‘পর্যটন কেন্দ্রে’ পরিণত হয়েছে শিমুলিয়া ঘাট
জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৩
ফেরির হুইসেল আর মানুষের পদচারণায় একসময় দিনরাত মুখিরত ছিলো মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মাপাড়ের শিমুলিয়া ঘাট। প্রমত্তা পদ্মা পাড়ি দিয়ে রাজধানী ঢাকায় যাতায়াতে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসাবে পরিচিত ছিলো এ নদী বন্দর। ছিল নৌ পারাপার ঘিরে অজস্র ভোগান্তি, দুর্ভোগ, আনন্দ-বেদনা, গন্তব্যে ফেরার প্রতিযোগিতার গল্প। তবে পদ্মা সেতু নির্মাণের পর পাল্টে গেছে চিরচেনা সেই চিত্র। একসময়ের লোকারণ্য এ ঘাট এখন আরও কেউ পারাপারের অপেক্ষায় থাক না। যাত্রীশূন্য হলেও শিমুলিয়াঘাটে তৈরি হয়েছে নতুন রূপ। পদ্মা সেতু, পদ্মার নির্মল বাতাস, ইলিশ ভাজাসহ নানা কারণে দর্শনার্থীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে ফেরি ঘাটটি। বিশেষ করে রাজধানী ঢাকা কাছে হওয়ায় যান্ত্রিক কোলাহলে বদ্ধ মানুষের নিয়মিত আনাগোনায় মুখর হয়ে উঠেছে এ ঘাটটি। যেন পর্যটন কেন্দ্র হিসেবে নতুন রূপ নিয়েছে শিমুলিয়া ঘাট।

সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সরজমিনে দেখা যায়, নৌ চলাচল না থাকলেও হাজারো মানুষের ভিড় ঘাট এলাকায়। ৩ নম্বর রোরো ফেরিঘাটের পার্কিং ওয়ার্ডে মানুষের অনেকটাই মিলনমেলা। নানা রকমের জিনিসপত্র কেনাবেচা আর খাবারের দোকান বসেছে। রয়েছে বাহারি খাবার, শামুক ঝিনুকের অলংকার, পোষাকের দোকান, শিশুদের রাইডসহ নানা দোকান। হরেক রকেমের চা-পানের দোকান, বিক্রি হচ্ছে ঘুড়ি। দর্শনার্থীদের কেউ বন্ধুদের সঙ্গে দল ধরে আবার কেউ এসেছেন পরিবার নিয়ে। ঘাট থেকে কিছুটা দূরে পদ্মা সেতুর ধূসর কাঠামো উপর সন্ধ্যার পর সড়ক বাতিগুলো মুক্তার মালা রূপে আবিভূত হয়। স্থানীয় কয়েকজন দোকানদার জনান, প্রতিদিন বিকালের পর থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা ঘাটে আসছে। রাত যত গভীর হয় মানুষের উপস্থিতি যেন তত বাড়ে। বিশেষ করে বৃহস্পতি, শুক্র ও শনিবারসহ বিভিন্ন ছুটির দিন বিকেল থেকে দর্শনার্থীদের চাপ বাড়ে। চলে মধ্যরাত পর্যন্ত।
ঢাকার কেরানীগঞ্জ থেকে আসা ফিরোজ আলম জানান, শুক্রবার ছুটির দিন হওয়ায় বন্ধুরা সবাই মিলে এসেছি। বিকেলে পদ্মা সেতু এবং নদীর নয়নাভিরাম দৃশ্য দেখলাম। একটু স্বস্তির নিশ্বাস নিতে মাঝে মধ্যেই আসি। বিকাল থেকে রাত পর্যন্ত সময় কাটাই। আরেক দর্শনার্থী সুফিয়ান জানান, রাতের শিমুলিয়া ঘাট ভালো লাগে। পদ্মা সেতুর মিটমিট বাতি সুন্দর লাগে। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে দ্রুতই আসা যায়। এলাম, ইলিশ ভাজা খেলাম, ভালোই লাগছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিরা ইয়াসমিন বলেন, মূলত নদীর কাছে আসলে মন ফ্রেস হয়, পানির ঢেউ আর হিমেল বাতাসে মন জুড়িয়ে যায়।
এদিকে, জমজমাট বেচাকেনায় খুশি বিভিন্ন ভ্রাম্যমাণ দোকানিরা। আমিনুল ইসলাম নামের এক ভ্রাম্যমাণ ফুচকা বিক্রেতা জানান, মানুষের অনেক উপস্থিতি। বেচাকেনাও ভালো। বিকালে আসি রাত ১-২টা পর্যন্ত থাকি। আরেক দোকানদার আশিক বলেন, চা, চিপস, পানি, কেক, রুটি বেচাকেনা করি। কয়েক হাজার টাকার বেচাকেনা হয় নিয়মিত। ইলিশ ভাজার কারণে কদর কমেনি রেস্তোরাঁর
পদ্মার ইলিশ ভাজা খেতে ভোজনরসিকদের প্রথম পছন্দ শিমুলিয়া ঘাটের রেস্তোরাঁ। আগে এ ঘাট হয়ে গন্তব্যে যাতায়াত করা মানুষ আর ভোজনরসিকদের ভিড় ছিলো এখানকার সব রেস্তোরাঁয়। এখন যাত্রীর যাতায়াত না থাকায় ক্রেতা কিছুটা কমছে। তবে কদর কমেনি ভোজনরসিকদের। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে এখনও প্রতিদিন দেখা মেলে শত শত দর্শনার্থী-ক্রেতার। বিশেষ করে রাতে দর্শনার্থীরা ভিড় বেশি থাকে।
jagonews24
হোটেল রেস্তোরাঁ সংশ্লিষ্টরা জানায়, এখনও প্রচুর মানুষ আসে। পদ্মা সেতুর পর ব্যবসা বাণিজ্যে ভাটা পড়ার যে দুশ্চিন্তা ছিলো তেমনটি হয়নি। ভ্রাম্যমাণ কিছু দোকান বন্ধ হয়েছে। তবে খাবার রেস্তোরাঁ চলছে। বরং রেস্তোরাঁর সংখ্যা বৃদ্ধিও পেয়েছে। মাওয়া ঘাটের স্বপ্নের তাজমহল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের বিদ্যুৎ খান বলেন, পদ্মা সেতু চালুর পর মনে করছিলাম বন্ধ হয়ে যাবে, কিন্তু তা হয়নি। প্রতিদিন ভালোই মানুষ হয়। বিচ্ছিন্ন বিশৃঙ্খলার বিড়ম্বনা
