বৃহস্পতিবার   ১৯ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৬ ১৪৩২   ০২ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
সাহাবুদ্দিনের সঙ্গে ডেপুটি স্পিকারের সাক্ষাৎ

সাহাবুদ্দিনের সঙ্গে ডেপুটি স্পিকারের সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু।

০২:২৪ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার

রমজানে মানুষ চালের জন্য বিব্রতকর অবস্থায় পড়বে না: খাদ্যমন্ত্রী

রমজানে মানুষ চালের জন্য বিব্রতকর অবস্থায় পড়বে না: খাদ্যমন্ত্রী

চাল সহায়তা পাবে ১ কোটি মানুষ

আগামী রমজান উপলক্ষে এক কোটি হতদরিদ্র মানুষকে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান মন্ত্রী। আগামী রমজানে মানুষ অন্তত চালের জন্য বিব্রতকর অবস্থায় পড়বে না বলেও মন্তব্য করেন তিনি। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৪ মার্চ দেশে শুরু হবে মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান।

০২:২২ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে বৈবাহিক অবস্থা লিখতে বাধ্য করা যাবে না

শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে বৈবাহিক অবস্থা লিখতে বাধ্য করা যাবে না

শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে বৈবাহিক অবস্থা লিখতে বাধ্য করা যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মো.খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ রায় দিয়েছেন। পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত সাংবাদিকদের রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

১২:৫০ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার

চট্টগ্রাম সেনানিবাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

চট্টগ্রাম সেনানিবাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ইস্ট বেঙ্গল রেজিমেন্টের গৌরবদীপ্ত ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে চট্টগ্রাম সেনানিবাসে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১২:২১ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার

বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

তাপমাত্রা আরও কিছুটা বেড়েছে। আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়ার এ ধারা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে আগামী সপ্তাহে ঝড়-বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। বুধবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে।

১১:৩৭ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার

চট্টগ্রামে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, বিপুল পরিমাণ তেল খালে

চট্টগ্রামে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, বিপুল পরিমাণ তেল খালে

চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় রেলওয়ের গুডস পোর্ট ইয়ার্ডে (সিজিপিওয়াই) একটি তেলবাহী ট্রেনের তিনটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। এতে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার লিটার তেল পার্শ্ববর্তী গুপ্ত খালে গিয়ে পড়ে।

১০:৪৮ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার

র‌্যাবের টেকসই সংস্কারে গুরুত্ব শোলেটের

র‌্যাবের টেকসই সংস্কারে গুরুত্ব শোলেটের

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর কার্যক্রমের ইতিবাচক পরিবর্তনের বিষয়ে সাধুবাদ জানিয়ে টেকসই সংস্কারের প্রতি গুরুত্বারোপ করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাউন্সেলর ডেরেক এইচ শোলেট।

১০:৪৪ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার

বাংলাদেশ থেকে আরও শ্রমিক নিতে চায় আমিরাত

বাংলাদেশ থেকে আরও শ্রমিক নিতে চায় আমিরাত

বাংলাদেশ থেকে টেকনোলজিস্ট, নার্স ও কেয়ারগিভারসহ শ্রমিক নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত।

০৯:৫৩ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার

কাজী আরেফ আহমেদ আমৃত্যু সংগ্রাম করে গেছেন: প্রধানমন্ত্রী

কাজী আরেফ আহমেদ আমৃত্যু সংগ্রাম করে গেছেন: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ বাস্তবায়ন, যুদ্ধাপরাধীদের বিচার এবং দেশে গণতন্ত্র, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় কাজী আরেফ আহমেদ আমৃত্যু সংগ্রাম করে গেছেন। আমি আশা করি, নতুন প্রজন্ম তার আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও মানুষের কল্যাণে আত্মনিয়োগ করবে।

০৯:৫১ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার

‘মাইক’-এর ফুটেজ উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

‘মাইক’-এর ফুটেজ উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

৭ মার্চের ভাষণকে উপজীব্য করে সরকারি অনুদানে নির্মিত পূর্ণদৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্র ‘মাইক’-এর ফুটেজ দুষ্কৃতিকারী কর্তৃক চুরি হওয়ায় সেটি উদ্ধারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন এর পরিচালক।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আবেদন করা হয়।

০৯:৫০ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার

২৩ জনকে উদ্ধার করলো বাংলাদেশি দল, একজন জীবিত
তুরস্কে ভূমিকম্প

২৩ জনকে উদ্ধার করলো বাংলাদেশি দল, একজন জীবিত

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত ২৩ জনকে উদ্ধার করেছে বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল। এর মধ্যে একজনকে জীবিত এবং ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়।

০৯:০৫ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ বুধবার

জনগণকে স্বাবলম্বী করতে উন্নয়নযাত্রা অব্যাহত থাকবে: স্পিকার

জনগণকে স্বাবলম্বী করতে উন্নয়নযাত্রা অব্যাহত থাকবে: স্পিকার

জনগণকে স্বাবলম্বী করার লক্ষ্যে উন্নয়নযাত্রা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, দেশের তরুণ প্রজন্ম অত্যন্ত মেধাবী। তাদের দক্ষ ও যোগ্য হতে সচেষ্ট হতে হবে। মেধা ও যোগ্যতার সদ্ব্যবহারের মাধ্যমে তরুণরাই উন্নত বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলা করে স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিকে পরিণত হবে।

