এসডিজি বাস্তবায়ন বড় চ্যালেঞ্জ: তাজুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ মার্চ ২০২৩
স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, আমি মনে করি এসডিজি বাস্তবায়ন একটি বড় চ্যালেঞ্জ। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের জন্য।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং চলমান অর্থনৈতিক অস্থিরতা এর মূল কারণ। এজন্য স্বল্পোন্নত, উন্নত, উন্নয়নশীল সব দেশকে একসাথে কাজ করতে হবে।
বুধবার (২২ মার্চ) রাজধানীর একটি অভিজাত হোটেলে বিশ্ব পানি দিবস-২০২৩ উপলক্ষে আয়োজিত ‘পানি ও স্যানিটেশন সংকট সমাধানে পরিবর্তন ত্বরান্বিত করা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিরাপদ পানি ও স্বাস্থ্যসেবায় সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, গত ১০ বছরে বাজেট বেড়েছে ৪ শতাংশের বেশি। সেই সাথে পানি ও স্বাস্থ্যসেবা খাতেও বরাদ্দ বেড়েছে। আমরা বরাদ্দের যথাযথ ব্যবহার নিশ্চিত করছি। সুতরাং আমরা নিরাপদ পানি ও স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছি।
কৃষি এবং শিল্পায়নের জন্য পানি গুরুত্বপূর্ণ উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, বাংলাদেশে পানির সংকট নেই, কিন্তু নিরাপদ পানির অভাব। ঢাকায় এটা আরও প্রকট, কারণ ঢাকায় নদী দূষিত। এজন্য সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। এছাড়া বিভিন্ন উন্নয়ন প্রকল্প চলমান আছে।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত আলেক্সান্দ্রা বার্গ ভন লিন্ডে বলেন, পানি একটা মৌলিক প্রয়োজন। কিন্তু, সারা পৃথিবীতেই নিরাপদ পানির একটা সংকট রয়েছে। বাংলাদেশ এই খাতে ভালো করছে, ভবিষ্যতেও সুইডেন সরকার এই খাতে সহায়তা অব্যাহত রাখবে।
সেমিনারে সভাপতির বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক মো. সারওয়ার বারী বলেন, এই বছরের এই দিনটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কারণ এই বছর শুধু পানি নয়, বরং স্বাস্থ্যখাতের সংকটের জন্যও। বর্তমানে সরকার দেশের সব মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দিচ্ছে। এ লক্ষ্যে সরকারের বিভিন্ন প্রকল্প চালু রয়েছে। স্থানীয় সরকার বিভাগ এসডিজি গোল বাস্তবায়নে কাজ করছে পানি ও স্বাস্থ্যখাতে উন্নয়ন প্রচেষ্টার মাধ্যমে। নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতে পৌরসভাগুলোতে নিরাপদ বর্জ্য ব্যবস্থাপনার একাধিক প্রকল্প চালু আছে। এসডিজি টার্গেট অর্জনে আমরা এগিয়ে যাচ্ছি এবং এই লক্ষ্যে আমাদের আরও কাজ করতে হবে।
সেমিনারে শুভেচ্ছা বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের প্রধান প্রকৌশলী মো. সারওয়ার হোসাইন। সেমিনারে মূল নিবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ।
মূল নিবন্ধকে কেন্দ্র করে আলোচনা করেন বুয়েটের তথ্য ও প্রযুক্তি বিভাগের পরিচালক অধ্যাপক ড. তানভীর আহমেদ, এনজিও ফোরাম ফর পাবলিক হেলথের নির্বাহী পরিচালক এস এম এ রশীদ, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. মো. মুজিবুর রহমান। আরও উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ড. বারডেন জাং রানা এবং ইউনিসসেফের প্রতিনিধিরা।
- কক্সবাজার থেকে প্রথম পূর্ণ মন্ত্রী হলেন সালাহউদ্দিন আহমদ
- মানুষের পাহাড়সম প্রত্যাশা পূরণই বড় চ্যালেঞ্জ: আইনমন্ত্রী
- প্রধানমন্ত্রী হয়ে তারেক রহমান জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেবেন আজ
- আমাদের প্রতিশ্রুতি আমারা পরিপূর্ণ করবো
- মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন, কে কোন দায়িত্বে
- ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিল
- রাষ্ট্রপতি নির্বাচন কবে, হবে কীভাবে?
- স্বর্ণের দাম ভরিতে ৩২৬৬ টাকা কমলো, ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা
- অবসরপ্রাপ্ত সচিব এবিএম আব্দুস সাত্তার তারেক রহমানের মুখ্য সচিব
- জাহেদকে নিরপেক্ষ ভেবেছিলাম, অথচ গুপ্ত বিএনপি দালাল—হিংসা ভিসেরাল
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- যে ২৫ জেলা থেকে কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রী নেই
- পবিত্র রমজান শুরু কবে, মালয়েশিয়াসহ কয়েকটি দেশ কী ঘোষণা দিল?
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- শপথের পর দিল্লির বার্তা: তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ
- দুই দশক পর মসনদে বিএনপি: বিশ্ব গণমাধ্যমের নজরে তারেক রহমানের শপথ
- নতুন মন্ত্রিসভায় জায়গা হয়নি যাদের......
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- স্মার্টফোনে সরাসরি নজরদারি করতে সক্ষম নতুন স্পাইওয়্যারের সন্ধান
- ইনস্টাগ্রামে শুরু হয়েছে নতুন ধরণের প্রতারণা, বাঁচবেন যেভাবে
- ইনস্টাগ্রামে শুরু হয়েছে নতুন ধরণের প্রতারণা, বাঁচবেন যেভাবে
- তারেক রহমানের আস্থার প্রতিদান: মন্ত্রিত্ব পেলেন হাজি ইয়াছিন
- দুবাই যুবদলের পক্ষ থেকে তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন
- অর্থ উপদেষ্টার নোটে মূল্যস্ফীতি-খেলাপি ঋণ-রাজস্ব সংকটের ভয়াবহ চিত
- সংসদে বিরোধীদলীয় নেতৃত্বে শফিকুর, উপনেতা তাহের; হুইপ নাহিদ ইসলাম
- রাঙামাটিতে সর্বোচ্চ ব্যবধানে জয়ী দীপেন দেওয়ান
- রাজনগরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- জেনেভায় ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা শুরু
- দক্ষিণ প্লাজায় নব সূচনা, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক
- লালমনিরহাটে প্রগতি লাইফের উন্নয়ন সভা অনুষ্ঠিত
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
