্মকর্তা মো. রাসেল মিয়ার কাছে সোপর্দ করেন।
ছিনতাইকারীকে হাতেনাতে ধরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র জালাল আহমদ জানান, আমি বাংলা একাডেমি থেকে আসার সময় রাজু ভাস্কর্যের পেছনে এক নারীকে ‘আমার মোবাইল নিয়ে গেছে, আমার মোবাইল নিয়ে গেছে’ বলে চিৎকার করতে দেখি। আমি ছিনতাইকারীকে পেছন থেকে ধাওয়া করি। সে দৌড়াতে থাকে। পরে আমিসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র ছিনতাইকারীকে পেছন থেকে ধাওয়া করে টিএসসি সংলগ্ন ডাচ-বাংলা ব্যাংকের গেটের সামনে ধরে ফেলি।
ভুক্তভোগী নারী অ্যাডভোকেট মুন্নি আক্তার মুন জানান, আমি বাংলা একাডেমি থেকে আসার সময় এই ছিনতাইকারী আমার মোবাইল কেড়ে নেয়। আমি চিৎকার করলে কয়েকজন শিক্ষার্থী তাকে আটক করে।
রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাসেল মিয়া জানান, বাংলা একাডেমির কন্ট্রোল রুমে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং মোবাইল মালিকের কাছে মোবাইল ফেরত দেওয়া হবে।
এর আগে বৃহস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যানের কালী মন্দিরের সামনে থেকে বইমেলায় ঘুরতে আসা একদল দর্শনার্থীর কাছে পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় হাতেনাতে আটক হন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই নেতা। পরে শাহবাগ থানার মামলায় এই দুই নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
গ্রেপ্তার দুই ছাত্রলীগ নেতা হলেন বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহরুল হক হল ছাত্রলীগের সহ-সভাপতি রাজীব হোসেন রবিন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়নের অনুসারী। অপরজন মাস্টারদা সূর্যসেন হল ছাত্রলীগের সহ-সভাপতি মোহাইমিনুল ইসলাম ইমন। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের অনুসারী হিসেবে পরিচিত।
শাহবাগ থানা সূত্রে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই দুই শিক্ষার্থী নিজেদের পুলিশ পরিচয় দিয়ে বইমেলায় চাঁদপুর থেকে আসা একদল দর্শনার্থীকে আটক করে। তারা ওই দর্শনার্থীদের মাদক ব্যবসা করে এমন অভিযোগ তুলে তাদের শরীর তল্লাশি করতে থাকেন। তল্লাশির পরে কোনো মাদকদ্রব্য না পেয়ে ভুক্তভোগীদের কাছ থেকে ১৫০০ টাকা ছিনিয়ে নেন। ভুক্তভোগীরা চাঁদপুরে ফেরার টাকা নেই বললে ছিনতাইকারীরা ৬০০ টাকা ফেরত দিয়ে মোটরসাইকেল করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন উপস্থিত আশপাশের লোকজন তাদের আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন।
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- বিএনপি সরকারের ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা ঘোষণা
- ২৪ ঘণ্টায় ৫০ যুদ্ধবিমান মোতায়েন: ইরানে বড় হামলার প্রস্তুতি?
- প্রথম মন্ত্রিসভা বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- কালীগঞ্জে মাদকসহ তিন কারবারি আটক
- এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নিচ্ছেন নতুন বাণিজ্যমন্ত্রী
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রথম মন্ত্রিসভা বৈঠক
- শিক্ষায় ‘মোর মোর জাম্প’ দিতে হবে: এহছানুল হক
- জেফরি এপস্টিনের খামারে নির্যাতনের তদন্তে ২৫ লাখ ডলার বরাদ্দ
- জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন
- সচল থাকছে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ, নিয়মিত কার্যক্রম বন্ধ
- ১৬ দিনে ১৮০ কোটি ডলার রেমিট্যান্স, বাড়ছে রিজার্ভ
- মডেল অদিতির সঙ্গে ঈশানের প্রেমের গুঞ্জন, দাদাও দিলেন সায়
- রাষ্ট্র পরিচালনায় কৌশলগত তিন দপ্তর সামলাবেন তারেক রহমান
- আল-আকসায় প্রবেশে বাধা, রমজানে মুসল্লি কমাতে মরিয়া ইসরায়েল
- জুলাই জাতীয় সনদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
- কক্সবাজার থেকে প্রথম পূর্ণ মন্ত্রী হলেন সালাহউদ্দিন আহমদ
- মানুষের পাহাড়সম প্রত্যাশা পূরণই বড় চ্যালেঞ্জ: আইনমন্ত্রী
- প্রধানমন্ত্রী হয়ে তারেক রহমান জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেবেন আজ
- আমাদের প্রতিশ্রুতি আমারা পরিপূর্ণ করবো
- মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন, কে কোন দায়িত্বে
- ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিল
- রাষ্ট্রপতি নির্বাচন কবে, হবে কীভাবে?
- স্বর্ণের দাম ভরিতে ৩২৬৬ টাকা কমলো, ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা
- অবসরপ্রাপ্ত সচিব এবিএম আব্দুস সাত্তার তারেক রহমানের মুখ্য সচিব
- জাহেদকে নিরপেক্ষ ভেবেছিলাম, অথচ গুপ্ত বিএনপি দালাল—হিংসা ভিসেরাল
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- যে ২৫ জেলা থেকে কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রী নেই
- পবিত্র রমজান শুরু কবে, মালয়েশিয়াসহ কয়েকটি দেশ কী ঘোষণা দিল?
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