০৭:৫০ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ বুধবার

৭ অতিরিক্ত আইজিপিকে বদলি

৭ অতিরিক্ত আইজিপিকে বদলি

হাইওয়ে পুলিশের প্রধানসহ অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব নূর-এ-মাহবুবা জয়া।

০৭:৪৭ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ বুধবার

জাপান থেকে ৬৯০ কোটি টাকা ব্যয়ে এলএনজি কিনবে সরকার

জাপান থেকে ৬৯০ কোটি টাকা ব্যয়ে এলএনজি কিনবে সরকার

জাপান থেকে এক কার্গো বা ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য ব্যয় হবে ৬৯০ কোটি ৪২ লাখ ৯ হাজার ৩১২ টাকা। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলার মাধ্যমে এই এলএনজি আমদানি করা হবে। জাপান থেকে এই এলএনজি আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার (১৫ ফেব্রুয়ারি) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।

০৫:৪৮ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ বুধবার

বৃহস্পতিবার আসছে ১০০০ টাকার নতুন নোট

বৃহস্পতিবার আসছে ১০০০ টাকার নতুন নোট

গভর্নর আব্দুর রউফ তালুকদার সই করা ১০০০ টাকা মূল্যমানের নোট আগামীকাল বৃহস্পতিবার বাজারে আসছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

০৪:৫৩ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ বুধবার

সম্পর্ক আরো শক্তিশালী করতে শোলেটের ঢাকা সফর

সম্পর্ক আরো শক্তিশালী করতে শোলেটের ঢাকা সফর

সম্পর্ক আরো ভালো ও শক্তিশালী করতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাউন্সেলর ডেরেক এইচ শোলেট বাংলাদেশ সফরে এসেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, আমরা সামনে ভালো দিনের অপেক্ষায় রয়েছি।   বুধবার (১৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন শোলেট। বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে এ কথা বলেন মন্ত্রী।  

০৪:০২ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ বুধবার

রোহিঙ্গাদের ফেরাতে চীনের ভূমিকা চাইলেন প্রতিমন্ত্রী

রোহিঙ্গাদের ফেরাতে চীনের ভূমিকা চাইলেন প্রতিমন্ত্রী

মিয়ানমার নাগরিক রোহিঙ্গাদের তাদের দেশে ফেরাতে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকা চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। বুধবার (১৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠকে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

০৩:৩৮ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ বুধবার

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে অবান্তর বিতর্ক সৃষ্টি অনাকাঙ্ক্ষিত
সিইসি

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে অবান্তর বিতর্ক সৃষ্টি অনাকাঙ্ক্ষিত

নির্বাচন ভবনে কথা বলেন সিইসি কাজী হাবিবুল আউয়াল- প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, রাষ্ট্রপতি হওয়ার জন্য মো. সাহাবুদ্দিনের কোনো আইনগত বাধা নেই। রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তির প্রশ্নে যদি এ ধরনের অবান্তর বিতর্ক সৃষ্টি করা হয়, সেটি হবে অনাকাঙ্ক্ষিত।

০৩:৩৫ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ বুধবার

ডিজিটাল দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেকে তৈরি করাই স্মার্টনেস

ডিজিটাল দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেকে তৈরি করাই স্মার্টনেস

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, স্মার্ট নাগরিকরাই হচ্ছে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ভিত্তি। পোশাক কিংবা প্রসাধনীতে নয়, ডিজিটাল দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেকে তৈরি করাই হচ্ছে স্মার্টনেস।

০১:২২ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ বুধবার

নির্বিশেষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়েছে আ.লীগ: প্রধানমন্ত্রী

নির্বিশেষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়েছে আ.লীগ: প্রধানমন্ত্রী

একটা সময় মুক্তিযোদ্ধাদের নাম ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। তবে দলমত নির্বিশেষে সব মুক্তিযোদ্ধাকে সম্মান জানানো নিজেদের কর্তব্য বলে মনে করে আওয়ামী লীগ। কথাগুলো বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১২:৪১ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ বুধবার

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে ডেরেক শোলে

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে ডেরেক শোলে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর জ্যেষ্ঠ উপদেষ্টা ডেরেক শোলে।

১২:৩৯ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ বুধবার

মামলার গ্যাঁড়াকলে ৬৮ হাজার শিক্ষক নিয়োগ
চতুর্থ গণবিজ্ঞপ্তি

মামলার গ্যাঁড়াকলে ৬৮ হাজার শিক্ষক নিয়োগ

# আবেদনের সুযোগবঞ্চিত ইনডেক্সধারী শিক্ষক
# নিয়োগ স্থগিত রাখতে আদালতে চার মামলা
# চলতি মাসের শেষে ফল প্রকাশ করতে চায় এনটিআরসিএ

১২:০২ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ বুধবার

রাষ্ট্রপতির দায়িত্ব নিতে সাহাবুদ্দিনের আইনি বাধা নেই: ইসি আলমগীর

রাষ্ট্রপতির দায়িত্ব নিতে সাহাবুদ্দিনের আইনি বাধা নেই: ইসি আলমগীর

মো. সাহাবুদ্দিনের রাষ্ট্রপতির দায়িত্বগ্রহণে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। তিনি বলেন, ‘যেহেতু রাষ্ট্রপতি অলাভজনক পদ, সেজন্য ২২তম রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিনের দায়িত্ব নিতে আইনগত কোনো বাধা নেই।’ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কক্ষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

০৫:৫৭ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার