প্রধানমন্ত্রীর নতুন বাসভবন কোথায়?
তরুণ কণ্ঠ অনলাইন
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। দলের পক্ষ থেকে কাকে মন্ত্রী করা হবে তা নিয়ে এখন চলছে আলোচনা। বিরোধী দলে থাকছে জামায়াতসহ তাদের জোটের এমপিরা। মঙ্গলবার এমপি ও নতুন মন্ত্রীদের শপথ। এরপর নবগঠিত মন্ত্রিপরিষদের সদস্যরা সরকারি বাসভবনে উঠবেন।
নতুন প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীসহ সমজাতীয় পদের ব্যক্তিদের জন্য ৭১টি সরকারি বাংলো ও বাসা রয়েছে। সেগুলো প্রস্তুতে তোড়জোড় চলছে। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর বাসভবন প্রস্তুত করার কাজে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে তিনি কোথায় উঠবেন তা এখনো জানে না গণপূর্ত মন্ত্রণালয়সংশ্লিষ্টরা।
প্রধানমন্ত্রীর সাবেক বাসভবন গণভবনকে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রূপান্তরিত করায় নতুন প্রধানমন্ত্রী বর্তমান প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় উঠবেন—এমন কথাবার্তা শোনা গেলেও তা এখনো নিশ্চিত হয়নি। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, আবাসন পরিদপ্তর এবং গণপূর্ত অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্তরা এ বিষয়ে কিছু জানেন না।
গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী রোববার যুগান্তরকে জানান, নতুন প্রধানমন্ত্রী কোন বাসায় উঠবেন তা এখনো আমাদের জানানো হয়নি। এজন্য প্রধানমন্ত্রীর বাসভবনের সংস্কার কাজ এখনো শুরু করা যায়নি। এটা প্রধানমন্ত্রীর ইচ্ছার ওপর নির্ভর করে। তিনি সিদ্ধান্ত দেওয়ার পর গণপূর্ত অধিদপ্তর বাসা সংস্কারের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।
এ বিষয়ে সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক মো. আসাদুজ্জামান যুগান্তরকে বলেন—প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, মন্ত্রী-প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রী পদমর্যাদার ব্যক্তিদের জন্য সরকারের ৭১টি বাংলোর মধ্যে অর্ধেক খালি। সেগুলো বসবাসের উপযোগী। পরিষ্কার-পরিচ্ছন্ন করা হলেই বসবাস করা যাবে। বাকি বাসাগুলোতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধিরা রয়েছেন। তারা বাসাগুলো ছাড়লে সেগুলো প্রস্তুত করা হবে। তখন নতুনরা উঠতে পারবেন।
মো. আসাদুজ্জামান আরও জানান, শপথ ও দায়িত্ব গ্রহণের পর থেকে সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রীসহ দায়িত্বপ্রাপ্তরা বাসাসহ অন্যান্য সুবিধাদি প্রাপ্যতা অর্জন করেন। কোনো কারণে তাদের বাসা বুঝিয়ে দিতে দেরি হলে পদ অনুযায়ী সরকারি ভাতা পাবেন তারা। সরকারি বাসা বরাদ্দসংক্রান্ত তিনটি কমিটি রয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রীর নেতৃত্বাধীন কমিটি প্রধানমন্ত্রী, মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীসহ সমপদের ব্যক্তিদের বাসা বরাদ্দ দেন। কমকর্তা ও কর্মচারীদের বাসা বরাদ্দ দেন অন্য দুটি কমিটি।
মঙ্গলবার সংসদ-সদস্যদের পর সম্ভাব্য মন্ত্রীদের শপথের পরই নিয়ম অনুযায়ী মন্ত্রিপরিষদের সদস্যদের সরকারি বাসা বরাদ্দ দেওয়ার বাধ্যবাধকতা তৈরি হবে। নতুন মন্ত্রীদের যথাসময়ে বাসা দেওয়ার বিষয়ে সতর্ক রয়েছে গণপূর্ত মন্ত্রণালয়, আবাসন পরিদপ্তর এবং গণপূর্ত অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্তরা।
