সোমবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৩ ১৪৩২   ২৮ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৯৫

প্রভার বিয়ের আয়োজন!

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০১৮  

লন্ডন থেকে আজই দেশে ফিরেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ফেরার আগে তিনি জানতেন বাবা অসুস্থ। অথচ দেশে ফিরে দেখেন তারই বিয়ের আয়োজন করছে সবাই। আর সেটা তিনি জানেনও না।


তবে এ আয়োজন বাস্তবে নয় বরং পর্দায়। আর প্রভাকে এভাবে দেখা যাবে ‘আমি যে কে তোমার’ শিরোনামের একটি একক নাটকে। এটিতে প্রভা অভিনয় করেছেন মিথিলা চরিত্রে।

তার বিপরীতে রয়েছেন অভিনেতা মনোজ প্রামাণিক। এটি রচনা ও পরিচালনা করেছেন আদর সোহাগ। খুব শিগগির নাটকটি জনপ্রিয় একটি চ্যানেলে প্রচার হবে।
 

এই বিভাগের আরো খবর