রাতের বেলা লোক সমাগমে মাঝে মাঝে বিভিন্ন বিশৃঙ্খলার ঘটনা ঘটছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এসবের মধ্যে মদ্যপদের উপদ্রব আর নারী ঘটিত অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগও পাওয়া যায় বলে জানিয়েছেন পদ্মা সেতুর উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। কয়েকজন দোকানদাররা বলেন, এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিলে লোকসমাগম আরও বাড়বে। সেক্ষেত্রে ঘাট কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য ও কর্মসংস্থান আরও বাড়বে। পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন বলেন, রাতে দর্শনার্থীর পাশাপাশি বিশৃঙ্খলাকারীরাও আসে। তবে আমরা তৎপর থাকি।
ইকো-পোর্ট গড়ার পরিকল্পনা
লৌহজং উপজেলা প্রশাসন সূত্রে শিমুলিয়া ঘাটে ইকো-পোর্ট নির্মাণের সরকারি পরিকল্পনার কথা জানা গেছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল আওয়াল বলেন, পদ্মার রূপালী ইলিশের কারণে এটি আকর্ষণীয় স্থান। ঢাকার নিকটবর্তী এবং যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় এখানে প্রচুর দর্শনার্থীর সমাগম ঘটে। সরকার ইতিমধ্যে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং শিমুলিয়া ঘাট ঘিরে ইকো-পোর্ট নির্মাণের পরিকল্পনা রয়েছে। এটি নির্মাণ হলে পর্যটনের যাবতীয় সুযোগ-সুবিধা থাকবে। আশা করছি পর্যটকদের কাছে আকর্ষণীয় এই স্থানটি তখন আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠবে। পর্যটক নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, বর্তমানে ঘাটকেন্দ্রিক কার্যক্রম কমে গেছে। সে ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা আগের মতো নেই। তবে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে সেখানে আমরা টহলের ব্যবস্থা করেছি এবং ইজারাদারদের মাধ্যমে দর্শনার্থীদের নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে।
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- বিএনপি সরকারের ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা ঘোষণা
- ২৪ ঘণ্টায় ৫০ যুদ্ধবিমান মোতায়েন: ইরানে বড় হামলার প্রস্তুতি?
- প্রথম মন্ত্রিসভা বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- কালীগঞ্জে মাদকসহ তিন কারবারি আটক
- এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নিচ্ছেন নতুন বাণিজ্যমন্ত্রী
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রথম মন্ত্রিসভা বৈঠক
- শিক্ষায় ‘মোর মোর জাম্প’ দিতে হবে: এহছানুল হক
- জেফরি এপস্টিনের খামারে নির্যাতনের তদন্তে ২৫ লাখ ডলার বরাদ্দ
- জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন
- সচল থাকছে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ, নিয়মিত কার্যক্রম বন্ধ
- ১৬ দিনে ১৮০ কোটি ডলার রেমিট্যান্স, বাড়ছে রিজার্ভ
- মডেল অদিতির সঙ্গে ঈশানের প্রেমের গুঞ্জন, দাদাও দিলেন সায়
- রাষ্ট্র পরিচালনায় কৌশলগত তিন দপ্তর সামলাবেন তারেক রহমান
- আল-আকসায় প্রবেশে বাধা, রমজানে মুসল্লি কমাতে মরিয়া ইসরায়েল
- জুলাই জাতীয় সনদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
- কক্সবাজার থেকে প্রথম পূর্ণ মন্ত্রী হলেন সালাহউদ্দিন আহমদ
- মানুষের পাহাড়সম প্রত্যাশা পূরণই বড় চ্যালেঞ্জ: আইনমন্ত্রী
- প্রধানমন্ত্রী হয়ে তারেক রহমান জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেবেন আজ
- আমাদের প্রতিশ্রুতি আমারা পরিপূর্ণ করবো
- মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন, কে কোন দায়িত্বে
- ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিল
- রাষ্ট্রপতি নির্বাচন কবে, হবে কীভাবে?
- স্বর্ণের দাম ভরিতে ৩২৬৬ টাকা কমলো, ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা
- অবসরপ্রাপ্ত সচিব এবিএম আব্দুস সাত্তার তারেক রহমানের মুখ্য সচিব
- জাহেদকে নিরপেক্ষ ভেবেছিলাম, অথচ গুপ্ত বিএনপি দালাল—হিংসা ভিসেরাল
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- যে ২৫ জেলা থেকে কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রী নেই
- পবিত্র রমজান শুরু কবে, মালয়েশিয়াসহ কয়েকটি দেশ কী ঘোষণা দিল?
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