সংশ্লিষ্টরা জানান, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীসহ সমমানের ব্যক্তিদের জন্য রাজধানীর বেইলি রোড, মিন্টো রোড, হেয়ার রোড, ধানমন্ডি, সংসদ ভবন এলাকা ও গুলশানে বাসা রয়েছে। সেগুলো গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে। এগুলোর বরাদ্দ দেয় সরকারি আবাসন পরিদপ্তর এবং দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় গৃহায়ন ও গণপূর্ত। এসব বাসার মধ্যে ২৯ মিন্টো রোডের বিরোধীদলীয় নেতার বাসভবন নির্দিষ্ট। ওই বাসায় থেকেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, শেখ হাসিনাও। এবার সেখানে উঠবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সংশ্লিষ্টরা আরও জানান, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা তাদের সরকারি বাসভবন ছেড়ে যাওয়া শুরু করেছেন। ইতোমধ্যে দুজন উপদেষ্টা ও একজন বিশেষ সহকারী বাসা ছেড়েছেন। এ তালিকায় আছেন—উপদেষ্টা আদিলুর রহমান খান ও উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ ছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীও সরকারি বাসভবন ছেড়েছেন।
নতুন সরকারের শপথ অনুষ্ঠানের পরই সরকারি বাসভবন বরাদ্দের প্রক্রিয়া শুরু হবে। বিএনপির নেতৃত্বে গঠিত সরকারের সদস্যদের জন্য সরকারি বাসভবন প্রস্তুতির কাজ ত্বরান্বিত করা হয়েছে।
- বিগত সময়ের তুলনায় সুষ্ঠু, সহিংসতা মুক্ত ও উৎসবমুখর নির্বাচন হয়
- প্রথমবার প্রার্থী হয়েই জয়ী কালাম, মন্ত্রীসভায় দেখতে চান এলাকাবাসী
- হারিয়ে যাওয়া ফোনের তথ্য সুরক্ষিত রাখবেন যেভাবে
- ৫৯ বাংলাদেশিসহ ১৮৪ বন্দিকে দেশে ফেরত পাঠালো মালয়েশিয়া
- মঙ্গলবার শপথ অনুষ্ঠানে থাকছেন যারা
- প্রধানমন্ত্রীর নতুন বাসভবন কোথায়?
- মঙ্গলবার শেষ হচ্ছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ
- সংবিধান সংস্কার পরিষদের শপথেরও প্রস্তুতি চলছে
- খণ্ডিত ফল উপস্থাপনায় হতাশ না হয়ে শক্তিশালী অবস্থান ধরে রাখুন
- বিশ্বের কোন দেশে রোজার সময় সবচেয়ে কম, আর কোথায় বেশি?
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- `হ্যাঁ` জয়ী হলেও জুলাই সনদের কিছু বিষয় বাস্তবায়ন করা হবে না
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- নিরাপত্তা শঙ্কায় মোনামি: ফাঁস করলেন একাধিক স্ক্রিনশট
- পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ভরসা জাগানোর মতো নয়: শ্রীকান্ত
- ধানমন্ডি বত্রিশে শ্রদ্ধা জানাতে গিয়ে ঢাবি অধ্যাপকসহ আটক ৫
- ফেব্রুয়ারিতেই আসবে আইফোন ১৭, সত্যি না গুজব
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- বসন্তের দিনে বিষাদের সুর: ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টি
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- দায়িত্ব শেষে সামাজিক কাজে ব্যস্ত থাকবেন প্রধান উপদেষ্টা
- মোদির পরিবর্তে ঢাকায় আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা
- ভোট কারচুপির অভিযোগে শপথ স্থগিতের আবেদন করেছেন পাটোয়ারী
- জনগণের রায়কে প্রশ্নবিদ্ধের চেষ্টা হলে, জনগণই জবাব দেবে: নাহিদ
- নির্বাচন উত্তর সহিংসতায় হামলার শিকার চট্টগ্রামের বিএনপি নেতা
- চরফ্যাশনে খাসি খাওয়া নিয়ে দ্বন্দ্বে কুপিয়ে হত্যা
- আদালত নির্দেশ দিলে ভোট পুনর্গণনা, জানালেন ইসি কমিশনার
- সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার সকাল ১০টায়, মন্ত্রিসভা বিকেল ৪টায়
- খামেনি চাইলে বৈঠক করবেন ট্রাম্প: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশের সঙ্গে অর্থনীতি-জলবায়ুতে ঘনিষ্ঠ সহযোগিতা: যুক্তরাজ্যে
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- যেসব কারণে বাতিল অথবা স্থগিত হতে পারে ভোট
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- গাজীপুর-২ আসনে রনির নেতৃত্বে টঙ্গীজুড়ে ধানের শীষের গণজোয়ার
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
